Thursday, 29 January 2026

অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, ডিলারদের ফাঁদে সাধারণ কৃষক

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, ডিলারদের ফাঁদে সাধারণ কৃষক

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মের্সাস ইসলাম ফার্টিলাইজার ইউরিয়া ও বি এডিসি সার বেশিদামে বিক্রি করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা।

তার দোকানে গিয়ে দেখা যায় বিসিআইসি ডিলার মৃত আব্দুল মজিদের ছেলে নিজের ইচ্ছামতো দামে বিক্রি করছে সার। দেওয়ানগঞ্জ  উপজেলায় ইউরিয়া (গুড়াশাল) সারের বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়।  বিএডিসি (ডিএপি) সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও বেশিরভাগ ট্রেডার্স ইসলাম ফার্টিলাইজারে ১৪'শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে করে সাধারণ কৃষকরা বেশিদামে সার ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানাযায়, ডিলারের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা এসব ইউরিয়া সার নিয়ে বিক্রি করছে ৩০ টাকা কেজি দরে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকের ওপর এভাবে চেপে বসেছে বলে মনে করছেন কৃষকরা। কেনার সময় কৃষকরা রশিদ চাইলে তাদের কাছে সার বিক্রি করা হচ্ছে না বলে জানান সাধারণ ভুক্তভোগী কৃষক। 

খোঁজ নিয়ে জানা যাই, সারের কোনো সংকট নেই। তারপরেও এভাবে বাড়তি দামে সার বিক্রি করে যাচ্ছে এক মের্সাস ইসলাম ফার্টিলাইজারের  মালিকের ছেলে নিজেয়। 

কৃষি অফিসের দেওয়া তথ্যানুসারে, দেওয়ানগঞ্জ উপজেলায় বিসিআইসির ২১ টি ডিলার রয়েছে ও বিএডিসি ৬ টি ডিলার রয়েছে। এ ছাড়া খুচরা ব্যবসায়ী রয়েছে অনেক জন। সরকারি নির্দেশনা রয়েছে, কৃষকের কাছে ২৭ টাকা কেজি  দরে ১৩৫০ টাকায় ৫০ কেজির এক বস্তা ইউরিয়া ও বিএডিসি ২১ টাকা কেজি ১০৫০ টাকায় এক বস্তা সার বিক্রি করতে হবে। খুচরা বিক্রেতারা ডিলারদের কাছ থেকে ১৩৩০ টাকা বস্তা দরে ইউরিয়া সার কিনতে পারবেন। কিন্তু সরকারি এসব নিয়মের ধার ধারছেন না. মেসার্স ইসলাম ফার্টিলাইজারের মালিকের ছেলে।

দেওয়ানগঞ্জ ১নং ডাংধরা ইউনিয়নের কাউনিয়াচরের কৃষক বারেক মিয়া এবং করিম মিয়া ও একাধিক কৃষক জানান, তাদেরকে খুচরা ২৯-৩০ টাকা কেজি দরে সার কিনতে হচ্ছে। আর বস্তায় দিতে মুহচ্ছে কমপক্ষে ১৪০০ টাকা। এ ছাড়া দোকান থেকে কোনো ক্যাশ মেমো দেওয়া হয় না।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রতন মিয়া বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে থাকে তাহলে আমি কোন প্রমাণ পেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কে সাথে নিয়ে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে। এবং কি বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tuesday, 20 January 2026

বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন

স্টাফ রিপোর্টার:- লিজা 

১৯ জানুয়ারি সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন পদের সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা বিকাল ৪ টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কমিটির সভাপতি হিসেবে এবং লায়ন মো. আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেন। 

কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া, ফৌজি হাসান খান রিকু।

নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহবান জানান। 

উল্লেখ্য, ১০ম জাতীয় কাউন্সিলে নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি সভা গত ১৪-১৫ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হয়। গত বছরের নভেম্বর মাসে সংগঠনের ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। 

আগামী ১-৭মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ- ২০২৬ উদযাপনের আগে বাকি ৭টি বিভাগের সমাবেশ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে সকল শাখার সভাপতি- সম্পাদকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে অনুরোধ করা হয়।

