Showing posts with label জেলা খবর. Show all posts
Showing posts with label জেলা খবর. Show all posts

Monday, 16 December 2024

বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র‍্যালী

   শুধু দেশ  জনগণের পক্ষে
বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র‍্যালী

স্টাফ রিপোর্টারঃ শামীম হোসেন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র‍্যালী করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখা।

আজ সোমবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে বিজয় র‍্যালী শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি ফজলুল হক আকন্দ, বকশিগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাসিম বিল্লাহ, সিনিয়র নকল নবিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফরহাদ আলী, কাজী শাকিল, আবুল হোসেন, দীন ইসলাম, মাঈন উদ্দিন মুন্না, শাহীনুর বেগম, উষা বেগমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বিজয়ের মহিমা ও দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে বলেন মুক্তিযোদ্ধাদের অবদান আজীবন স্মরণীয় থাকবে।

Friday, 13 December 2024

সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

                        শুধু দেশ  জনগণের পক্ষে

সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা  ভাঙচুর

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোর রাতে কামরাবাদ শ্মশান কালী  মন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর করেছে ‌ দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ভাঙচুর করে বিভিন্ন প্রতিমার গায়ে থাকা সোনার গহনা  চুরি করে নিয়ে যায়। 

মন্দির পরিচালনা পর্ষদ ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার কামরাবাদ এলাকায় শ্মশান কালী  মন্দিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের ভক্তরা পূজা অর্চনা করে মন্দিরের ফটকে তালা মেরে চলে যায়।  শুক্রবার ভোরে মন্দিরের ফটকের তালা ভেঙ্গে ভিতরে রাখা  শীতলা, মহাকালী, কালী, মহাদেব, ডাকিনী, ঢুকিনি ও স্বর্ণ দেবতার প্রতিমা ভাঙচুর করে । প্রতিমার গায়ে থাকা বিভিন্ন সোনার গহনা চুরি করে নিয়ে যায়।

ঐদিন সকাল আটটায় মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পুরোহিত লাল চন্দ্র বর্মন মন্দিরে  মন্দিরের ফটকের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় বলে জানান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে মন্দিরে ভক্তরা মন্দির প্রাঙ্গণে জমা হতে থাকেন। 

এ বিষয়ে তাৎক্ষণিক সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুর হাসপাতালে নার্সের মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনে তদন্ত কমিটি গঠিত

                            শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুর হাসপাতালে নার্সের মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনে তদন্ত কমিটি গঠিত

স্টাফ রিপোর্টারঃ

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স গোলাম মোর্শেদ কর্মস্থলে মাসের পর মাস অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে খবর প্রকাশের পর অবশেষে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির দেয়া তথ্যের জানা যায়  তিনি (সিএল) ছুটি কাটিয়েছেন সে দিনের হাজিরা খাতায়  স্বাক্ষর মিলছে সেই সাথে তার ফিঙ্গার প্রিন্ট পর্যবেক্ষণ করে গরমিল পাওয়া গেছে। এর আগে তিনি বিভিন্ন মামালায় জেল খেটেছেন বলে জানা গেছে।

ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের দায়িত্ব পালন না করে, মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা তোলে নিচ্ছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স গোলাম মোর্শেদ।

বিষয়টি তদন্ত করতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর গত ২০ নভেম্বর/২৪ নার্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নার্সিং ও মিডওয়াইফারি পরিচালক (অর্থ বাজেট) (অঃদঃ) ও তদন্ত কর্মকর্তা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জেরিনা আক্তারের  স্বাক্ষরিত অফিস আদেশে অধিদপ্তরে তদন্ত কমিটির নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুই জনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

গত ৩ ডিসেম্বর তদন্তের দিন নির্ধারণ করেন তদন্ত করা হয়।  ওই তদন্তে জানা যায়,সে ঢাকায় অবস্থান করে ঘুষ, দুর্নীতি করা সহ সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, চাঁদাবাজি, ভিজিটিং কার্ডে নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি না হয়েও সভাপতি লেখাসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের ১৯ মাস যাবত অনুউপস্থিত থেকে মাসে একবার এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছে নার্স গোলাম মোর্শেদ।

হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযুক্ত নার্স গোলাম মোর্শেদকে বাঁচাতে রেজিস্টার ও ডিউটি রেজিস্টার পরিবর্তনে সহযোগিতা করেছেন হাসপাতালের দুইজন নার্সিং সুপারভাইজার। তারা নতুন খাতা তৈরি করে হাসপাতালের এইচআইভি কর্নারে নার্স গোলাম মোর্শেদ ডিউটি করছেন বলে দেখিয়েছেন।

এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নাম প্রকাশের অনিচ্ছুক দুই জন তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা সত্য উদঘাটনের  চেষ্টা করছি।  কিছু তথ্য প্রমাণও পেয়েছি ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। দুর্নীতি কিংবা অন্যায় করলে অবশ্যই শাস্তি পেতে হবে তাকে।

এ ছাড়া  ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৯ মাস কর্মস্থলে অনুপস্থিতির জন্য কর্তব্যে অবহেলা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে কারণ দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এএএম আবু তাহের বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি তার বিরুদ্ধে কাজ শুরু করেছে। তদন্তের শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tuesday, 10 December 2024

জামালপুরে ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক

শুধু দেশ  জনগণের পক্ষে
জামালপুরে ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ক্যাসিনো সম্রাট ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মমিনুল ইসলাম মুক্তার ও তার সহযোগী নিলয় খান ।  তিনি জামালপুর জেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা আকন্দ বাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে । হঠাৎ করেই মমিনুল ওরফে মুক্তার কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তার অবৈধভাবে গড়ে তোলা সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ সরকারের গোয়েন্দা সংস্থার নিকট তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

বর্তমানে ৬০ লাখ টাকার ৩ টি হায়েজ গাড়ী, ৪০ লাখ টাকার ২ টি ট্রাক,৫ লাখ টাকার ১টি আর ওয়ান ৫ মোটর সাইকেল, রাজধানীর উত্তরায় ২ টি ফ্ল্যাট,  মুক্তাগাছা ভাবকির মোড়ে ২ কোটি টাকার সম্পত্তি, বিভিন্ন স্থানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ নিজ বাড়ীতে পিতা ও মাতা ও আত্মীয় স্বজনদের নামে ক্রয় করেছেন প্রায় ১০ কোটি সম্পত্তি । এ নিয়ে  গত ২৮ নভেম্বর শাকিল নামের এক যুবক জামালপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মমিনুল প্রায় শত কোটি টাকার মালিক বলেও উল্লেখ্য করা হয়েছে।

