Tuesday, 17 March 2026

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন

শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের আগামী দুই বছরের জন্য নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৩ ব্যাচের মোঃ রিপন হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০ ব্যাচের একরামুল হক জিহাদ।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন অপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুমোদিত এই আংশিক কমিটিকে আগামী ০৩ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশন দীর্ঘদিন ধরে প্রাক্তন স্কাউটদের একত্রিত করে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির নতুন নেতৃত্বের মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি মোঃ রিপন হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক একরামুল হক জিহাদ সংগঠনের সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন। 

তারা বলেন, প্রাক্তন স্কাউটদের ঐক্যকে আরও শক্তিশালী করা, সমাজসেবামূলক কার্যক্রম বৃদ্ধি করা এবং তরুণদের স্কাউটিং কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারা কাজ করে যাবেন।

এদিকে সংগঠনের নতুন কমিটি অনুমোদন হওয়ায় জামালপুরের প্রাক্তন স্কাউটদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অনেকেই আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, এই কমিটির অনুমোদন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জামালপুর জিলা স্কুল এক্স-স্কাউট এসোসিয়েশন নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাকির হোসেন অপু।

Wednesday, 11 March 2026

মেলান্দহে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা।

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

মেলান্দহে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালত, অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা।

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে রমজান সার ও বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাহমুদা আক্তার জ্যোতি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দু রউফ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে দোকানটিতে সার বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে দোকান মালিককে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় মেলান্দহ থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং ও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার# ঘটনার প্রমান পায়নি পুলিশ দাবী স্হানীয়দের।

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার# ঘটনার প্রমান পায়নি পুলিশ দাবী স্হানীয়দের।

নিজস্ব প্রতিবেদকঃ

দেওয়ানগঞ্জে মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করেছেন বাদী আল আমীন।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জে শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি অসাধারন ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে জানিয়ে অভিযোগকারী আল আমীন স্বশরীরে দেওয়ানগঞ্জ থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগ প্রত্যাহার করে নেন। (অভিযোগ তদন্তকার অফিসার) দেওয়ানগঞ্জ থানার এসআই সুমন বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় হাসমত আলী বলেন, বিশিষ্ঠ ব্যাবসায়ী শ্যামল চন্দ্র সাহার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কোন প্রমান পায়নি পুলিশ। পুলিশ তদন্তে এসেছিলো আমি ঘটনার সময় এখানে উপস্থিত থাকায় পুলিশের নিকট ঘটনার বিস্তারিত বর্ণনা করেছি।

এ ব্যাপারে শ্যামল চন্দ্র সাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,  মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক আল আমিন নিজেই অভিযোগ করেছেন আবার নিজেই তুলে নিয়েছেন।

এ বিষয়ে মডেল প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি হাতেম আলী খাদেম বলেন, অভিযোগ প্রত্যাহারের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। একই সাথে তিনি বলেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। কেউ অপসাংবাদিকতায় জড়ালে সংশ্লিষ্ট প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদককে জানানো  অথবা প্রশাসনের কাছে সোপর্দ করতে হবে।

Monday, 9 March 2026

জামালপুরে মডেল প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফাতার মাহফিল অনুষ্ঠিত৷

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

জামালপুরে মডেল প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফাতার মাহফিল অনুষ্ঠিত৷

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর মডেল প্রেসক্লাবের উদ্যোগে আজ সোমবার (১৯ এ রমজান) উপলক্ষে শহরের তমালতলা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা,সিনিয়র সাংবাদিক চ্যানেল টুয়েন্টি ফোর ও সমকাল পত্রিকার  প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, মডেল প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ইসলামিক টিভি জামালপুর প্রতিনিধি হাতেম আলী খাদেম, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি ও JNEWS24TV সম্পাদক ও প্রকাশক মোঃ সোহেল রানা, সহ সভাপতি দৈনিক নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আল মাছুদ লিটন মডেল প্রেস ক্লাবের ,সাধারন সম্পাদক ও এশিয়ান এইজের জেলা প্রতিনিধি

মাছুদুর রহমান চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক, দৈনিক আজকের প্রত্যাশার জামালপুর জেলা প্রতিনিধি সুজাউদ্দৌলা সুজন,দপ্তর সম্পাদক, মোহনা টিভির জামালপুর প্রতিনিধি শাকিল আহমেদ৷ জামালপুর প্রেস ক্লাবের সদস্য কবি সাংবাদিক নিপুন জাকারিয়া৷ 

সাংবাদিক ইউনিয়েনের যুগ্ম আহবায়ক দৈনিক মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম,সদস্য সচিব দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ সহ আর উপস্থিত ছিলেন গাজী টিভির প্রতিনিধি সজিব, সোনালী কন্ঠ পত্রিকার প্রতিনিধি এমদাদুল হক মিলন,ই প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার আজাদ সহ আরো অনেক সাংবাদিকবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন৷