Monday, 19 January 2026

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি দৈনিক বর্তমান বাংলা’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও পরিচয়পত্র বিতরণ

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি দৈনিক বর্তমান বাংলা’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও পরিচয়পত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে জনআস্থার জায়গায় নিয়ে যেতে মাঠপর্যায়ের প্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে।

রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আঙ্গুরা টাওয়ারের দি সিলেট বাপেট হাউজে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক বর্তমান বাংলার পাঁচটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির বলেন,

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই একটি পত্রিকার প্রাণ। বস্তুনিষ্ঠ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে বর্তমান বাংলাকে দেশব্যাপী আরও শক্ত অবস্থানে নিতে হবে।

দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো চিফ কামরুল হাসান জুলহাস-এর সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ ও সদর প্রতিনিধি আশরাফুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম, সিলেট সাংবাদিক ইউনিয়নের ক্যাশিয়ার কবি সাজ্জাদ আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা সভাপতি বদরুল ইসলাম, গোয়াইনঘাট রিপোটার্স ক্লাব এর সাংগঠনিক  সম্পাদক তানজিল হোসেন, সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম ও শফিকুল ইসলাম। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে সত্য ও ন্যায়ের পথ সুগম করে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্বরণ সিংহসহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।এর আগে পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক বর্তমান বাংলা'র ছাতক প্রতিনিধি হাকিম নোমান আহমদ।

Thursday, 15 January 2026

সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:- লিজা 

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রী: পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জেয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। 

 বুধবার  সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল শাহ  (রহ:) মাজার জিয়ারত ও শহীদ সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আয়োজনের শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলা উৎসব শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা।

 এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ সংগঠনের জাতীয়, জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সমাবেশে সারাদেশের সাংবাদিকদের রুটি রুজি ও স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠাসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার দাবি জানানো হয়।

 এতে বিএমএসএফের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএমএসএফ নেতৃবৃন্দ অংশ নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ১৪ দফা দাবি আদায়ে বাকি ৭ বিভাগে সমাবেশের ঘোষণা করা হবে।

Monday, 5 January 2026

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার,ডিলারের কারসাজিতে ভুকছে সাধারন কৃষক!

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার,ডিলারের কারসাজিতে ভুকছে সাধারন কৃষক!

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কৃত্রিম সংকট সৃষ্টি সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন মেসার্স তমা এন্টারপ্রাইজের মালিক আওয়ামী লীগের ধূসর নিজেই, এমন একটি অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। বাজারে টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুদ থাকলেও নির্ধারিত দামে এ সব সার পাওয়া যাচ্ছে না বিসিআইসি ও বিএডিসি সারের মেসার্স তমা এন্টারপ্রাইজের ডিলারের মালিক আওয়ামী লীগের ধূসর মোঃ মাহফুজুর রহমান এর কাছে। অনেক বিক্রেতাকে রশিদ না দিয়েই বস্তাপ্রতি ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন সারের দাম।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বিসিআইসি ও বিএডিসি সার ডিলার মেসার্স তমা এন্টারপ্রাইজের মালিক ‘সীমিত মজুদের’ কথা বলে অনাগ্রহ নিয়ে সার দিচ্ছেন। তবে বেশি দামে কিনলে সার মিলছে মেসার্স তমা এন্টারপ্রাইজের কাছে ঐসহজেই। মাদারগঞ্জ  উপজেলার জোরখালী ইউনিয়নে গোলাবাড়ি গ্রামের কৃষক সজিব মিয়া বলেন, টিএসপি কিনেছেন ১ হাজার ৭০০ টাকায়, অথচ সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা এবং একই গ্রামের কৃষক মালেক মিয়া জানান, ডিলারের বিক্রয়কেন্দ্রে সার আসার পরপরই কিছু খুচরা ব্যবসায়ীরা তা কিনে নিয়ে যায়। পরে সেই সারই বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে খুচরা ব্যবসায়ীরা এমন কিছু অসাধু সার ডিলার থাকার কারণে বাড়তি দামে সার কিনতে হচ্ছে সাধারণ কৃষকের।


মাদারগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে কৃষকের অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।