Monday, 17 August 2026

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, খুচরা ব্যবসায়ীর কারসাজিতে ভুকছে সাধারণ কৃষক!

শুধু দেশ ও জনগণের পক্ষে  JNEWS24TV.COM
বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, খুচরা ব্যবসায়ীর কারসাজিতে ভুকছে সাধারণ কৃষক!

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ফুলজুর চৌরাস্তা মোড়ে ইউরিয়া ও বি এডিসি সার বেশিদামে বিক্রি করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা।

তার দোকানে গিয়ে দেখা যায় খুচরা ব্যবসায়ী তারা ব্যাপারী নিজের ইচ্ছামতো দামে বিক্রি করছে সার। তার দোকানে ইউরিয়া (গুড়াশাল) সারের বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়।  বিএডিসি (ডিএপি) সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও তারা ব্যাপারী দোকানে ১৪'শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে, টি এসপি বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায় এতে করে সাধারণ কৃষকরা বেশিদামে সার ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানাযায়, তারা ব্যাপারীর কাছ থেকে আরেক খুচরা ব্যবসায়ী এসব ইউরিয়া সার নিয়ে বিক্রি করছে ৩৫ টাকা কেজি দরে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকের ওপর এভাবে চেপে বসেছে বলে মনে করছেন কৃষকরা। কেনার সময় কৃষকরা তারা ব্যাপারীর দোকানের রশিদ চাইলে তাদের কাছে সার বিক্রি করা হচ্ছে না বলে জানান সাধারণ ভুক্তভোগী কৃষক। 

খোঁজ নিয়ে জানা গেছে, সারের কোনো সংকট নেই। তারপরেও এভাবে বাড়তি দামে সার বিক্রি করে যাচ্ছে ফুলজুর চৌরাস্তা মোড়ের খুচরা ব্যবসায়ী তারা ব্যাপারী।

কৃষি অফিসের দেওয়া তথ্যানুসারে,মাদারগঞ্জ  উপজেলায় বিসিআইসির অনেটি ডিলার রয়েছে ও বিএডিসি ও অনেক টি ডিলার রয়েছে। এ ছাড়া খুচরা ব্যবসায়ী রয়েছে অনেক জন। সরকারি নির্দেশনা রয়েছে, কৃষকের কাছে ২৭ টাকা কেজি  দরে ১৩৫০ টাকায় ৫০ কেজির এক বস্তা ইউরিয়া ও বিএডিসি ২১ টাকা কেজি ১০৫০ টাকায় এক বস্তা সার বিক্রি করতে হবে। খুচরা বিক্রেতারা ডিলারদের কাছ থেকে ১৩৩০ টাকা বস্তা দরে ইউরিয়া সার কিনতে পারবেন। কিন্তু সরকারি এসব নিয়মের ধার ধারছেন না ফুলজুর চৌরাস্তা মোড়ের খুচরা ব্যবসায়ী তারা ব্যাপারী।

ফুলজুর গ্রামের কৃষক রাজু মিয়া এবং সজিব মিয়া ও একাধিক কৃষক জানান, তাদেরকে খুচরা ৩০-৩৫ টাকা কেজি দরে সার কিনতে হচ্ছে। আর বস্তায় দিতে মুহচ্ছে কমপক্ষে ১৫০০ টাকা। এ ছাড়া দোকান থেকে কোনো ক্যাশমেমো দেওয়া হয় না।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে কৃষকের অভিযোগ পেলে ডিলার কিংবা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Wednesday, 5 August 2026

