শুধু দেশ ও জনগণের পক্ষে JNEWS24TV.COM
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ী গ্রামের মো. হারুন মেম্বার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তিনি অনেকটা প্রকাশ্যেই এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, অভিযুক্ত মো. হারুন মেম্বার মহেশপুর কালিবাড়ী গ্রামের মৃত হাবেজ আলীর ছেলে ।
এলাকাবাসীর দাবি, এলাকায় ইয়াবা সেবন ও কেনাবেচার সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। এবং ৫ শে আগষ্টের আগে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, হারুন মেম্বার শুধু ইয়াবা সেবনই করেন না, এর কেনাবেচা ও সরবরাহের সঙ্গেও জড়িত। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার পাশাপাশি অভিযোগের সমর্থনে বেশ কিছু তথ্য-প্রমাণ সংবাদ কর্মীদের হাতে এসেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই এবং আইনগতভাবে নিশ্চিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর নির্ভরশীল।
রানাগাছা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের মেম্বার এবং সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চালিয়েছেন । তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ থাকলে ও রাজনৈতিক প্রভাবের কারণে এবং মেম্বার থাকার কারণে স্থানীয়রা প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পান বলেও কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন ।
স্থানীয়দের আরও অভিযোগ, ইউনিয়ন বিএনপি'র পক্ষ থেকে এলাকার যুব সমাজকে রক্ষা করতে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সময় হারুন মেম্বারকে মাদক সেবন ও এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন। কিন্তু এসব নিষেধ উপেক্ষা করেই তিনি মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী দাবি, সংবাদ প্রকাশের মাধ্যমে রানাগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের দূসর ও মেম্বার হারুন মিয়াকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