জানা গেছে, জামালপুরে দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ ক্যাসিনো এজেন্টদের সম্পদের পরিমাণ। কোনোভাবেই থামানো যাচ্ছেনা ক্যাসিনো সম্রাটদের কারসাজি। অবৈধ বেটিংসাইট পরিচালনা করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে ক্যাসিনো সম্রাটরা। জামালপুরের সদর উপজেলার ইটালি ইউনিয়ন তার অনুরূপ। চেহারা দেখে বোঝার উপায় নেই মাত্র ৩০ বছর বয়সে এজেন্টদের তালিকায় নাম লিখিয়ে অল্প সময়ে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন মমিনুল ইসলাম মুক্তার।  

খোজ নিয়ে জানা যায়, অভাভের তাড়নায় ২০০৮ সালে ইটাইল ইউনিয়নের ইদ্রিস আলী তার স্ব পরিবার নিয়ে ঢাকায় গিয়ে রিক্সা চালক ও তার স্ত্রী রাজধানীর বিভিন্ন মানুষের বাসায় কাজ করে তাদের সংসার পরিচালনা করতেন ।  এর দীর্ঘ কয়েক বছর পরে তাদের ছেলে মমিনুল ওরফে মুক্তা অনলাইন ক্যাসিনো নেশায় জড়িয়ে পড়লে নাইজেরিয়ার এক এজেন্টের সাথে পরিচয় হলে তার সাথে প্রতারণা করে ৫ কোটি টাকা আত্মসাৎ করে সম্পুর্ন পরিবার নিয়ে জামালপুরের ইটাইলে ইউনিয়নের শৈলেরকান্দায় নিজ বাড়ীতে চলে আসে। এরপর স্থানীয় স্থানীয় ইমরান ও মঞ্জুর পাশাপাশি কিছু যুবলীগের বিভিন্ন নেতার ছত্রছায়ায় এলাকায় শুরু করে অনলাইন জুয়ার সাইট । আর এ কার্যক্রম পরিচালনার জন্য তার সহযোগী ইমরান ও খাদ্য ব্যবসায়ী মঞ্জু মিয়া তাকে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নাম বিক্রি করে তাকে সহযোগিতা করে আসছে । এরপর ২০২৩ সালে ইটাইল ইউনিয়নের ৯ ওয়ার্ড যুবলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পান ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার। এর আগে তিনি যুবলীগের সক্রিয় কর্মী থাকায় এলাকায় বিভিন্ন জায়গায় তার প্যানা লাগানো ছিল অহ রহ।

 শৈলের কান্দা এলাকার আল আমিন, মোহন,সুলাইমান, জমির মন্ডল এবং নাম প্রকাশ না করার শর্তে আরো কয়েকজনে জানান, এক যুগ আগেও ছিলেন বেকার। অথচ এখন গাড়ি-বাড়ি-ফ্ল্যাট সবই আছে তার। মুক্তার এখন শত কোটি টাকার মালিক । তার তান্ডপে অতিষ্ঠ এলাকাবাসী। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দেয় । প্রতারণা করে জমিও কিনেছেন কয়েকজনের থেকে ।  বর্তমানে বিএনপির সাথে রাজনীতি করে বলে পরিচয় দিয়ে চলে । অথচ তিনি ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন । কোটি কোটি টাকার মালিক সহ বিভিন্ন সম্পত্তি কিভাবে হলো এগুলো সঠিক তদন্তের মাধ্যমে মমিনুল ইসলাম মুক্তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান স্থানীয় এলাকাবাসী ।    

এ বিষয়ে মুঠোফোনে মমিনুল ইসলাম মুক্তারকে কল দিয়ে বক্তব্য চাইলে তিনি এডিয়ে গিয়ে কোন কথা বলতে রাজি হননি। 

তবে ইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল ইসলাম জানান, এই ছেলেটাকে আমি চিনি না । যুবলীগ করে নাকি তাও জানি না ।   তবে তিনি বিএনপির বা অঙ্গ সহযোগী সংগঠনের কোন কর্মী না।  

এদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদক সাংবাদিকে জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে অবৈধ কোন বিষয়ে জড়িত থাকলে খোজ খবর নিয়ে আইনী পক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে।

Saturday, 7 December 2024

সুন্দর স্বাস্থ্য সেবা গড়তে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত

শুধু দেশ  জনগণের পক্ষে
সুন্দর স্বাস্থ্য সেবা গড়তে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত


 স্টাফ রিপোর্টারঃ বিপুল মিয়া

সুন্দর স্বাস্থ্য সেবা গঠনের লক্ষে জামালপুরে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত হয়েছে। 

এ উপলক্ষে গতকাল সন্ধায় বেসরকারি হাপাতাল এম এ রশিদ হাসপাতালে পরিচিতি  অনুষ্ঠানে আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি বেনহাম ফার্মা লিমিটেডের ম্যানেজার ও বড়পীর হজরত আব্দুর কাদের জিলানী (রঃ)হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান (সোহেলে)।অনুষ্ঠানে কুমুদিনী ফার্মা লিমিটেডের ম্যানেজার ও সংগঠনের সাধারন সম্পাদক মো.শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.আহম্মদ আলী আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,বেসরকারি  ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিত সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারন  সম্পাদক মোস্তফিজুর রহমান বাপ্পী,বিসিডিএসের  সভাপতি রমজান আলী,সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সাইদ,ম্যানেজার ফোরামস শেরপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন,ম্যানেজার ফোরাম'স জামালপুর জেলা উপদেষ্টা মনোরঞ্জন ধর,মো.ছামিউল  হক ও মো.রোকনুজ্জামান প্রমুখ। 

এর আগে নব গঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

জামালপুর জেলা হস্তশিল্পের শহর হিসেবে বিখ্যাত

                           শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুর জেলা হস্তশিল্পের শহর হিসেবে বিখ্যাত

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে উঠেছে হস্তশিল্পের শহর। ঘরে ঘরে কাপড়ে সুচ ফুটিয়ে নিপুণ হাতে হস্তশিল্পের কারুকাজ খচিত পণ্য তৈরি করছে নারীরা।