মেলান্দহে ৭ লাখ টাকা নিয়ে বিদেশে লোকপাঠানোর নামে প্রতারণা

 শুধু দেশ ও জনগণের পক্ষে  JNEWS24TV.COM

মেলান্দহে ৭ লাখ টাকা নিয়ে বিদেশে লোকপাঠানোর নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়ার দহেরপাড় এলাকার বাসিন্দা খোকা চৌকিদারের ছেলে খোরশেদ আলম একই এলাকার বাসিন্দা জাফর আকন্দের ছোট ছেলে ছাইদুল ইসলাম কে সৌদি আরব চাকুরী দেয়ার নামে ৭ লক্ষ টাকা নিয়ে পাঠিয়ে নির্জ্জনস্থানে আটক রেখে শাররীক নির্জ্জাতন করে আরো অতিরিক্ত ৩ লাখ টাকা দাবী করে আসছেন প্রতারক খোরশেদ আলম। অতিরিক্ত ৩ লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ছাইদুল ইসলামের কোন খোঁজ খবর পাচ্ছে না তার পরিবার।

এ সংকান্ত বিষয়ে জাফর আকন্দের বড় ছেলে  আমিনুল ইসলাম বাদী হয়ে জামালপুর জেলা জজ আদালতে উপস্থিত হয়ে দন্ডবিধি ৪০৬/৪২০/১০৯ ধারা আনায়ন করে গত ০৬/০৭/২০২৬ইং তারিখে ৪৪৯(১)/২০২৬ নং একটি মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানাগেছে,মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের দহেরপাড় এলাকার বাসিন্দা খোকা চৌকিদারের ছেলে খোরশেদ আলম(৪২) একই এলাকার বাসিন্দা মৃত আবু বক্করের ছেলে নজরুল ইসলাম,তার স্ত্রী লায়লা বেগম ও তার মা নাজমা বেগম গংরা মেলান্দহ উপজেলার ঝাউগড়ার দহেরপাড় এলাকার বাসিন্দা জাফর আকন্দের ছোট ছেলে মো.ছাইদুল ইসলামকে সৌদি আরব পাঠিয়ে চাকুরী দেয়ার কথা বলে বড় ছেলে আমিনুল ইসলামের কাছ থেকে গত ২০/১০/২০২৫ ইং তারিখে জমি ও গরু বিক্রির ৭ লক্ষ টাকা নিয়ে ৩ মাসের মধ্যে সৌদি আরব পাঠানোর নিশ্চয়তা দেন। পরবর্তি ১২/০১/২০২৬ ইং তারিখে যথারীতি মো.ছাইদুল ইসলামকে সৌদি আরব পাঠিয়ে দিলে সেখানে বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে নিয়ে একটি নির্জ্জন স্থানে আটক রেখে শাররীক নির্জ্জাতন চালিয়ে পরিবারের কাছে ফোনে আরো অতিরিক্ত টাকা দাবী করা হয়।

জাফর আকন্দসহ তার বড় ছেলে আমিনুল টাকা প্রদানর সময় উপস্থিত স্বাক্ষীদের নিয়ে খোকা চৌকিদারের ছেলে খোরশেদ আলম কাছে গেলে খোরশেদ আলম গংরা আরো অতিরিক্ত ৩ লাখ টাকা দাবী করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় প্রাণনাসের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

পরবর্তি টাকা ফেরত এমনকি মো.ছাইদুল ইসলামের কোন খোঁজখবর না পেয়ে তা মা-বাবা শর্যাশায়ী মৃত্যুর প্রখর গুনছেন। তাই বাধ্য হয়ে জাফর আকন্দের বড় ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে জামালপুর জেলা জজ আদালতে উপস্থিত হয়ে দন্ডবিধি ৪০৬/৪২০/১০৯ ধারা আনায়ন করে গত ০৬/০৭/২০২৬ ইং তারিখে ৪৪৯(১)/২০২৬ নং একটি মামলা দায়ের করেছেন।

Monday, 3 August 2026

জামালপুর শহরের রাইয়ান হোটেলে সন্দেহজনক অবস্থান নিয়ে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ১০-১২জন গণমাধ্যমকর্মী।

 শুধু দেশ ও জনগণের পক্ষে  JNEWS24TV.COM

জামালপুর শহরের রাইয়ান হোটেলে সন্দেহজনক অবস্থান নিয়ে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ১০-১২জন গণমাধ্যমকর্মী।

