Thursday, 4 May 2023

জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারীর গডফাদার বর্তমানে ব্লেকার হৃদয়

জামালপুরে  ট্রেনের  টিকিট কালোবাজারীর গডফাদার বর্তমানে ব্লেকার  হৃদয়

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর টাউন জংশন স্টেশনে এক সময় টিকিট কালোবাজারীর গডফাদার ছিলেন লিটন কিন্তু বর্তমানে   লিটনকে টপকিয়ে আলোচনায় এখন ব্লাকার  হৃদয়। অল্প কিছুদিনের মধ্যেই সে যেন আঙ্গুল ফুলে কলা গাছ। 

হৃদয় সাহাপুর ফকির পট্টি এলাকার মৃত মালগাড়ির ছেলে পেশায় সে ছিলো  রিকশা চালক 

রিকশা চালিয়ে তেমন ইনকাম না হওয়ার বেছে নিয়েছে টিকিট কালোবাজারি ব্যবসা   বর্তমানে কালোবাজারি করে তার মাসে আয়  লাখ টাকার কাছাকাছি। 

এলাকাবাসী জানাই জামালপুর সদর থানার কতিপয় পুলিশ কর্মকর্তার সাথে সম্পর্ক থাকার কারণে দাপটের সাথে হৃদয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছে। 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে জিআরপি থানার এস আই আব্দুল সাত্তারে সাথে যোগাযোগ করলে তিনি জানান এক সপ্তাহ আগে হৃদয়কে আমরা টিকিটসহ জেল হাজতে প্রেরণ  করেছি জেল থেকে ফিরে  বর্তমানে হৃদয় আবাও টিকিট কালোবাজারি করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। 

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি  কাজী শাহনেওয়াজ এর সাথে   যোগাযোগ করলে তিনি জানান টিকিট কালোবাজারি সাথে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Wednesday, 3 May 2023

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুর প্রতিনিধি : 

বুধবার বিকালে জামালপুরের ইসলামপুরের উপজেলার সভকুড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।এতে ব্যয় হবে প্রায় ৫ কোটি ২৯ লাখ টাকা।

এ উপলক্ষে ৩ মে বিকেলে উপজেলা প্রশাসন মত বিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বার্হী কর্ম

কর্মকর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা, রাজনীতিক-সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tuesday, 2 May 2023

সরিষাবাড়ীতে পিতা- পুত্রের মৃতদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে  পিতা- পুত্রের  মৃতদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পিতা ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) এবং পুত্র আশিক তালুকদার (১৩)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 তাদের বাড়ি সরিষাবাড়ি ও সিরাজগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সেন্দুর গ্রামে। 

২ মে সকালে পিতা এবং ১ মে সন্ধ্যায় পুত্রের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন কাজিরপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত। রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩০ এপ্রিল সন্ধ্যায় পুত্র আশিককে নিয়ে তার নানার বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তাদের পাওয়া যাচ্ছিল না। পিতা-পুত্রের মৃত্যুকে ঘিরে একদিকে শোক অপরদিকে এলাকায় নানা গুঞ্জন চলছে।

Monday, 1 May 2023

রাজশাহী'র তানোরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতঃ

রাজশাহী'র তানোরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতঃ

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি:)

আজ মহান মে দিবস। ১৮৭৬ সালের এই দিনে অ্যামেরিকার সিকাগো শহরে দৈনিক আট ঘন্টা কাজের দ্বাবীতে আন্দোলন করেন  বিভিন্ন শ্রমিক সংগঠণ।

পুলিশের গুলিতে নিহত হয় শত শত মানুষ! সেই থেকে ১লা মে মহান মে দিবস হিসেবে সারা বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়। 

আজ এই মহান মে দিবস উপলক্ষ্যে- রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত মুণ্ডুমালা হাট চত্বরে- বাঙ্গালী জাতীর জনক "বঙ্গবন্ধু" শেখ মুজিবুর রহমানের সেই অবস্বরণীয় বাণীকে সামনে রেখে;

(“শ্রমিকদের সন্মান নিয়ে কথা বলুন;

তাদের পরিশ্রমে আমার আপনার বেতন হয়।”)

বণার্ঢ র্যালি ও পথসভা এবং সকল শ্রেণীর মেহনতি মানুষের মাঝে স্থানীয় সাংসদ রাজশাহী-০১ (তানোর-গোদাগাড়ী) আসনের ভিআইপি এমপি- আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে গাঞ্জি বিতরণ করেন; উদিয়মাণ তরুণ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাশার সুজন।

র্যালি, পথসভা ও গাঞ্জি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগ সভাপতি- মাঈনূল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগ সম্পাদক-জুবায়ের ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান- আবু বাক্কার সিদ্দিক, মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর-মেয়র- আমির হোসেন আমিন, প্রকৃত আওয়ামী লীগার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দু, উদিয়মাণ তরুণ নেতৃত্ব- রামিল হোসেন সুইট, ডালিম, শাহাবুদ্দীন, মিজানুর রহমান মিজানসহ আরও অনেকে।

পথসভায় বক্তারা বাংলাদেশসহ সারা বিশ্বের সকল শ্রমজীবি মানুষদের প্রতি সেই মহান মে দিবসে সকল শ্রমজীবি ও মেহনতি মানুষদের স্বরণে তাদের প্রতি দোয়া ও আন্দোলনে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।।

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি সহ কৃষকের ধান কেটে দিলেন

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী মহিলা এমপি সহ কৃষকের ধান কেটে দিলেন

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার 

জামালপুরের ইসলামপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা এমপি।

রবিবার (৩০এপ্রিল) সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেলগাছা ইউনিয়নের ধনতলা এলাকার হতদরিদ্র কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান কেটে দিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, 'দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। 

অনেক কৃষক অর্থ সংকটে ধান কাটাতে পারছেন না।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি।

এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ জেলা ও স্থানীয় কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Sunday, 30 April 2023

রাজশাহী'র গোদাগাড়ীতে ছিনতাইকালে মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার:

রাজশাহী'র গোদাগাড়ীতে ছিনতাইকালে মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার:

এম, শামসুল আলম
(রাজশাহী জেলা প্রতিনিধি)

রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলায় র্যাব পরিচয়ে মোবাইলসহ নগদ অর্থ ছিনতাইকালে মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘাটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ও তার সহযোগীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেছেন। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন; পুলিশ কনস্টেবল আবু হেনা মোস্তফা কামাল (৩১) ও রাব্বী (২৭)। এদের মধ্যে মোস্তফা কামাল রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় কর্মরত। তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে। তার বাবার নাম তাহেরুল ইসলাম। অপর আসামি রাব্বী- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটর মোড়ের আমিনুল ইসলামের ছেলে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান; শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চাপাল এলাকায় বুলবুল আহম্মেদ (২৪) নামে এক যুবককে র্যাব পরিচয়ে তল্লাশি করছিলেন আবু হেনা ও রাব্বী। তল্লাশির নামে তারা বুলবুলের মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন। বুলবুল তাদের পরিচয় জানতে চাইলে পুলিশ কনস্টেবল আবু হেনা তাকে জানান; তিনি র্যাবের লোক।

এ সময় বুলবুল তাদের পরিচয় জানতে ও পরিচয়পত্র দেখতে চাইলে- আবু হেনা ও রাব্বী তাকে মারধর শুরু করেন। ওই সময় বুলবুলের চিৎকারে আশপাশের লোকজন এসে দুইজনকে আটক করে র্যাব ও পুলিশকে খবর দেয়।

পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে গেলে আবু হেনা মোস্তফা কামাল নিজেকে আরএমপির পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেন। পরে র্যাবের একটি দল দুইজনকে আটক করে র্যাব-৫ সদর দপ্তরে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদের থানায় নিয়ে এনে মামলা দেয়া হয়। ছিনতাইয়ের জন্য তারা তল্লাশী করছিল বলে স্বীকার করেছেন।

ওসি আরও জানান; শনিবার দিবাগত রাত  ৩টা ৩০মিনিটে র্যাব দুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করেন। রাতেই র্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। রোববার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান; প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে; তারা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চাপাল গিয়েছিলেন। র্যাবের মিথ্যা পরিচয় দেয়া এবং ছিনতাইয়ের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ছিনতাইয়ের সময় পুলিশ কনস্টেবল আটকের বিষয়ে জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বলেন; অভিযোগ সত্য মিললে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।।

দেওয়ানগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার

দেওয়ানগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ(৩০ এপ্রিল ) রবিবার   উপজেলার সানন্দবাড়ী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিবেদককে  বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে মোবাইল রাখার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী সবুজপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ মনজুরুল ইসলাম (রোল) নং ২৯৯৭৯৯।

জান যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান কেন্দ্রে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ সময় পরীক্ষার হলে ওই পরীক্ষার্থীকে স্মার্ট ফোনে কথা বলার সময় হাতেনাতে ধরেন।