এখানকার প্রায় ঘরই হস্তশিল্পের পণ্য তৈরির কারখানা। মহল্লায় মহল্লায় চোখে পড়বে সারি সারি হস্ত শিল্পের দোকান। শহরে চলার পথে রাস্তার দুই ধারে শোরুমে নারী বিক্রেতাদের হস্তশিল্প পণ্য বেচাকেনার দৃশ্য মিলবে দুই কদম পর পর।

বন্যা ও নদীভাঙন কবলিত দরিদ্র এ জেলায় বেকারত্ব ঘোচাতে বিশেষ ভূমিকা রেখেছে এই শিল্প। এ অঞ্চলে গ্রামীণ অর্থনীতিতে এনে দিয়েছে গতি। জামালপুরের হস্তশিল্পের পণ্য রাজধানী ঢাকাসহ সারাদেশে খ্যাতি অর্জন করে পরিচিতি পেয়েছে বিদেশেও। জামালপুরের হস্তশিল্প পণ্য এখন বিদেশে রুপ্তানি হচ্ছে। হস্তশিল্পে এ জেলার বেকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় লাভজনক এ পেশায় পুরুষরাও ঝুঁকছে।

এক সময় জামালপুরের গ্রামীণ বিয়েতে অনিবার্য ছিল নকশি কাঁথা। নতুন কনের শ্বশুর বাড়ি যাত্রায় বাবার বাড়ি থেকে নকশি কাঁথা নেওয়ার রেওয়াজ ঐতিহ্যগত ভাবে চলে আসছে এ অঞ্চলে। সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা এই নকশি শিল্প আবার জেগে উঠেছে জামালপুর জেলা জুড়ে। নকশি সূচি শিল্পের বাণিজ্যিক প্রসারে দরিদ্র এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র অনেকটাই পাল্টে গেছে। জেলায় অসংখ্য দরিদ্র নারী জড়িয়ে পড়েছে এই শিল্পের সাথে। কিন্তু বিপণন সমস্যা আর পুঁজির অভাবে তারা বঞ্চিত হচ্ছে শ্রমের ন্যায্য পাওনা (মজুরী) থেকে।

প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ নকশী সূচি শিল্পের বাণিজ্যিক প্রসার জামালপুরে শুরু হয় আশির দশকের শুরুর দিকে। বর্তমানে জামালপুর সদরসহ পুরো জেলায় প্রায় ২৫ হাজার দরিদ্র নারী এই পেশায় জড়িত। এতে স্বাবলম্বী হয়ে উঠছে অনেক হত দরিদ্র নারী। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি তারা ঘরে বসেই নকশি কাঁথা, নকশি চাঁদর, পাঞ্জাবী, ফতুয়া, কটি, ওয়ালম্যাট, কুশন কভার, শাড়ির নকশি পাড়, থ্রী-পিস ওড়নাসহ নানা রকম নকশি সামগ্রীর সূচি কর্ম করছে।

এছাড়াও বাড়তি আয়ের জন্য অনেক মধ্যবিত্ত পরিবারের গৃহিনীরাও জড়িয়ে পড়েছে এ শিল্পের সাথে। শহরের পাড়া মহল্লায় গড়ে উঠেছে এ শিল্পের অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠান। পুরনো ঐতিহ্য ও নকশা অনুসরণ করে গ্রামীণ নারীরা সূচ, সুতা-রঙের সমন্বয়ে কাঁথাসহ এই সব দ্রব্যে নানা সৌন্দর্য ফুটিয়ে তোলে তাদের নিপুণ হাতে।

জামালপুরের নকশি পণ্যের কদর বাড়ছে দেশে-বিদেশে।জামালপুর জেলা শহরেও রয়েছে এ শিল্পের ছোট-বড় অনেক শো-রুম। কিন্তু বিপণন সমস্যা, সরকারি পৃষ্টপোষকতা আর পুঁজির অভাবে শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এখানকার নারী কর্মীরা।

ইচ্ছে মতো মালিকের দেয়া অল্প মজুরিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। আর স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, একটি নকশি কাঁথা তৈরি করতে মজুরিসহ খরচ হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা। ঢাকার পাইকারি ব্যবসায়ীদের নিকট তা বিক্রি করতে হয় ২০০০ টাকায়। এই কাঁথা ঢাকার বড় বড় বিপণি বিতানগুলোতে বিক্রি হয় ৪ থেকে ৫ হাজার টাকায়। পুঁজির অভাবে তারা নিজেরা বাজারজাত করতে পারছেন না এসব পণ্য। ফলে পণ্যের ন্যায্য মূল্য থেকে নিজেরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি যথাযথ শ্রমমূল্য পাচ্ছেনা নারী শ্রমিকরা।

জরিনা বেগম বলেন, একসময় গৃহিনী ছিলাম।আমার স্বামী রানা ৭ হাজার টাকা বেতনে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। সেই ৭ হাজার টাকা দিয়ে আমাদের সংসারে খরচ চলতো না। যার জন্য ঋনের চাপে পড়ে অভাব অনটন দেখা দেয় সংসারে। সংসারে যোগান দিতে হস্তশিল্পের কাজ শুরু করি আমি। নিজে স্বাবলম্বীর মুখ দেখার পর এলাকার বেকার নারীদের নিয়ে ছোঁয়া হস্তশিল্প নামে একটি সংগঠন গড়ে তুলি। সেখানে হস্তশিল্প ও কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছি ৬শ বেকার নারীকে। তারা এখানে প্রশিক্ষণ নিয়ে হস্তশিল্পে জড়িয়ে আয় করে সংসারে যোগান দিচ্ছে। জামালপুর গেটপার শাহাপুর এলাকায় ছোঁয়া হস্তশিল্প মহিলা অঙ্গন নামে একটি হস্তশিল্প পণ্যের সুরুম দিয়েছি। বেকার নারীদের আহবান করছি হস্তশিল্পের পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ঘরে বসে না থেকে অলস হাতকে কর্মির হাতে পরিণত করলে সাফল্য আসবেই।

