Saturday, 28 February 2026

দুর্গা এন্টারপ্রাইজের শ্যামল চন্দ্র সাহার হামলার শিকার দুই সাংবাদিক

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COMদুর্গা এন্টারপ্রাইজের শ্যামল চন্দ্র সাহার হামলার শিকার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে পাইলিংয়ের বোল্ডার তৈরি সংক্রান্ত অনিয়মের চিত্র ধারণকে কেন্দ্র করে ২ সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, অনিয়মের চিত্র ধারণ করায় দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার নেতৃত্বে ৫ সাংবাদিককে ডেকে নেওয়া হয়। সেখানে মুভি বাংলা টেলিভিশন–এর জামালপুর প্রতিনিধি ও তার ক্যামেরা পারসনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের মারধর, হত্যার চেষ্টা, ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ফোন ছিনতাই করে নেই শ্যামল চন্দ্র সাহার পালিত ক্যাডার বাহিনী দিয়ে।

ঘটনার পর সন্ধ্যায় জামালপুর জেলা সাংবাদিকরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।

সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শ্যামল চন্দ্র সাহাকে গ্রেফতারসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।