নিজস্ব প্রতিবেদকঃ

গণমাধ্যমকর্মীদের দাবি, তারা রাত থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন। পরে হোটেল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, একাধিক নারী নয়, ঢাকাগামী একজন নারী অতিথি হোটেলে অবস্থান করছেন।

বিষয়টি জামালপুর সদর থানার দায়িত্বরত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে বলে গণমাধ্যমকর্মীরা দাবি করেন। তাদের ভাষ্য, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও রাতভর ঘটনাস্থলে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তারা দেখতে পাননি।

গণমাধ্যমকর্মীদের প্রত্যাশা, এ ধরনের অভিযোগ বা সন্দেহের বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। যদি কোনো অনিয়ম বা অপরাধ সংঘটিত হয়ে থাকে, তবে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে; আর অভিযোগ ভিত্তিহীন হলে সেটিও স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরা উচিত।

Sunday, 12 July 2026

শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে: শিক্ষামন্ত্রী

 শুধু দেশ ও জনগণের পক্ষে  JNEWS24TV.COM

শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে কোন নিয়ম বহির্ভূত ভাবে কাজ করা হবে না হলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন। সকালে সাভারের ঘোড়াপীর মাজার এলাকায় গণ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী আরো বলেন, সরেজমিনে গণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা হয়েছে এখানে শিক্ষার মান কেমন সেটা আমরা দেখছি, শিক্ষার মান উন্নয়নে সরকারের অনেক এজেন্ডা আছে, চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যথারীতি সময়ে তাদের পরীক্ষা নেওয়া হবে বলেও বলেন তিনি। এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।

এসময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

Saturday, 11 July 2026

ফেনীতে সাংবাদিক সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 শুধু দেশ ও জনগণের পক্ষে  JNEWS24TV.COM

ফেনীতে সাংবাদিক সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় ফেনী প্রেসক্লাব প্রাঙ্গণে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

সাপ্তাহিক স্বদেশ–এর সম্পাদক এনএন জীবন ও দৈনিক ইনকিলাব–এর প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি ও আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, দৈনিক স্টার লাইন–এর সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, ফেনীর গৌরব–এর প্রকাশক কামাল উদ্দিন ভূঁইয়া, সাপ্তাহিক উদয়–এর সম্পাদক এমএ সাঈদ খান, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি নুরুজ্জামান সুমন, দৈনিক বণিক বার্তা–এর প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, বিএমইউজে ফেনীর সভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ কামাল, দৈনিক যায় যায় দিন–এর প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক সমকাল–এর প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর এবং সরেজমিন বার্তা–এর প্রতিনিধি চুমকি আক্তারসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলা এবং তাকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় পরিকল্পনাকারী আলমগীর সিদ্দিকীসহ অস্ত্রধারী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা এ ঘটনায় ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার নেপথ্যে থাকা নির্দেশদাতা ও জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। অতীতেও সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

Tuesday, 16 June 2026

চরবানি পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর বিরোদ্ধে চরম অনিয়ম ও দুণীর্তির অভিযোগ

 শুধু দেশ জনগণের পক্ষে  JNEWS24TV.COM

চরবানি পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর বিরোদ্ধে চরম অনিয়ম ও দুণীর্তির অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লাহর বিরোদ্ধে চরম অনিয়ম ও দুনীর্তির অভিযোগ পাওয়া গেছে|

অভিযোগের ভিত্তেতে ও খোঁজ নিয়ে জানাগেছে,চরবানিপাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লাহর আওয়ামীলীগ সরকারের বিগত ১৬বৎসর তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দায়িত্ব ও কর্তব্য কাজ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মেয়র ছানু,এমপি মীর্জা আজম,এমপি আবুল কালাম আজাদ,ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল,এর নির্বাচনে প্রচারনার কাজে অংশ নিয়ে ব্যস্ত সময় দিন কাটাতেন| 