আরেক সফল হস্তশিল্প নারী উদ্যোক্তা ফারজানা আক্তার। তার প্রতিষ্ঠান শহরের পুরাতন বাসট্রেন রোডে সাদ্দাফ হস্তশিল্প। সংসারের কাজের পাশাপাশি সখের বসে হস্তশিল্পের কাজ করার এক পর্যায়ে বানিজ্যিকভাবে জড়িয়ে পড়েন পেশাটিতে। ব্যবসায় বুদ্ধিমতা ও পরিশ্রম খাটিয়ে নারী উদ্যেক্তাদের মধ্যে সফল তিনি। এলাকায় খুচরা ব্যবসার পাশাপাশি দেশের অন্যত্র ও বিদেশে যাচ্ছে সাদ্দাফ কুটির শিল্পের তৈরি হস্তশিল্পজাত পণ্য। ভারতসহ নানা দেশে হস্তশিল্পের মেলায় ফারজানা আক্তার অংশ নিয়ে সাদ্দাফ কুটিরের হস্তশিল্পের পণ্য প্রদর্শন করেছে। ফারজানা আক্তার জরিনা বেগমের মতো হস্তশিল্পে অনেক নারীই দেখেছে সাফল্যের মুখ।

হস্তশিল্প এসোসিয়েশনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের স্বপ্নের নকশি পল্লী গড়ে উঠলে উদ্যোক্তাদের মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় গতিশীলতা আসবে। দূর হবে হস্তশিল্পকর্মীদের পণ্য বাজারজাত সমস্যা। দেশ বিদেশের ব্যবসায়ীরা নকশিপল্লীতে আসবে পছন্দের পণ্য কিনতে। দেশের বাইরেও পণ্যটির রয়েছে ব্যাপক চাহিদা। রপ্তানি করতে পারবে বিদেশেও। দেশের গার্মেন্ট শিল্পের পরেই জামালপুরের হস্তশিল্প দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হস্তশিল্প সংশ্লিষ্টরা।

বর্তমান সরকার হস্তশিল্পের ব্রান্ডিং জেলা হিসেবে জামালপুরকে ঘোষণা করেছে। শিল্পটি প্রসারে জামালপুরে নকশিপল্লী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

হস্তশিল্প পণ্যের নিজস্ব বাজার গড়ে উঠলে হত দরিদ্র নারী শ্রমিকরা একদিকে যেমন তাদের সঠিক শ্রম মূল্য পাবেন। পাশাপাশি দরিদ্র এই জেলায় গ্রামীণ অর্থনীতির চিত্রও পুরো পাল্টে যাবে।

দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন

                                       শুধু দেশ  জনগণের পক্ষে

দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে আখ  মাড়াইয়ের শুভ উদ্বোধন

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

জিলবাংলা চিনিকল আখ  মাড়াইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬৬ বছরে ৬৫৬ কোটি ৭৫ লাখ ৭২হাজার ৩৬৫ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জের জিলবাংলা চিনিকলটি ৬৭ তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। ৭৯ কার্য দিবসে ৭১হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ রিকোভারিতে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

শুক্রবার বিকালে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ২০২৪ -২৫ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেছেন,  বিএসএফআইসি'র চেয়ারম্যান (গ্রেড-১) ড.লিপিকা ভদ্র।  এ উপলক্ষে  চিনি কলে আয়োজিত এক অনুষ্ঠানে ইক্ষু  বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন এর সঞ্চালনায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবু শ্যামল চন্দ,পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর  রহমান সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সহ সেক্রেটারি ইসমাইল হোসেন, জিল বাংলা চিনিকল ওয়ারকার্স  ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আশেদুল ইসলাম,  আখ চাষি মোঃ দলিলুর রহমান সহ আরো অনেকেই। 

জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা  পরিচালক মোঃ মোশারফ হোসেন বলেন, এ বছর  মাড়াই শুরু হয়ে ৭০ দিনের মতো চিনিকল চলবে। চিনিকল যদি ১০০ থেকে১২০দিন পর্যন্ত চালানো যায়,তবে চিনিকলটিকে লাভজনক করা সম্ভব হবে।

Tuesday, 3 December 2024

ভুক্তভোগী গোলজার হোসেনের সংবাদ সম্মেলন পারভিন ও শারজাহান সাউথ বাহিনীর বিরুদ্ধে

                             শুধু দেশ  জনগণের পক্ষে

ভুক্তভোগী গোলজার  হোসেনের সংবাদ সম্মেলন পারভিন ও শারজাহান সাউথ বাহিনীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টারঃ আলেয়া আক্তার লিজা

বৈধ লীজকৃত জমি দখলে নিতে একটি পরিবারের উপর দফায় দফায় হামলা-মামলা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ ও নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন গোলজার হোসেন।

এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল রবিবার দুপুরে পাগলা চিতাশাল এলাকায় পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগী গোলজান হোসেন জানান, আমরা ১৯৬৯ সাল থেকে দেলপাড়া এলাকায় সরকারি ৩ শতাংশ জমি লীজ নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত কয়েক বছর আগে থেকে আমাদের এই জমি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়ে উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীর সদস্যরা। আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার একজন মামলাবাজ। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এই পারভীন হাওলাদার। এছাড়াও এলাকায় পঞ্চায়েতে একাধিকবার বিচার-শালিসী হলেও  পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা এ বিষয়ে কোন কর্ণপাত করেন না। উল্টো গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা।

রবিবার (০১ ডিসেম্বর) রাতে পাগলা চিতাশাল এলাকায় সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Sunday, 1 December 2024

জামালপুরে এম এ রশিদ বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

                           শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে এম এ রশিদ বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদকঃ এসএমএ হালিম দুলাল

যেজামালপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাংচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসী, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়। এতে ৪ জন আহত হন ও হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে। হাসপাতাল ভাঙচুর শেষে দুর্বৃত্তরা শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যায়। এ সময় বন্ধ থাকা দলীয় কার্যালয়ে হামলা, অস্ত্র প্রদর্শন ও বিএনপি নেতাদের নাম ধরে গালিগালাজ করে তারা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এম এ রশিদ হাসপাতাল পরিদর্শনে গিয়ে জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে কোন কারণ ছাড়াই হামলা ও ব্যাপক ভাংচুর করেছে। এখান থেকে যাওয়ার সময় এই বাহিনী জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা এবং অস্ত্র প্রদর্শন ও বিএনপির নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবে জামালপুরবাসী। তিনি আরও বলেন, হামলাকারীরা যদি বিএনপির নামাধারী হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করে বিএনপি চুপ করে বসে থাকবে এটা ভাবার কোন কারণ নেই, তাছাড়া তারা যদি বিএনপির কেউ হয়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক জানান, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ইসলামপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

