Thursday, 27 November 2025

ময়মনসিংহে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

ময়মনসিংহে পুলিশ সুপার কাজী আখতার উল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার কাজী আখতার উল আলম মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার)। তাঁর বিদায়ের মুহূর্তে আবেগে ভাসে পুরো ময়মনসিংহ জেলা পুলিশ। সহকর্মীদের চোখে জল, হৃদয়ে অপার শ্রদ্ধা সব মিলিয়ে আবেগঘন এক পরিবেশে সম্পন্ন হয় বিদায় অনুষ্ঠান।

২১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দায়িত্ব গ্রহণের পর মাত্র ৩৪২ দিনেই তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা, সুশাসন, সততা ও মানবিকতা ময়মনসিংহ জেলার সকল স্তরের মানুষের হৃদয়ে অমলিন দাগ রেখে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সদস্য, সবার কাছেই তিনি হয়ে ওঠেন প্রিয় পুলিশ সুপার।

সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি হওয়ায় এই বিদায়। অনাড়ম্বর হলেও আন্তরিকতায় ভরা বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসা, সম্মান আর শ্রদ্ধায় তিনি সিক্ত হন।

পুলিশ সুপার মহোদয় বিদায় বেলায় ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যসহ জেলার সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম মহোদয়ের প্রতি তাঁর এই বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থল সিলেটে সফলতা, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করা হয়।

Wednesday, 5 November 2025

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবাজ্জীবন

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM 

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবাজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন। তারা হলেন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্না@মোনাফ এর মজনু মিয়া(২৫), রান্ধনীগাছা গ্রামের মরহুম হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), মো: আবুল কাশেম এর ছেলে মো: মমিন মিয়া(৪০), ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মো: ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।  

রায়ে সন্তুষ্ট হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর(পিপি)মো:  ফজলুল হক সাংবাদিকদের জানান, ২০২২ সালের ০৯ ফেব্রুয়ারী বিকাল সাড়ে পাচ টায় ভিকটিম স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে আসার সময় জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পার্শে থেকে মামলার এজাহারভুক্ত আসামীরা  ভিকটিম মোছা: হাবিবা আক্তার চৈতিকে জোর পুর্বক অপহরণ করে নিয়ে গেলে ১১ ফেব্রুয়ারী ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।  পরে ২৭ এপ্রিল মজনু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৭ ধারায় মমিন মিয়া এবং একই আইনের ৭/৩০ ধারায় হানিফ খন্দকার,মমিন মিয়া, জহুরুল ইসলামের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। তিনি আরো জানান, আমরা রাষ্ট্র পক্ষ ৪ জন স্বাক্ষী উপস্থাপন  করেছি ।  প্রায় ৪ বছর আইনী লড়াই শেষে মামলায় আসামীরা দোষী প্রমানিত হওয়ায় আদালত ৪জনকেই যাবজ্জীবন এবং ৫০ হাজার করে টাকা জরিমানা করেছে।  জরিমানার টাকা ভিকটিম পাবে।