ফলশ্রুতিতে মন্ত্রী,এমপি,মেয়রদের সাথে সক্ষতা গড়ে উঠে| এলাকার প্রভাবশালী নেতার প্রভাবে ১৬বৎসর বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিদ্যালয়ের নামে টিআর,কাবিখা প্রকল্প বরাদ্ব নিয়ে কাজ না করে তিনি আত্মসাৎ করেছেন| তৎকালিন প্রভাবশালী নেতাদের প্রভাব খাটিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে জেলা-উপজেলার শিক্ষা কর্তকর্তাদের ভয়ভীতি দেখিয়ে জিম্মী করে মোটা অংকের তদবীর বাণিজ্য করেছেন| বিশেষ করে তিনি শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা ও বদলী বাণিজ্য করে কোটি-কোটি টাকা কামিয়েছেন| জানাযায় তার বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দি,তিনি চাকুরী করছেন মেলান্দহ উপজেলায় আর তৎবির বাণিজ্য করে ৫শতক জমি কিনে জামালপুর পৌর শহরের চন্দ্রা এলাকায় বাসাবাড়ি করে ফেলেছেন তিনি|

এছাড়া তিনি ২০২৩সালে উপজেলা-জেলা শিক্ষা কর্তকর্তাদের জিম্মী করে তার বিদ্যালয়ে ভূয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে বিদ্যালয়ে আরো দুইটি শিক্ষক পদ বৃদ্ধি করে দুইজন শিক্ষক নিয়োগ করে তাদের কাছে মোটা অংকের উৎকোচ নিয়ে পালসার মোটর বাইক কিনেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে| প্রধান শিক্ষক হাবিবুল্লাহ তিনি যেন অনিয়ম নিয়মে পরিণত করে ফেলেছেন ২০১৯ইং সালে প্রাথমিক সমাপনি পরীক্ষা ঝাউগড়া কেন্দ্রে দায়িত্ব পালন কালে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র মোবাইলে ছবি করে বাইরে প্রেরণ করায় তৎকালিন কেন্দ্র সচিব তাকে ধরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করায় তাৎক্ষনিক তাকে কেন্দ্র থেকে বহিস্কার করেছেন| এছাড়া আওয়ামী মন্ত্রী,এমপি,মেয়রদের নির্বাচনী প্রচারনা নিয়মিত চালিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তেলির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান দায়িত্ব থেকে অব্যাহতি দেন| বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা| 

অভিযোগের ভিত্তিতে আরো জানা যায় ডিসে¤^র/২৫সালে প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ জেলা শিক্ষক সমিতির নেতা হিসাবে প্রভাব খাটিয়ে শিক্ষকদের কাছে মোটা অংকের চাঁদা তোলে সহকারি শিক্ষকদের হামকি-ধামকি দিয়ে জোরপূর্বক ঢাকা জাতীয় প্রেসক্লাবে নিয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশ গ্রহন করেন| শুধু তাই নয় তিনি ৩ডিসে¤^র/২৫ইং তারিখে জামালপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মোবাইল ফোনে হুমকি-ধামকি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করেদিয়ে ছিলেন| বিষয়টি কর্তৃপক্ষ জানলেও সে সময় অন্যান্য শিক্ষক নেতাদের বিভিন্ন স্থানে বদলী করা হলেও জামালপুর জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুল্লাহর বিরোদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় তিনি এখনও বহাল তরিয়তে থেকে অনিয়ম যেন নিয়মে পরিণত করে ফেলেছেন| যেন দেখার কেউ নেই| গত ১৮ মে/২৬ ইং তারিখে দুপুরে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে দেওয়ানগঞ্জ উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুলের মালা উপহার নেন  যা রাজধানী টিভি নামে ওয়েব সাইডে প্রচারিত হয়েছে| এছাড়া তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও নিয়ম বহিভূত ভাবে তার নামে ৭টি ফেসবুক আইডি চালিয়ে যাচ্ছেন| যাতে ফ্যাসিবাদ সরকারের মন্ত্রী,এমপি,মেয়রদের নির্বাচনী প্রচারনার ছবিসহ জাতীয় প্রেসক্লাবে অবস্থান করে সরকার বিরোধি অন্দোলন অংশ গ্রহণ তার প্রমাণ রয়েছে| 