                          শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

উপজেলার পাথরশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও  বিএনপির নেতা আব্দুল হাই (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার ( ৩০ নভেম্বর) দুপুরে সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপ্রতি এলাকা থেকে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ। পরে লাশটি বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ। 

পারিবারিক সুত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়। রাতে বাড়ি ফিরেনি সে। 

শনিবার সকালে  প্রজাপ্রতি এলাকার লোকজন যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে ইসলামপুর থানায় পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো সাবেক ইউপি সদস্য আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্যে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে গলায় গামছা পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। 

ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও   সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু জানান, আব্দুল হাই মেম্বার পার্থশী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন।  নিহত আব্দুল হাই মেম্বারের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান ।

নিহত আব্দুল হাই পার্থশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডর সাবেক ইউপি সদস্য ও শশারিয়াবাড়ি গ্রামের আব্দুল খালেক এর ছেলে।

Saturday, 30 November 2024

সাতকানিয়ায় পানি চলাচলের পথ বন্ধ করে সরকারী রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি

                        শুধু দেশ  জনগণের পক্ষে

সাতকানিয়ায় পানি চলাচলের পথ বন্ধ করে সরকারী রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাহাড়তলী আলী নগরে পানি নিস্কাশনের পথ বন্ধ করে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে একই এলাকার আকমল মিয়ার ছেলে মিন্টু সওদাগর,সোনামিয়ার ছেলে হাশেম সওদাগর ও হাশেম সওদাগরের স্ত্রী তচলিমা আক্তারের বিরুদ্ধে।পানি নিস্কাশনের পথ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ এনে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতকানিয়া থানার অফিসার ইঞ্চার্জ বরাবর অভিযোগ দায়ের করেন একই এলাকার আলি আহমদের ছেলে আব্দুল হামিদ ও আমিরুজ্জামানের ছেলে আব্দুল হাকিম।

সরেজমিন গিয়ে  ও অভিযোগ সূত্রে জানা যায়, ৮ বৎসর পূর্বে  যৌথভাবে বাড়ীর পানি চলাচলের জন্য বাড়ীর সামনে রাস্তার মাটির নীচ দিয়া পানি চলাচলের জন্য ড্রেইন নির্মাণ করা হয়।ড্রেইন দ্বারা ০৬ পরিবারের বাড়ীর পানি চলাচল করত। বিগত ০৬ মাস পূর্বে একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে  মোঃ কায়সার (২৯), চান মিয়ার ছেলে আহামদ কবির (৫০) ও আবদুল হাকিম তাদের বাড়ীর পানি চলাচলের জন্য অভিযোগকারীদের সাথে আলাপ আলোচনা করে পানি চলাচলের ড্রেইনে সংযোগ দেওয়ার জন্য বলে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা পানি চলাচলের ড্রেইনের মধ্যে কোন প্রকার সংশ্লিষ্টতা নাই। তারপরও অভিযুক্তরা উল্লেখিত ব্যক্তিদেরকে ড্রেইনের সংযোগ দিতে অভিযোগকারীদেরকে বাধা প্রদান করে ।

অতঃপর অভিযোগকারীরা স্থানীয় চেয়ারম্যন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিকট বিচার দেয়। এর প্রেক্ষিতে চেয়ারম্যান বিষয়টি সমাধান করিয়া দেয়। এর ০১ সপ্তাহ পর অভিযুক্তরা জোরপূর্বক ড্রেইনটি বন্দ করে দেওয়ার কারণে অভিযোগকারী ০৬ পরিবারের বাড়ীর পানি চলাচল বন্ধ হইয়া যায় এবং পানি চলাচলের ড্রেইনের পানি শহীদ জামাল সড়কের উপর দিয়া চলাচল করিতেছে । যাহার ফলে জনসাধারনে চলাচলে বিঘ্ন সৃষ্টিসহ রাস্তাটির মধ্যে গর্ত হইয়া গিয়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অভিযোগকারীরা বিষয়টি বার বার সমাধান করার চেষ্টা করিলেও অভিযুক্তরা অভিযোগকারীদের কাহারো কথা মান্য করিতেছেনা এবং অভিযোগকারীদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়া আসছে বলে জানা যায়। অভিযোগকারীরা ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টায় ব্যর্থ হওয়ায় আইনী প্রতিকার পাওয়ার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতকানিয়া থানার অফিসার ইঞ্চার্জ বরাবর  অভিযোগ দায়ের করেন ।

উল্লেখ্য এর আগেও বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন গিয়ে ড্রেন নির্মাণের কথা বলিলে এবং কাজ শুরু করিলে তচলিমা আক্তার গালিগালাজ করে কাজের লোকজনকে বাঁধা দেয় এবং কাজের সরঞ্জামাধী নিয়ে যায় বলে জানা যায়।

এব্যাপারে অভিযুক্ত আবুল হাশেমের কাছে জানতে চাইলে পানি চলাচলের ড্রেইন বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং বলেন এটি উনার খতিয়ানভুক্ত জায়গা বিধায় বন্ধ করে দিয়েছে বলে জানান।

এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি আভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Sunday, 24 November 2024

মামলার বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত৷

                        শুধু দেশ  জনগণের পক্ষে

মামলার বাদীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত৷

বিশেষ প্রতিনিধিঃ মাজেদুল ইসলাম

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রামের এক নারীর কাছ থেকে ধার নেয়া ৮ লাখ টাকা ফেরৎ না দিয়ে উল্টো ওই নারীর বাড়ি-ঘরে হামলা অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মো: কামরুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী রুমি বেগম ২৩ নভেম্বর দুপুরে শিহাটা গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী রুমি বেগম সংবাদ সম্মেলনে মো: কামরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি জানান, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি চরবানিপাকুরিয়া ইউনিয়নের শিহাটা গামের প্রতিবেশী মো: কামরুজ্জামান ব্যবসায়িক লভ্যাংশ দেওয়ার চুক্তিতে তার কাছ থেকে ৮ লাখ টাকা ধার নেন। ওই দিন উভয়পক্ষের কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ৩শত টাকা মূল্যমানের তিনটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা দলিলে স্বাক্ষরও করেন। স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা ধার নেয়ার দুই মাস পর হিসাব চাইতে গেলে ব্যবসায়িক লভ্যাংশের টাকা না  দিয়ে তালবাহানা শুরু করেন কামরুজ্জামান। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা শালিস বৈঠক হলেও তিনি লভ্যাংশ ও ৮ লাখ টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় চলতি বছরের ১৪মে মো: কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা আমলে নেয়া আদালত মেলান্দহে একটি মামলা দায়ের করেন। মামলা  দায়েরের পর প্রভাবশালী মো: কামরুজ্জামান   আদালত থেকে জামিন নিয়ে এসে মামলার বাদিনী রুমী  বেগমকে মামলা প্রত্যাহার ও তার কাছে আরো ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। রুমি বেগম মামলা প্রত্যাহার ও তার দাবীকৃত টাকা না দিলে তাকে মেরে ফেলাসহ অগ্নিসংযোগ করে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। হুমকির ঘটনায়  কামরুজ্জামানের  বিরুদ্ধে গত ২১ নভেম্বর মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রুমি বেগম।

তিনি আরও বলেন, প্রভাবশালী কামরুজ্জামানের হুমকিতে আামি প্রাণের ভয়ে বাড়ি ছাড়া হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার টাকাগুলো ফেরৎ পেতে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা কামনা করছি। একই সাথে আমাকে হুমকিদাতা মো: কামরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুমি বেগমের স্বজন ও প্রতিবেশী সোহরাব আলী, মো ফরিদ, কামরুল, মো. মজনু ও চাঁন মিয়া উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে ৭জনকে স্থান দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন

                         শুধু দেশ  জনগণের পক্ষে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে ৭জনকে স্থান দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন

ইসলামপুর প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে অচেনাদের স্থান দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। 

রোববার (২৪নভেম্বর) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত সম্মেলন কমিটিতে ৭জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির দোসরদের রাখার প্রতিবাদ জানান তারা।

ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী বলেন, ২২ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে ইসলামপুর উপজেলার ৭জন প্রতিনিধি নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের বিগত জুলাই/আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কোন অস্তিত্ব ও ভূমিকা ছিল না।

সাধারণ শিক্ষার্থী মোঃ শরীফ সরকার বলেন, জিহাদি হাসান নাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ, তৌহিদুর রহমান জিসানসহ বাকিদের তারা চিনেন না। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসর বলে জানান তারা। তারা জেলা কমিটি থেকে ওই ৭জনকে অপসারণের দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ সাঈম খান, মোঃ রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীমসহ আরো অনেকে।

আকাশমনি কাঠের গোলাই সহ ৩ টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ

                         শুধু দেশ  জনগণের পক্ষে

আকাশমনি কাঠের গোলাই সহ ৩ টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর বন বিভাগে ৩ টি মাহিন্দ্র ট্রাক্টর সহ আকাশমনি গাছের প্রায় ৫ শতাধিক গোলাই জব্দ করেছে। রবিবার (২৪ নভেম্বর) শেরপুর - জামালপুর প্রধান সড়কের শাহাপুর এলাকা থেকে রাত সাড়ে ১২ টায় জব্দ করা হয়েছে । জব্দকৃত ৩ টি গাড়ীসহ আকাশমনি কাঠের গোলাই গুলো জামালপুর জেলা বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে রবিবার দুপুরে তথ্য সংগ্রহ করতে গেলে কোন তথ্য প্রদান ও বক্তব্য দিতে রাজি হয়নি জেলা বন বিভাগের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুর রাজ্জাক  ।   

জানা যায়, শনিবার (২৩ নভেম্বর) রাত ৯.৩০ ৩০ মিনিটের সময় জামালপুর শহর দিয়ে মধুপুরের দোখলা থেকে ৩ টি মাহিন্দ্র ট্রাক্টরে আকাশ মনির কাঠের গোলা গুলা মাদারগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় । গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক ও স্থানীয়রা ড্রাইভারকে কাগজ পত্রের কথা জিজ্ঞেস করলে তারা সিও অনুমতি দেখায়। সিও করা কাগজটির বিষয়ে টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তা ড.আবু নাসের মোহসিন হোসেনকে অবগত করলে তিনি গাড়ী গুলোর বিষয়ে ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তাকে অবগত করার জন্য পরমর্শ দেন৷ পরে বন বিভাগের কর্মকর্তা রাতেই জামালপুর বন বিভাগের বিএম (ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী) জিয়াউল হককে পাঠিয়ে ৩ টি মাহিন্দ্র ট্রাক্টর উদ্ধার করে নিয়ে যায়।  

কথা হলে দোখলা রেঞ্জ কর্মকর্তা ফরেষ্টার মোঃ হামিদুল ইসলাম জানান, সিও দিয়ে জামালপুর জেলায় আকাশমনি গোলাই নিয়ে যেতে পারে না।  তাদের অনুমতি দেওয়া হয়নি। মধুপুর বন বিভাগের লর্ট এলাকা থেকে কুড়ালিয়া বাজার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল। সেটা জামালপুর কিভাবে গেল আমার জানা নেই৷  

কথা হলে ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)  আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানান,  গোলাই গুলো জব্দ  ও মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  


মোঃ সোহেল রানা

নিজস্ব প্রতিবেদকঃ

০১৭২০০৩০৫৯০

Saturday, 23 November 2024

শুক্রবার ২২/১১/২৪ তারিখ শুক্রবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় রিমি নামে একটি মেয়ে, মৃধাপাড়া ডালের মিল জামালপুর এলাকা থেকে হারিয়ে গিয়েছে। রিমির বয়স ১১ বছর। সে হেদায়তিয়া মহিলা মাদ্রাসা বকুল তলা, জামালপুর এ ৫ ম শ্রেণীতে পড়ে।কোন সুহৃদবান ব্যক্তি মেয়েটির কোন সন্ধান পেলে নিন্মলিখিত ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। হাবিব, মৃধাপাড়া ডালের মিল, জামালপুর যোগাযোগঃ ০১৭২০২৩৬২০৪

             শুধু দেশ  জনগণের পক্ষে

শুক্রবার ২২/১১/২৪ তারিখ শুক্রবার বিকেল  আনুমানিক ৩ ঘটিকায়   রিমি নামে একটি মেয়ে, মৃধাপাড়া ডালের মিল জামালপুর এলাকা থেকে হারিয়ে গিয়েছে।  রিমির বয়স ১১ বছর। সে হেদায়তিয়া মহিলা  মাদ্রাসা বকুল তলা, জামালপুর এ ৫ ম শ্রেণীতে পড়ে।কোন সুহৃদবান ব্যক্তি মেয়েটির কোন সন্ধান পেলে   নিন্মলিখিত ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য  বিশেষ ভাবে অনুরোধ করা হলো।  হাবিব,  মৃধাপাড়া ডালের মিল, জামালপুর  যোগাযোগঃ ০১৭২০২৩৬২০৪

শুক্রবার ২২/১১/২৪ তারিখ শুক্রবার বিকেল  আনুমানিক ৩ ঘটিকায়  
রিমি নামে একটি মেয়ে, মৃধাপাড়া ডালের মিল জামালপুর এলাকা থেকে হারিয়ে গিয়েছে।  রিমির বয়স ১১ বছর। সে হেদায়তিয়া মহিলা  মাদ্রাসা বকুল তলা, জামালপুর এ ৫ ম শ্রেণীতে পড়ে।কোন সুহৃদবান ব্যক্তি মেয়েটির কোন সন্ধান পেলে  
নিন্মলিখিত ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য  বিশেষ ভাবে অনুরোধ করা হলো। 
হাবিব, 
মৃধাপাড়া ডালের মিল, জামালপুর 
যোগাযোগঃ ০১৭২০২৩৬২০৪

Monday, 18 November 2024

আমরা জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই অধ্যাপক রেজাউল করিম

                                               শুধু দেশ  জনগণের পক্ষে

আমরা জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই অধ্যাপক রেজাউল করিম

লিজা স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ডে এ আয়োজন করা হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

সভায় রেজাউল করিম বলেন,‘সোনারগাঁয়ে কেউ যদি বিভেদ সৃষ্টি করতে চায়, জোরজুলুম করতে চায়, আমাদের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করতে চায়, আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিবো। তবে আমাদের নেতাকর্মীদের উপর কেউ যদি একটা আঘাত করে তাঁকে আমরা শক্ত হাতে দমন করবো।’

তিনি আরও বলেন,আমরা জনগণের ভালোবাসা নিয়ে কাজ করে যেতে চাই জনগণের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন আমি যেন জনগণের ভোট নিয়ে আবারও সংসদ সদস্য হয়ে সোনারগাঁবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি।’

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মো. আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব মো. মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন প্রমুখ।

Friday, 15 November 2024

শাহীন স্কুল এন্ড কলেজ নান্দিনা শাখায় ২ সামষ্টিক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শুধু দেশ  জনগণের পক্ষে

শাহীন স্কুল এন্ড কলেজ নান্দিনা শাখায় ২ সামষ্টিক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার শাহিন স্কুল এন্ড কলেজ নান্দিনা শাখায় গতকাল ২য় সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ এর আয়োজন করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন শিক্ষা পরিবার এর নির্বাহী পরিচালক জনাব আনোয়ার হোসেন আসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মোঃ রফিকুল ইসলাম। 

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার নির্বাহী শাখা পরিচালক জনাব আকবর গফুর। 

সেই সাথে আরও উপস্থিত ছিলেন নান্দিনা শাখার পরিচালক মোঃ জুয়েল রানা এবং মোঃ নাজমুল ইসলাম সহ উক্ত বিদ্যালয় এর অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলি ও ছাত্র ছাত্রী বৃন্দ এবং অভিভাবকগণ। 

অনুষ্ঠানটিতে কোরআান তেলাওয়াত, গজল সেই সাথে নাচ ও সংগীত প্রতিযোগীতা এবং র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

সেই সাথে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি। তিনি তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে  ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ দের দৃষ্টি আকর্ষন করে শাহিন শিক্ষা পরিবার এর শিক্ষা পদ্ধতি অনুসরন করার প্রতি তাগীদ দেন। এমনকি সেই সংগে ছাএ ছাএী দের ভবিষ্যতের কথা সামনে এনে তাদের ধর্মীয়,সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষাদান  এর উপর গুরুত্বারোপ করেন।

ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে জনসংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

                                           শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে জনসংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

শরিফ মিয়া জামালপুরঃ
 
জামালপুরের ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এসবিসি প্রকল্পের উদ্যোগে সামাজিক আচরণ পরিবর্তন শিশু কিশোর-কিশোরীদের উন্নয়নে স্থানীয় পর্যায়ে ইউপি সদস্য সমাজের সাধারণ মানুষদের নিয়ে জনসংলাপ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৫ নভেম্বর) ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ইল্লামারী গ্রামের ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সুপারভাইজার আমিনা আক্তার, চরদীঘাইর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সানাউলাহ, ইল্লামারী বায়তুল জামে মসজিদের ইমাম মোঃ সোলাইমান, এসবিসি প্রকল্পের নারী নেত্রী মোছাঃ চায়নাসহ আরো অনেকে।
 
জনসংলাপ পরামর্শ সভায় সামাজিক আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে শিশু সহিংসতা বাল্যবিবাহ রোধসহ শিশু-কিশোরদের সার্বিক উন্নয়ন, শিশু টিকা, শিশু নির্যাতন বন্ধ, জন্ম নিবন্ধন বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
 
এসবিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম হচ্ছে যেমন, কিশোর-কিশোরী, মা দলের মিটিং, কমিউনিটি ডায়ালগ, কমিউনিটি ক্যাম্পেইন, কমিউনিটি মাইকিং, টি স্টল মিটিং, ইউনিয়ন অবহিতকরণ সভা, কমিউনিটি কনসাল্টেশন মিটিং, স্কুল সেশন, এসএমসি/শিক্ষক মিটিং, রিভিউ মিটিং ইত্যাদি। 
 
এসবিসি প্রকল্প দীর্ঘ দুই বছরে অভিভাবকদের সচেতনতা মূলক কার্যক্রম বোঝানোর মাধ্যমে ৬৯টি বাল্যবিবাহ রোধ করেছে বলে জানান।
 

Thursday, 14 November 2024

চিকিৎসক না থাকায় নার্স ও আয়ার হাতে স্বাভাবিক প্রসবের চেষ্টায়, নবজাতকের মৃত্যু

                      শুধু দেশ  জনগণের পক্ষে

চিকিৎসক না থাকায় নার্স ও আয়ার হাতে  স্বাভাবিক প্রসবের চেষ্টায়, নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের বেসরকারি নকিব উদ্দিন হাসপাতালে স্বাভাবিক প্রসবের চেষ্টা করতে গিয়ে এক নবজাতক মারা যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার বিকাল ৪টার দিকে।

নবজাতকের স্বজনরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার বাসিন্দা মারুফ হোসেনের স্ত্রী রূম্পা মনি মিম প্রসব বেদনা নিয়ে নকিব উদ্দিন হাসপাতালে ভর্তি হন। ওই সময় হাসপাতালে কোনো গাইনী চিকিৎসক উপস্থিত না থাকায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সেলিম নার্স ও আয়া দ্বারা নবজাতকের স্বাভাবিক প্রসবের জন্য দুপুর ১২টার দিকে অপারেশন থিয়েটার কক্ষে নিয়ে যান। প্রায় ৪ ঘণ্টা অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির মাথায় আঘাত লাগে, ফলে সদ্যোজাত শিশুটি মৃত্যুবরণ করে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সেলিম বলেন, আমরা বারবার বলেছি সিজারিয়ান পদ্ধতি ব্যবহার করা উচিত, তবে তারা স্বাভাবিক ডেলিভারি করতে চেয়েছিল।

এ বিষয়ে জামালপুর থানার ওসি তদন্ত আনিসুর আশেকীন বলেন, নবজাতকের মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা খাদ্য কর্মকর্তার তালবাহানা জামালপুরে ২০ টন সরকারি চাল জব্দ

                    শুধু দেশ  জনগণের পক্ষে

জেলা খাদ্য কর্মকর্তার  তালবাহানা জামালপুরে ২০ টন সরকারি চাল জব্দ

 নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে অভিযান চালিয়ে সরকারি প্রায় ২০ মেট্রিক টন চাল ও চটের খালি বস্তা ৩৬০ পিস  এবং একটি ট্রাক জব্দ করেছে জামালপুর র‍্যাব ১৪ । সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাতটায় র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নের দমদমা বকুলতলা বাজারের লিংকনের রাইচমিল থেকে ৫০ কেজির ৩৯৮ টি বস্তায় এ চাল উদ্ধার করা হয় । ১৯,৮৪০ কেজি চালের সর্বমোট মূল্য= ৮,৯২,৮০০ (আট লক্ষ বিরানব্বই হাজার আটশত) টাকা। এ ঘটনায় মঙ্গলবার সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত শামছুন্নাহার বাদী হয়ে ১৯৭৪ এর ২৫(১) ধারার মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ আরো ৫/৬ জন অজ্ঞাতনামা করে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (১২ নভেম্বর)  দুপুর ৩ টায় জামালপুর র‍্যাবের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সরোজমিন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার সদর উপজেলার দমদমা বকুলতলার বাজার থেকে বোয়ালমারী গামী কাঁচা রাস্তার পাশে খরখরিয়া এলাকার গেন্দু ইসলামের ছেলে মোস্তাফিদুল ইসলাম লিংকন (৪৫) সহ তার সিন্ডিকেটের সদস্যরা রাইচ মিলের সামনে রাস্তার উপর একটি ট্রাকে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল সরকারি লোগো সম্বলিত বস্তা থেকে বাহির করে নতুন প্লাষ্টিকের বস্তায় লোড করতেছে । সংবাদ পেয়ে রাত সাড়ে আটটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জিনাত শামছুন্নাহার সুলতানা ও  জামালপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান খানকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান জামালপুর র‍্যাব।সেখানে খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খান সরাসরি মোস্তাফিদুল ইসলাম লিংকনের পক্ষ পাতিত্ব শুরু করে এবং মোবাইল কোর্টের মাধ্যমে কিছু টাকা জরিমানা করে চাল গুলো ছেড়ে দেওয়ার বিভিন্ন পায়তারা ও প্রস্তাবনা করেন৷ সরকারের চাল নয় বলে তিনি দাবী করলে সাংবাদিক ও স্থানীয়দের নানা প্রশ্নের তোপের মুখে পড়ে যান জেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খান । পরে রাত ১০ টায় জামালপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সিহাবুল আরিফ ঘটনাস্থলে গিয়ে লিংকনের রাইচ মিলের ভিতর থেকে সরকারী বরাদ্দের ৩০ কেজি চটের খালি ৩৬০ টি খালি বস্তা উদ্ধার করেন । পরে উপজেলা খাদ্য কর্মকর্তা ও জেলা খাদ্য কর্মকর্তা চাল গুলো সরকারী বলে সনাক্ত করে।

মঙ্গলবার ভোর রাত ২ টায় র‍্যাব জামালপুর সদর থানায় চাল গুলো হস্তান্তর করে। চাল জব্দ করা হলেও পালিয়ে গেছে কালোবাজারি লিংকন ও তার সহযোগীরা । চাল কালোবাজারী ও তার সহযোগীদের আইনের আওতায় নিয়ে আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।   

নাম প্রকাশ না করার শর্তে রাইচমিলের এক শ্রমিক জানান, আমাদের কাজ গাড়ীতে মাল লোড দেওয়া। ৩০ কেজি বস্তায় চাল আসার পরে আমরা সেটা খুলে নতুন আরেকটি বস্তায় তুলে ফেলি। 

এদিকে সুমন সহ স্থানীয় অনেকেই জানান, তার এ রাইচ মিল থেকে অনেক আগে থেকেই সরকারী বস্তা সহ চাল আসে।  পরে তারা সেগুলো বস্তা পরিবর্তন করে ফেলে। সরকারীর বস্তা এখানে কিভাবে আসল? তার এই কাজে সরকারী কর্মকর্তারা জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হলে অনেকেই আইনের আওতায় আসবে ৷ তবে জেলা খাদ্য কর্মকর্তার সাথে সোমবার লিংকনের সাথে অনেকবার যোগাযোগ হয়েছে  বিষয়টি সমাধানের জন্য। একটি রাইচ মিলে এতো বস্তা চাল উদ্ধার হয় এখানে জেলা খাদ্য কর্মকর্তার ভুমিকা রহস্যজনক ছিল।  আমরা সঠিক তদন্তের মাধ্যমে সবাইকে আইনের আওতায় আনার দাবী জানাই৷  

এ বিষয়ে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত শামছুন্নাহার জানান, থানায় মামলা দায়ের করা হয়েছে ৷ 

তবে বিষয়টি বিভিন্ন প্রশ্ন করা হলে কোন বক্তব্য দিতে রাজী হয়নি  জামালপুর জেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান খান।  

এদিকে জামালপুর র‍্যাবের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আ: হাই চৌধুরী জানান,  পলাতক আসামী মোস্তাফিদুল ইসলাম লিংকনসহ আরো ৫/৬ জন অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে ।