শুধু দেশ ও জনগণের পক্ষে JNEWS24TV.COM
নিজস্ব প্রতিবেদকঃ
দেওয়ানগঞ্জে মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করেছেন বাদী আল আমীন।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি অসাধারন ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জানিয়ে অভিযোগকারী আল আমীন স্বশরীরে দেওয়ানগঞ্জ থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করে নেন। (অভিযোগ তদন্তকার অফিসার) দেওয়ানগঞ্জ থানার এসআই সুমন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় হাসমত আলী বলেন, বিশিষ্ঠ ব্যাবসায়ী শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কোন প্রমান পায়নি পুলিশ। পুলিশ তদন্তে এসেছিলো আমি ঘটনার সময় এখানে উপস্থিত থাকায় পুলিশের নিকট ঘটনার বিস্তারিত বর্ণনা করেছি।
এ ব্যাপারে শ্যামল চন্দ্র সাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক আল আমিন নিজেই অভিযোগ করেছেন আবার নিজেই তুলে নিয়েছেন।
এ বিষয়ে মডেল প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি হাতেম আলী খাদেম বলেন, অভিযোগ প্রত্যাহারের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। একই সাথে তিনি বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। কেউ অপসাংবাদিকতায় জড়ালে সংশ্লিষ্ট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদককে জানানো অথবা প্রশাসনের কাছে সোপর্দ করতে হবে।