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ে বেশ ক’জন সহকারি শিক্ষক জানান, প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ শিক্ষক সমিতির নেতার প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত জেলা-উপজেলায় মিটিং মিছিল,বিভিন্ন কাজের অজুহাতে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন অথচ সহকারিগণ মেডিকেল ছুটি চাইলে দিতে হয় ১হাজার টাকা| প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ বিগত ১৬বৎসর ফ্যাসিস সরকারের মদদ পুষ্ট চিহ্নিত দোসর হয়ে নিজের আখের গুছিয়েছেন বর্তমানে তিনি সাপের মত খোলস পাল্টিয়ে বিএনপির নেতা সাবেক মন্ত্রী পরিষদ সচিবের নিকট আত্মীয় পরিচয় দিয়ে তোষামতকারি হিসাবে আগের মত প্রভাবখাটিয়ে যাচ্ছেন| এ যেন নতুন ধানে পুরাতন চাল| এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মুহাম্মদ হাবিবুল্লহ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করনেনি।

Wednesday, 8 April 2026

ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

ডিলারদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন মেসার্স নিখিল চন্দ্র সাহা এন্টারপ্রাইজের মালিকের প্রতিনিধি নিজেই, এমন একটি অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। বাজারে টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুদ থাকলেও নির্ধারিত দামে এ সব সার পাওয়া যাচ্ছে না বি.সি.আই.সি সার ডিলারের মালিকের প্রতিনিধি বিকাশ চন্দ্র সাহার কাছে। অনেক বিক্রেতাকে রশিদ না দিয়েই বস্তাপ্রতি ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন সারের দাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বি.সি.আই.সি সার ডিলার মেসার্স নিখিল চন্দ্র সাহা এন্টারপ্রাইজের মালিক ‘সীমিত মজুদের’ কথা বলে অনাগ্রহ নিয়ে সার দিচ্ছেন। তবে বেশি দামে কিনলে সার মিলছে মেসার্স নিখিল চন্দ্র সাহা এন্টারপ্রাইজের প্রতিনিধি বিকাশ চন্দ্র সাহার কাছে ঐসহজেই। দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে কৃষক সজিব মিয়া বলেন, টিএসপি কিনেছেন ১ হাজার ৭০০ টাকায়, অথচ সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা পাশের গ্রামের কৃষক মালেক মিয়া জানান, ডিলারের বিক্রয়কেন্দ্রে সার আসার পরপরই কিছু খুচরা ব্যবসায়ীরা তা কিনে নিয়ে যায়। পরে সেই সারই বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে খুচরা ব্যবসায়ীরা এমন কিছু অসাধু সার ডিলার থাকার কারণে বাড়তি দামে সার কিনতে হচ্ছে সাধারণ কৃষকের।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রতন মিয়া বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে কৃষকের অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Friday, 27 March 2026

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদনঃ

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মের্সাস শুভ এন্টারপ্রাইজ ইউরিয়া ও বি এডিসি সার বেশিদামে বিক্রি করবেন বলে কৃষকদের মাঝে বিতরণ না করে দেওয়ানগঞ্জ উপজেলায় তার খুচরা একটি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে বেশি দামে বিক্রি করে আসছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা।

তার দোকানে গিয়ে দেখা যায় বিসিআইসি ডিলার মোঃ নুরুজ্জামানের  প্রতিনিধি ধন মিয়া নিজের ইচ্ছামতো দামে বিক্রি করছে সার। বকশীগঞ্জ উপজেলার ৪ নং সাধুরপাড়া ইউনিয়নে কামালবাত্তি বাজারে মেসার্স শুভ এন্টারপ্রাইজে ইউরিয়া (গুড়াশাল ও যমুনা) সারের বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়।  বিএডিসি (ডিএপি) সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও বেশিরভাগ মেসার্স  শুভ এন্টারপ্রাইজে  ১৪'শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে করে সাধারণ কৃষকরা বেশিদামে সার ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানাযায়, মেসার্স শুভ এন্টারপ্রাইজ ডিলারের প্রতিনিধি ধন মিয়ার কাছ থেকে সঠিকভাবে সার পাচ্ছে না সাধারণ কৃষক বেশি মুনাফার আশায় তার খুচরা ব্যবসা প্রতিষ্ঠানটিতে নিয়ে ইউরিয়া সার বিক্রি করছে ৩০ টাকা কেজি দরে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকের ওপর এভাবে চেপে বসেছে বলে মনে করছেন কৃষকরা। কেনার সময় কৃষকরা রশিদ চাইলে তাদের কাছে সার বিক্রি করা হচ্ছে না বলে জানান সাধারণ ভুক্তভোগী কৃষক। 

খোঁজ নিয়ে জানা যাই, সারের কোনো সংকট নেই। তারপরেও এভাবে বাড়তি দামে সার বিক্রি করে যাচ্ছে মেসার্স শুভ এন্টারপ্রাইজের প্রতিনিধি ধন মিয়া নিজেয়। 

কামালবাত্তি গ্রামের কৃষক সুহাগ মিয়া এবং বেলাল উদ্দিন  ও একাধিক কৃষক জানান, তাদেরকে খুচরা ২৯-৩০ টাকা কেজি দরে সার কিনতে হচ্ছে। আর বস্তায় দিতে হচ্ছে কমপক্ষে ১৪০০ টাকা। এ ছাড়া দোকান থেকে কোনো ক্যাশ মেমো দেওয়া হয় না।

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। মেসার্স শুভ এন্টারপ্রাইজে প্রতিনিধি ধন মিয়ার বিরুদ্ধে এমন মৌখিক অভিযোগ পেয়েছি যদি সে বেশি দামে সার বিক্রি করে থাকে এমন একটি প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Friday, 20 March 2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।

স্টাফ রিপোর্টার লিজাঃ

১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পাঠানতলি এলাকায় নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়। 

এ সময় মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব  হতদরিদ্র মানুষ কে নিশ্চিত করেন, যাদের বাচ্চা টাকা  অভাবে লেখাপড়া করতে পারছে না তাদের ফ্রিতে লেখাপড়া করাবে এবং যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের ফ্রিতে চিকিৎসা করার ব্যবস্থা করে দিবেন। 

এছাড়াও নারায়নগঞ্জ চাষাড়া শহিদ মিনার থেকে শুরু করে আশেপাশের এলাকার অটো রিকশা চালকদের মাঝে পাঞ্জাবি বিতরন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা মোমেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Wednesday, 18 March 2026

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, ডিলারের কারসাজিতে ভুকছে সাধারণ কৃষক!

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, ডিলারের কারসাজিতে ভুকছে সাধারণ কৃষক!

নিজস্ব প্রতিবেদকঃ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মের্সাস জালাল উদ্দিন এন্টারপ্রাইজ ইউরিয়া ও বি এডিসি সার বেশিদাম পেয়ে অন্য জেলায় বিক্রি করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা।

তার দোকানে গিয়ে দেখা যায় বিসিআইসি ডিলার প্রোঃ মোঃ জালাল উদ্দিনের, ছেলে নিজের ইচ্ছামতো দামে বিক্রি করছে সার। শ্রীবরদী উপজেলার সামনে মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজে ইউরিয়া (গুড়াশাল ও যমুনা) সারের বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়।  বিএডিসি (ডিএপি) সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও বেশিরভাগ মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজে  ১৪'শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে করে সাধারণ কৃষকরা বেশিদামে সার ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানাযায়, ডিলারের কাছ থেকে অন্য জেলার খুচরা ব্যবসায়ীরা এসব ইউরিয়া সার নিয়ে বিক্রি করছে ৩০ টাকা কেজি দরে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকের ওপর এভাবে চেপে বসেছে বলে মনে করছেন কৃষকরা। কেনার সময় কৃষকরা রশিদ চাইলে তাদের কাছে সার বিক্রি করা হচ্ছে না বলে জানান সাধারণ ভুক্তভোগী কৃষক। 

খোঁজ নিয়ে জানা যাই, সারের কোনো সংকট নেই। তারপরেও এভাবে বাড়তি দামে সার বিক্রি করে যাচ্ছে এক মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ জালাল উদ্দিনের ছেলে নিজেয়। 

শ্রীবরদী উপজেলার কৃষক বারেক মিয়া এবং করিম মিয়া ও একাধিক কৃষক জানান, তাদেরকে খুচরা ২৯-৩০ টাকা কেজি দরে সার কিনতে হচ্ছে। আর বস্তায় দিতে মুহচ্ছে কমপক্ষে ১৪০০ টাকা। এ ছাড়া দোকান থেকে কোনো ক্যাশ মেমো দেওয়া হয় না।

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আকন্দ বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tuesday, 17 March 2026

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৩ ব্যাচের মোঃ রিপন হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০ ব্যাচের একরামুল হক জিহাদ।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন অপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ০৩ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশন দীর্ঘদিন ধরে প্রাক্তন স্কাউটদের একত্রিত করে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির নতুন নেতৃত্বের মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি মোঃ রিপন হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক একরামুল হক জিহাদ সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন। 

তারা বলেন, প্রাক্তন স্কাউটদের ঐক্যকে আরও শক্তিশালী করা, সমাজসেবামূলক কার্যক্রম বৃদ্ধি করা এবং তরুণদের স্কাউটিং কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারা কাজ করে যাবেন।

এদিকে সংগঠনের নতুন কমিটি অনুমোদন হওয়ায় জামালপুরের প্রাক্তন স্কাউটদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, এই কমিটির অনুমোদন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশন নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন অপু।

Wednesday, 11 March 2026

মেলান্দহে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা।

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

মেলান্দহে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা।

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে রমজান সার ও বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাহমুদা আক্তার জ্যোতি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দু রউফ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে দোকানটিতে সার বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে দোকান মালিককে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় মেলান্দহ থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার# ঘটনার প্রমান পায়নি পুলিশ দাবী স্হানীয়দের।

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার# ঘটনার প্রমান পায়নি পুলিশ দাবী স্হানীয়দের।

নিজস্ব প্রতিবেদকঃ

দেওয়ানগঞ্জে মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করেছেন বাদী আল আমীন।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি অসাধারন ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জানিয়ে অভিযোগকারী আল আমীন স্বশরীরে দেওয়ানগঞ্জ থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করে নেন। (অভিযোগ তদন্তকার অফিসার) দেওয়ানগঞ্জ থানার এসআই সুমন বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় হাসমত আলী বলেন, বিশিষ্ঠ ব্যাবসায়ী শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কোন প্রমান পায়নি পুলিশ। পুলিশ তদন্তে এসেছিলো আমি ঘটনার সময় এখানে উপস্থিত থাকায় পুলিশের নিকট ঘটনার বিস্তারিত বর্ণনা করেছি।

এ ব্যাপারে শ্যামল চন্দ্র সাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,  মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক আল আমিন নিজেই অভিযোগ করেছেন আবার নিজেই তুলে নিয়েছেন।

এ বিষয়ে মডেল প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি হাতেম আলী খাদেম বলেন, অভিযোগ প্রত্যাহারের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। একই সাথে তিনি বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। কেউ অপসাংবাদিকতায় জড়ালে সংশ্লিষ্ট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদককে জানানো  অথবা প্রশাসনের কাছে সোপর্দ করতে হবে।