পরে বিধিমোতাবেক কেন্দ্র সচিব তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, পরীক্ষার হলে নকল/ মোবাইল কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।

পাসন্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু লাখি

পাসন্ড স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু লাখি

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলায় মেলান্দহ উপজেলায় স্বামী কর্তৃক এক গৃহবধূ নির্মম নির্যাতনের শিকার হয়েছে। ২৯ এপ্রিল শনিবার দুপুর ২টায় রায়ের বাকাই এলাকার সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার এক সন্তানের জননী গৃহবধূ লাখি বেগম বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকার মতলেব ওরফে মতে সাথে প্রায় ৪ বছর পূর্বে লাখি বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকেই মতলেব ওরফে মতে স্ত্রীকে বিভিন্ন ভাবে শারিরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বিয়ের পর থেকেই যৌতুকের চাপ সৃষ্টি করলে গৃহবধূ লাখি বেগম বাবা ও ভাইরা বিভিন্ন সময়ে প্রায় দুই লক্ষ টাকার বেশি টাকা তার স্বামী মতলেব ওরফে মতেকে প্রদান করে। এতেও তার অত্যাচার থেকে রক্ষা পায়নি গৃহবধু লাখি বেগম। এর আগেও গত মাস পূর্বে মতলেব ওরফে মতে লাখি বেগমকে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এতে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিল লাখি বেগম। সর্বশেষ ২৯ এপ্রিল শনিবার দুপুর ২টার দিকে মতলেব ওরফে মতে তার শশুর বাড়ী থেকে আনা ২টি গরু জোর করে হাট বিক্রির উদ্দেশে নিতে চাইলে লাখি বেগম বাধা দিলে এই ঘটনাকে কেন্দ্র করে লাখি বেগমকে গালমন্দ করতে থাকে পরবর্তীতে লাখি বেগমের সতিনের ছেলে সবুজ ও সজিব ও তার সতিনের ছেলের বৌ মারুফা আক্তার মিলে লাখি বেগমকে এলোপাথারিভাবে কিল ঘুষি মারতে থাকে ও ঘরে থাকা রড দিয়ে তার পিঠে ও পায়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মতলেব ওরফে মতে ও তার প্রথম পক্ষের ছেলে ও ছেলের বৌ  লাখিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি এনে জবাই করতে চাইলে আশপাশের লোকজন এসে লাখি বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Saturday, 29 April 2023

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমানের আইনি সহায়তায় হতদরিদ্র নারী নির্যাতনে আসামী গ্রেপ্তার

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমানের আইনি  সহায়তায় হতদরিদ্র নারী নির্যাতনে আসামী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ

 ইসলামপুরের সংকরপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধ  নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সুন্দরী বেগম ও তার  মেয়ে সুমি খাতুনকে  বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে আলামিন গংদের বিরুদ্ধে ।গত ২২ এপ্রিল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়  আলামিন(২৫) , রাসেল (২০), মনি (২২),  নতু (৫৫), রাশেদা (৪৫) ইসলামপুর থানার একটি অভিযোগ দায়ের করা হয়।  ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ মাজেদুর রহমান নির্যাতিত নারী সুন্দরী ও সুমির অভিযোগের বর্ণনা শুনে এবং অত্যন্ত আন্তরিকতার সহিত অভিযোগটি গ্রহন করেন এবং আইনি সেবাদানের আশ্বাস দেন।

অভিযোগের প্রেক্ষিতে  ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান এসআই মোঃ দেলোয়ার হোসেনকে আসামীদের গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করেন। পরে এসআই মোঃ দেলোয়ার হোসেন গতকাল  শনিবার রাতে  সংকরপুর আসামীদের নিজ বাড়ী থেকে আসামী নতু ও আসামী রাসেলকে গ্রেপ্তার করে।

জানা যায়,   হত দরিদ্র নারী সুন্দরী (৪৫) ও তার মেয়ে সুমি (১৮) কে সন্ত্রাসী কায়দায় বেধড়ক  মারধর এবং  বাড়ী ঘর ভাংচুর করে  সুন্দরী ও সুমিকে দেশীয় অস্ত্র দিয়ে   নিলাফুলা জখম করে। 

সুন্দরী বেগমের লোকজন  ৯৯৯ এ ফোন দিয়ে আইনের সহযোগিতা চাইলে  ইসলামপুর থানার এসআই মোঃ আকরাম হোসেন সুন্দরী বেগমের বাড়িতে যান এবং আহত সুন্দরী ও সুমীকে  ইসলামপুর উপজেলা হাসপাতেল ভর্তি হয়ে সু- চিকিৎসা নেওয়ার পরমর্শ দেয়।এ নির্যাতনের ঘটনার খবর পেয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পরিচালক কেন্দ্রীয় কমিটি ও সাধারন সম্পাদক জামালপুর জেলা কমিটি  মোঃ মিজানুর রহমান পারভেজ, মানবাধিকার কর্মীদের নিয়ে ০৫ জনের একটি টীম গঠন করে সুন্দরী ও সুমীকে ইসলামপুর উপজেলা হাসপাতালে দেখতে যান এবং সুন্দরীর সাক্ষাৎকার নেয়।  

সুন্দরী বেগম জানান, আসামি পক্ষে লোকজন আসামি  গ্রেপ্তারের পর হইতে আমাদেরকে  মামলা তুলে নেয়ার  হুমকী দিচ্ছে । এ প্রেক্ষিতে নির্যাতিত সুন্দরী ও সুমি এবং তার পরিবারের অন্যান্য সদস্যগণ চরম নিরাপত্তাহিনতায় ভোগিতেছে।

রাজশাহী'র গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালন:

রাজশাহী'র গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালন:

এম, শামসুল আলম (রাজশাহী জেলা প্রতিনিধি)

রাজশাহী জেলাধীন গোদাগাড়ী উপজেলায়"বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টা ৩০মিনিটে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্কাউটস সদস্যদের ব্যাণ্ড বাজনার তালে র্যালিটি পৌর শহরের প্রধান সড়কের 'শহীদ ফিরোজ চত্ত্বর' প্রদক্ষিণ করে- উপজেলা শাপলা চত্ত্বরে এসে শেষ হয়। এর পর কবুতর উড়িয়ে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটি রাজশাহী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও সচেতন সোসাইটির যৌথ আয়োজন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায়

আলোচনা সভায় সভাপতিত্ব করেন; উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজশাহী সদর কোর্টের সিনিয়র সহকারী জর্জ সেফাতুল্লাহ ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুব আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- সুফিয়া খাতুন মিলি, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি- কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ।

আলোচনা সভায় উপজেলা লিগ্যাল এইড কমিটিদ্বারা কিভাবে বিনামূল্যে দরিদ্র ব্যক্তিদের আইনগত সহায়তা প্রদান করা হয়; তার বিভিন্ন দিক তুলে ধরে সমালোচনা করা হয়।

এছাড়াও ইতোপূর্বে যারা আইনগত সহায়তা পেয়েছেন; সেই সকল উপকার ভোগীদের নিকট থেকে বক্তব্য ও মন্তব্য শোনা হয়।।

Friday, 28 April 2023

চাকরি হারালেন ‘মানবিক পুলিশ’ শওকত ..

চাকরি হারালেন ‘মানবিক পুলিশ’ শওকত ..

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম: চাকরিচ্যুত করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল শওকত হোসেনকে, যিনি ‘মানবিক’ পুলিশ হিসেবে দেশে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন।  

গত ১৬ এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা।

আদেশের কপি পাঠানো হয়েছে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের দফতরে।  

আদেশে বলা হয়েছে, ‘৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এছাড়া অভিযুক্ত (শওকত হোসেন) শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং বেওয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয়, এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে’।

শওকত হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা।

২০০৫ সালে তিনি পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। ২০০৯ সালে ঢাকা থেকে বদলি হন রাঙামাটিতে।

সেখান থেকে বদলি হয়ে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। চাকরির পাশাপাশি তিনি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন। ২০১১ সাল থেকে তিনি চট্টগ্রামে অসহায়, দুস্থ ও বেওয়ারিশদের চিকিৎসা সেবা দিয়ে প্রশংসিত হন।

২০১৯ সালে তৎকালীন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশে মানবিক পুলিশ ইউনিটের যাত্রা শুরু হয়। সিএমপি কমিশনার ওই সময় ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা দেন এই ইউনিটকে।  

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ডবলমুরিং থানা এলাকায় এক মাহফিলে অতিথি হিসেবে গিয়ে তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যের জেরে পরে তাকে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে বদলি করে কর্ণফুলী থানায় পাঠানো হয়।

সিএমপির উপকমিশনার (সদর) মোহাম্মদ আবদুল ওয়ারীশ বলেন, কনস্টেবল শওকত হোসেনের চাকরিচ্যুতির আদেশ হয়েছে। তিনি চাইলে এ আদেশের বিষয়ে আপিল করতে পারেন সিএমপি কমিশনারের কাছে। এছাড়া চাইলে প্রশাসনিক ট্রাইব্যুনালেও যেতে পারেন।

এ ব্যাপারে শওকত হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য জানা যায়নি।

Monday, 24 April 2023

জামালপুরে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধ কর্মসুচি পালিত

জামালপুরে  গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধ কর্মসুচি  পালিত

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজোলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার মজনু মিয়া ওরফে মম'র পুত্র  আনসার সদস্য উজ্জল মাহমুদের  বিরুদ্ধে তার স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করার অভিযোগে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে মেস্টা ইউনিয়নের জালিয়ারপাড় আনন্দ বাজারে এ কর্মসুচি পালিত হয়। 

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন নিহতের পিতা মোঃ ইব্রাহীম খলিল,বোন জয়নব খাতুন, মাতা হালিমা খাতুন,ফুফাত ভাই, সাদ্দাম হোসেন ও রসুল মাহমুদ প্রমুখ। 

ব্যক্তারা  অভিলম্বে অন্তসত্ত তাহমিনা জান্নাত হত্যার আসামীদের বিচারের দাবি জানান। উল্লেখ গত মঙ্গলবার  রাতে তাহমিনা জান্নাতকে তার স্বামী পরিবার মিলে তাকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় নিতের বাবা ইব্রাহীম খলিল বাদী হয়ে নিহতের স্বামী উজ্জল মাহমুদসহ ১৩ জনকে আসামী করে ওই দিন জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শাশুড়িসহ চারজনকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। নিহত পরিবার সূত্র জানায়, গত দুই মাস সতের দিন আগে মাদারগজ্ঞ এলাকার জোর খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের  কলেজ পড়ুয়া কন্যা তাহমিনা জান্নাতের সাত লক্ষ ষাট হাজার  টাকার কাবিনে আনসার সদস্য উজ্জল মাহমুদের সঙ্গে বিবাহ হয়। তাহমিনার গর্ভে  সন্তানও রয়েছে। ঘটনার দিন তাহমিনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামীসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালায়। এতে তাহমিনা তা অস্বীকার করলে তাকে প্রথমে হাতপা বেঁধে নির্যাতন করেপরিবারের লোকজন । পরে তাহ মিনা জান্নাতের  অবস্থার গুরুত্বর দেখে স্বামী পরিবারের লোকজন ভোর সকালেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত ডা.তাহমিনা জান্নাতকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল গেট থেকেই নিহতের   শাশুরীসহ চারজনকে   আটক করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে চারজন আসামীকে গ্রফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে৷

কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর অনুষ্ঠিত

কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর অনুষ্ঠিত

মোঃ ছামিউল ইসলাম 

জামালপুরের মেলান্দহে কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য শীর্ষক আলোচনা, সাহিত্যের আসর ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অ¯’ায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লিউনা তাসনিম সাম্য’র কণ্ঠে রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ নজরুলের বিখ্যাত এই গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করে। সৈকতের প্রতিষ্ঠাতা পরিচালক-দৈনিক ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা মো. শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন-৭১’র গেরিলা যোদ্ধা-মেলান্দহে প্রথম পতাকা উত্তোলনকারি জাহাঙ্গীর আলম বাবু। বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন-সৈকত সাহিত্য পত্রের সহসম্পাদক-বিটিভির প্রোগ্রাম নির্মাতা ফজলুল করিম, কবি তৌহিদুল ইসলাম অটল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কবি ও পর্বতারোহী ডা. ধ্রæবজ্যোতি ঘোষ মুকুল বাবু, জামালপুর জজকোর্টের এপিপি এড. আইয়ুব আলী চিশÍী, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি- ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ শিক্ষক-নজরুল গবেষক আমিনুল ইসলাম খান, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, মাসিক বহ্মপুত্র’র সম্পাদক-প্রকাশক কবি মনিরুজ্জামান বাদল প্রমুখ। 

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন-কবি বিপ্লব সরকার, কবি কামরুন্নাহার শিখা, কবি আব্দুল কাদের, কবি আশরাফুল অর্নব, কবি পারভেজ মোশাররফ, কবি তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান মজনু, কবি আরিফুল ইসলাম লাবলু, কবি বুলবুল আহমেদ, কবি শহিদুল্লাহ সরদার, কবি নাইম হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ব্রিটিশ নৌবাহিনী (রয়্যাল নেভি)’র লস্টিশিয়ান-একমাত্র বাংলাদেশি মেহেদী হাসান এবং কবি-প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ।