Sunday, 27 October 2024

মেষ্টা চৌরাস্তা মোড়ে একতা মডেল স্কুল এন্ড নূরানী মাদ্রাসা উদ্বোধন ও দোয়া মাহফিল

                                               শুধু দেশ জনগণের পক্ষে 

মেষ্টা চৌরাস্তা মোড়ে একতা মডেল স্কুল এন্ড নূরানী মাদ্রাসা উদ্বোধন ও দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা চৌরাস্তা মোড়ে একতা মডেল স্কুল এন্ড নূরানী মাদ্রাসা উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের ব্যবস্থানা পরিচালক হাফেজ আঃ রশিদ ও প্রধান শিক্ষক রাজন খান বলেন, এলাকায় আমারা একটি নতুন সেবামূলক একতা মডেল স্কুল এন্ড নূরানী মাদ্রাসা করেছি ইউনিয়নবাসীর সকলেই আমাদের প্রতিষ্ঠানের জন্য সহযোগীতা করবেন। আপনারা আমাদের সহযোগিতা করলে শিক্ষার মান ও প্রতিষ্ঠানে সুশৃঙ্খলা বজায় রাখতে নিশ্চিত করতে পারবো। এছাড়াও বিদ্যালয়ের পরিচালক ফারুক মিয়া ও নূর মোহাম্মদ একতা মডেল স্কুল এন্ড নূরানী মাদ্রাসার সফলতার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Friday, 25 October 2024

জামালপুরে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

                                            শুধু দেশ জনগণের পক্ষে 

জামালপুরে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য সহকারী, সহ: স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের বেতন বৈশম্য নিরষনের লক্ষ্যে নিয়োগবিধী সংশোধন পুর্বক টেকনিক্যাল পদ মর্যাদা সহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্বাপেক্ষে ১৩ তম গ্রেড এবং ৪ বছর মেয়াদী ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং স্বাপেক্ষে ১১ তম গ্রেডের দাবীতে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷  

শুক্রবার (২৫ অক্টোবর)  সকাল ১১ টায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আহবায়ক তরফদার আরিফুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবদুন নুরের সঞ্চালনায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয় সদস্য শহীদুর রহমান, যুগ্ম আহবায়ক আবু বক্কর,ইসলামপুরের সাধারণ সম্পাদক ইমরান খান নিপু,বকশীগঞ্জের সভাপতি আব্দুস সামাদ, মাদারগঞ্জের আশরাফুল ইসলাম হিরু, সদর উপজেলা সভাপতি মো: শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।  

এ সময় জেলা এসোসিয়েশনের জেলা যুগ্ম আহবায়ক তাহেরুল আলম,  সদস্য জহিরুল ইসলাম,  সদর উপজেলা স্বাস্থ্য সহকারী দুলাল উদ্দিন, রাশেদুল ইসলাম, ইসলামের উপজেলা স্বাস্থ্য সহকারী মোস্তাক আহমেদ, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আল আমিন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী মো: লাভলু মিয়া, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নয়ন মিয়া, আবু সাঈদ, বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী খাতুনে জান্নাত সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন৷

ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আগমন উপলক্ষে সংবর্ধনা

                                           শুধু দেশ জনগণের পক্ষে

ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আগমন উপলক্ষে সংবর্ধনা

শরিফ মিয়া (ইসলামপুর প্রতিনিধি)

জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের আগমন উপলক্ষে পৌর বিএনপির নেতৃবৃন্দরা আনন্দ র‌্যালী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪অক্টোবর) বিকালে উপজেলা গেইট থেকে তাকে সংবর্ধনা দিয়ে বরণ করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি আনন্দ র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী থানা মোড় বটতলা চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৭ বছরের জ্বালা ১৭ দিনে মিটাতে চাইলে হবে না, ধৈর্য ধরতে হবে। গত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক হমলা মামলার শিকার হয়েছি। বিএনপির অনেক নেতাকর্মীরা মামলার আসামী হয়েছে। তাই বলে ১৭ বছরের বিএনপি'র জনপ্রিয়তা এক পারসেন্ট কমাতে পারেনি,বরং  জনপ্রিয়তা আরো বেড়েছে।

তিনি আরো বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীকে ফেলে রেখে আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে গেছেন। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বহু হামলা, মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন তারপরও তিনি দেশ ত্যাগ করেননি। এখন তিনি দিল্লিতে বসে নানা ষড়যন্ত্রের লিপ্ত হচ্ছে। এ ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। একসাথে সবাইকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির উপদেষ্টা তোফাজ্জল হোসেন তপন, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, শ্রমিক দলের আহবায়ক  লাভলু, সিনিয়র আহবায়ক আলমগীর,মৎস্যজীবি দলের সদস্য সচিব নুর ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দেলু,শহিদুর রহমান,পৌর শহরে প্রচার সম্পাদক বিপ্লব খন্দকার, পৌর শহরে দপ্তর সম্পাদক স্বপন মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম আল খলিফা, সহ সাংগঠনিক সম্পাদক পনির আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ স্বাধীন শান্ত, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিথুন মিয়া, পৌর ছাত্রদলের ইকবাল হোসেন প্রমুখ। 

এছাড়াও সংবধর্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌর শহরে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Thursday, 24 October 2024

কর্মচারী থেকে সরিষাবাড়ীর সর্ব দলীয় রাজু কোটি কোটি টাকার মালিক

                                               শুধু দেশ জনগণের পক্ষে 

কর্মচারী থেকে সরিষাবাড়ীর সর্ব দলীয় রাজু কোটি কোটি টাকার মালিক

মোঃ জয় হোসাইন

সরিষাবাড়ী উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভাসহ আটটি ইউনিয়নের সর্বময় ক্ষমতার মালিক ছিলেন সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক রাজু আহমেদ৷  তার নেতৃত্বে সরিষাবাড়ী উপজেলায় সরকারি বরাদ্দের হরিলুট, টেন্ডারবাজি, চাঁদাবাজি হয়েছে ।  দলের শীর্ষ নেতাদের ছায়া থাকায় থানা পুলিশও তার কথা শুনতে বাধ্য হয়। এ উপজেলায় ১৭ বছরে  প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দ ছিল ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের।  কাগজ কলমে বাস্তবায়ন দেখিয়ে চেক গুলো উত্তোলন করে সমস্ত টাকা ভাগ ভাটোয়ারা করতেন রাজু ডিলার৷  

জানা যায়, এক সময় তেল-নুন কেনারও পয়সা ছিল না তার। বসবাস করতেন টিনসেট ঘরে। 
ছিলেন আরামনগর বাজার এলাকার  রফিক ডিলার এর কর্মচারী৷ তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাতারাতি পাল্টে যায় তার দিন। শুরু করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের চাল গম কেনার ব্যবসা৷  সে সময়ে আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের কোথাও কোনো পদ-পদবি না থাকলেও ডা: মুরাদের সাথে শুরু করে যোগাযোগ।  সেই থেকেই তার ব্যবসা শুরু৷  ২০১৪ সালে জাতীয় পার্টির আমলে মামুনুর রশিদ জোয়ার্দার এর ভাই এনামুল হকের সাথে শুরু করে বিশেষ ও সাধারন বরাদ্দে হরিলুট । ২০১৩-২০১৪ অর্থ বছরের ১ম থেকে ২য় পর্যায় থেকে চলমান অর্থ বছরের বরাদ্দ গুলো তিনিই নিয়ন্ত্রণ করতেন৷ ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-নির্বাচনী এলাকা-প্রথম পর্যায়) সোলার হোম সিস্টেম খাতে ২৩ হাজার ৬৬০ টাকা মূল্যের ৬০ ডব্লিউপি অনুকূলে ৫৬ লাখ ৬০ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার পোগলদিঘায় ১৮৪টি, কামরাবাদে ১৬টি, আওনায় ১৩টি ও মহাদান ইউনিয়নের নামে ছয়টি সোলার বরাদ্দ দেওয়া হলেও দীর্ঘ আজ পর্যন্ত তারা কেউ সোলারই পায়নি।  ২০১৯ ও ২০২০ সালে পিআইও অফিসের বরাদ্দকৃত টিআর, জিআর, কাবিখা প্রকল্পগুলো তার পছন্দ মতো নাম-তালিকা করা হয়েছে। যার ২০ ভাগও বাস্তবায়ন হয়নি। অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৪০ দিনের কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির দুই কোটি ৫৯ লাখ টাকার সিংহভাগ হরিলুট করা হয়েছে তারই নেতৃত্বে। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের প্রায় ৭০০ মেট্রিক টন চাল ও নগদ প্রায় ৫০ লাখ টাকা এবং ভিজিএফ প্রকল্পের ২০২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। বরাদ্দকৃত সহায়তাগুলো লোক দেখানো কিছু বিতরণ করা হলেও সিংহভাগ চাল গুদাম থেকেই উধাও হয়ে যায়। দীর্ঘ ১৪ বছর তার নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের সাথে কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে সম্পুর্ন টাকা হরিলুট করা হয়েছে।   প্রকল্প কমিটিতে যাদের নাম কমিটিতে থাকতো তারাও কখনো প্রকল্পের টাকার চেক হাতে পায়নি।  ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি সরিষাবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে তাল মিলিয়ে চলে আবারো পুনরায় আগের রুপে চেষ্টা করছে।  

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান,  অতীতে রাজু ভাই সরিষাবাড়ীর প্রায় দপ্তর গুলো নিয়ন্ত্রণ করতেন৷  যেখানে যা বরাদ্দ আসত তিনি নিজেই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ভাগ ভাটোয়ারা করত৷  ১৭ বছরের উন্নয়নের বরাদ্দের তালিকা বের খোজ খবর নিলে রাজুর নেতৃত্বে দুর্নীতি হওয়া প্রায় ১০ থেকে ২০ কোটি টাকা উদ্ধার হবে৷  আমরা তদন্তের দাবী জানাই।  
এ বিষয়ে রাজু আহমেদকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করে দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার সাংবাদিক জয় হোসাইন কে মামলা দেওয়ার ভয় দেখা।

তবে কথা হলে সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান,আমি এখানে নতুন যোগদান করেছি।  রাজু সাহেবের নাম শুনেছি। আমার সাথে কখনো কথা হয়নি৷  আগস্টের ৫ তারিখের পর তিনি উপজেলায় আসেনি।  আমি যতদিন আছি ততদিন কোন অন্যায় বা অনিয়ম পশ্রয় দেওয়া হবে না।

Tuesday, 22 October 2024

পিংনায় চলছে জমজমাট জুয়ার আসর। দেখার কেউ নেই...

                                               শুধু দেশ জনগণের পক্ষে 

পিংনায় চলছে জমজমাট জুয়ার আসর। দেখার কেউ নেই...

নিজস্ব প্রতিবেদকঃ

সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা এলাকায় তাস দিয়ে  চলছে জমজমাট জুয়ার আসর। জুয়াড়ী শফিকুল, শাহান শাহ্, দুলাল, বাছেদ ও দেলসাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে খেলার স্থান পরিবর্তন করে করে চলছে জুয়া খেলা।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে এই জুয়া খেলাকে কেন্দ্র করে ৩ টি হত্যাকান্ডের ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে বন্ধ হচ্ছে না তাস দিয়ে জুয়া খেলা। তারা আরো জানান, এই জুয়া খেলার কারণে এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। জুয়াড়ীরা আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী লোকজন হওয়ায় আমরা সাধারণ জনগণ অসহায় হয়ে পড়ছি বলেও জানান তারা।

জুয়াড়ী বিএনপি নেতা শফিকুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কিছুদিন আমরা এই জুয়া খেলাটি নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে ভূঞাপুর থানার অর্জুনা তালতলার দেলসাদের নেতৃত্বে ভূঞাপুর থানার ভিতর এই জুয়া খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

অর্জুনা তালতলার জুয়াড়ী আওয়ামী লীগ নেতা দেলসাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি আওয়ামী লীগ করি। আগে আমি এই খেলাটি নিয়ন্ত্রণ করেছি। এটা সত্যি। বর্তমানে এই জুয়া খেলাটি সরিষাবাড়ীর বিএনপির নেতা শফিকুল, বাছেদ, দুলাল,শাহান শাহ্, ফরহাদ, মুঞ্জ, ফরিদ, আলম ডাকাত গ্রুপটি নিয়ন্ত্রণ করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি আওয়ামী লীগ করি বলে ওরা আমার উপর দোষ চাপিয়ে দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা ৫/৭ জনে আত্মসাৎ করছে। এই জুয়া খেলার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়াড়ী নেতার সাথে কথা হলে তারা বলেন- বালিয়ামেন্দা চরের এই জুয়া খেলাটি আওয়ামী লীগ সরকারের শসনামলে শুরু হয়েছে। আগে আওয়ামী লীগের নেতারা খেলা চালাতো আর এখন আমরা বিএনপির লোকজন মিলে চালাচ্ছি। এতে যা আয় হয় তা আমরা সকল নেতাকর্মীরা সমহারে বন্টন করে নিই। এক প্রশ্নের জবাবে তারা পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি তাতে সাঁড়া দেননি।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন- আমি সাম্প্রতিক যোগদান করেছি। বালিয়ামেন্দায় তাস দিয়ে জুয়া খেলার সংবাদটি আমি মাত্রই অবগত হলাম। তিনি আরো বলেন- সরিষাবাড়ীতে কোন মাদক-জুয়ার আসর আমি চলতে দিবো না। দ্রুত জুয়াড়ী বিরুদ্ধে অভিযান পরিচালনার আশ্বাসও দেন তিনি।

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন

                    শুধু দেশ জনগণের পক্ষে 

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন

জামালপুর প্রতিনিধিঃ

তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করার লক্ষ্যে জামালপুরের সরকারিআশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপুরে আশেক মাহমুদ কলেজের বেসিক কম্পিউটার ক্লাসের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

আলোচনা সভায় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল  মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খেলনা রানী দে, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্বাস আলী, সহ আরো অনেকে। 

এ সময় বক্তারা বেসিক কম্পিউটার কোর্সের মাধ্যমে নিজেদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে আগামীর নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। 

এর আগে কলেজের অভ্যন্তরে দৃষ্টিনন্দন পানিরফোয়ারা সমৃদ্ধ পুকুরের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। 

Monday, 21 October 2024

আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

                                               শুধুদেশ জনগণের পক্ষে 

আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর পৌরশহরের বেলটিয়া বাজার এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য
মোঃ সোহেল গাজী (২৯)কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। সোমবার সকালে তাকে
একটি চোরাই ব্যাটারী চালিত অটো রিক্সাসহ আটক করা হয়। আটক ব্যক্তি পৌর
শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার মৃত বাদশা গাজীর ছেলে।

জামালপুর র‌্যাব-১৪,সিপি-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ  নাজমুল
ইসলাম পিপিএম(সেবা) জানান, আটক সোহল গাজী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন
স্থান থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে আসছিল। এ ঘটনায় জামালপুর
সদর থানায় একটি মামলা হয়েছে।

Saturday, 19 October 2024

জামালপুরে জোরপূর্বক জমি বেদখল ও বাড়িঘর ভাংচুর

                                              শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরে জোরপূর্বক জমি বেদখল ও বাড়িঘর ভাংচুর


জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুর পৌর শহরের রামনগর এলাকার সাবেক কাউন্সিলর মোঃ গোলাম ফরিদ আজাদের পৈতৃক সূত্রে পাওয়া ফসলি জমি বেদখল ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মোস্তাফিজুর রহমান লেবু, মোখলেছুর রহমান ছানু, হারুন কাজী, শিশিরদের বিরুদ্ধে। 

গোলাম ফরিদ আজাদ অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট সকালে মোস্তাফিজুর রহমান লেবু, মোখলেছুর রহমান ছানু, হারুন কাজী ও শিশির সহ ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার দুটি বাড়িঘরে হামলা-ভাংচুর ও তার ছোট ভাইয়ের স্ত্রীর হাতে থাকা ২ ভরি ওজনের স্বর্ণের ২টি বালা, ভাতিজীর গলায় থাকা ১০ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে তার পৈত্রিক সূত্রে পাওয়া বন্দতীর্থ মৌজার মধ্যে ৩৪ শতাংশ ফসলি জমি জোরপূর্বক বেদখল করে তারা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমান লেবুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

Wednesday, 16 October 2024

মাদারগঞ্জে নাশকতা মামলায় আটক ৩

                                      শুধুদেশ জনগণের পক্ষে 

মাদারগঞ্জে নাশকতা মামলায় আটক ৩

জামালপুর প্রতিনিধিঃ শাকিল আহমেদ 

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ৩ জন কে আটক করেছে পুলিশ।  বুধবার রাত আনুমানিক ২ টায় গোপন সংবাদে মাদারগঞ্জ উপজেলার নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে মডেল থানা পুলিশ।  আটকৃতরা হলেন আদারভিটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পলিশা গ্রামের রফিকুল ইসলাম (৪২), ওয়ার্ড  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  গজারিয়া গ্রামের জামিউল উদ্দিন (৪৫), ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও দক্ষিণ গজারিয়া গ্রামের ফজলু শেখ (৪৮)।  তাদেরকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  জানা গেছে গত ২ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এর দায়েরকৃত নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় অধিকাংশই অজ্ঞাতসহ ১৮ জন কে আটক করেছে পুলিশ।   এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি শাহীনুর আলম জানান নাশকতা মামলায়  আটককৃত আসামীদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

জামালপুরের সাংবাদিক কুরবান আলী মাহেন্দ্র ট্রাক্টরে চাপায় নিহত

                                            শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরের সাংবাদিক কুরবান আলী মাহেন্দ্র ট্রাক্টরে চাপায় নিহত

জামালপুর প্রতিনিধিঃ

সাংবাদিক কুরবান আলী দৈনিক গণমুক্তি ও প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ছিলেন। ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা জেলা পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ছিলেন ।

নিহতের ছোট ভাই ইদ্রিস আলী বলেন, মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। 

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মৌসুমি আক্তার বলেন, উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্র গাড়ী চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

Tuesday, 15 October 2024

ইসলামপুরে শিক্ষার্থীর উপর হামলার

                                             শুধু দেশ জনগণের পক্ষে 

ইসলামপুরে শিক্ষার্থীর উপর হামলার

হাসর আলী (ইসলামপুর প্রতিনিধি)

জামালপুরের ইসলামপুরে পূর্ব শত্রুতার জেরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজিতে অধ্যায়নরত শিক্ষার্থীর উপর হামলা ও ফোনে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার।

মঙ্গলবার(১৫ অক্টোবর) পৌর শহরের মৌজাজাল্লা গ্রামের মাহবুবুর আলমের পুত্র আল রাফি হাসান ও তার পরিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে অভিযোগ করে বলেন,পুজার ছুটিতে ভার্সিটি থেকে বাড়িতে আসি। গত ১৩ অক্টোবর ব্রহ্মপুত্র ট্রেনযোগে ঢাকায় ভার্সিটিতে যাওয়ার পথে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌছা মাত্র পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে উপজেলা পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক  নুরল ইসলাম নবাবের পুত্র মুসাব্বির মিথুনের নেতৃত্বে ৫/৬জন আমাকে মেরে ফেলার উদ্দেশে আতর্কিত ভাবে হামলা করে। এ সময় আমার গলায় রক্ত দেখে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা আমাকে সাহায্য করলে তাদের হাত থেকে আমি প্রাণে বেঁচে যাই। আমার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে আমার মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে।

এ ঘটনায় আমি জামালপুর জি.আর.পি থানা, ইসলামপুর থানায় ও সেনা বাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে জামালপুর জি.আর.পি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাব্বির মিথুনের সাথে মোবাইলে মাধ্যমে যোগাযোগ করলে ঘটনা অস্বীকার করেন। পরে সিসিটিভির ফুটেজ প্রেক্ষিতে ঘটনা প্রমান মিলে।

এ ব্যাপারে মিথুনের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হইলে ফোন রিসিভ করে নিই।

এ ঘটনার পরেও বিভিন্ন নাম্বারে বার বার ফোন করে হুমকি প্রদান করছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভ’গছি। আতঙ্কগ্রস্ত ওই পরিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন

জামালপুরে একই সাথে তিন প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ কলেজ শিক্ষক শাকিলের বিরুদ্ধে

                                              শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরে একই সাথে তিন প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ কলেজ শিক্ষক শাকিলের  বিরুদ্ধে

স্টাফ রিপোর্টারঃ ফরিদুল ইসলাম 

জামালপুর সদরের তুলশীপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. শাকিল হোসেনের বিরুদ্ধে একই সাথে  তিন প্রতিষ্ঠানে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে।  তথ্য গোপন করে তিনি ওই কলেজের ডিগ্রী শাখার প্রভাষক হয়েও একই সঙ্গে আরও দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে জানায় বিভিন্ন সূত্র। অভিযুক্ত শিক্ষক মো. শাকিল হোসেন জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকার বাসিন্দা।
জানা যায়, শাকিল হোসেন বিগত প্রায় ১০ বছর ধরে নিয়ম বহির্ভুত ভাবে একসাথে তিন প্রতিষ্ঠানে চাকুরি করে আসছেন। তিনি বর্তমানে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশীপুর ডিগ্রি কলেজের ডিগ্রি শাখায়, রানাগাছা ইউনিয়নের নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের অনার্সের হিসাব বিজ্ঞান শাখায় এবং শ্রীপুর কুমারিয়ায় নাছুবা হাকিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উচ্চ মাধ্যমিক শাখার হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। শাকিল হোসেনের এমন কর্মকান্ডে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষের সহযোগিতা করার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশীপুর ডিগ্রি কলেজের ডিগ্রি শাখায় অভিযুক্ত শিক্ষক শাকিল হোসেন ২০১৪ সালে যোগদান করে চাকরি বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করে আসছেন। একই সাথে শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া নাছুবা হাকিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে প্রভাষক পদে ২০১৫ সালে যোগদান করেন তিনি। এছাড়াও ২০১৬ সালে রানাগাছা ইউনিয়নের নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের অনার্স শাখায় হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করে বেতন-ভাতা ভোগ করছেন তিনি।
বিধি মোতাবেক পূর্বের চাকুরি হতে অব্যাহতি নিয়ে নতুন চাকুরিতে যোগদান করার কথা থাকলেও এই নিয়ম তিনি মানছেন না। এতে করে তিনি বিধি লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট তৈরি করেছেন। যার ফলে স্কুল ও কলেজে পাঠদান কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষার্থীরাও লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে।
জানতে চাইলে অভিযোগ স্বীকার করে মো. শাকিল হোসেন বলেন, তিনি শ্রীপুর কুমারিয়া নাছুবা হাকিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং তুলশীপুর ডিগ্রি কলেজের ডিগ্রি শাখায় যোগদান করলেও এই দুই প্রতিষ্ঠানে বর্তমানে তিনি অনিয়মিত। তিনি নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজে অতিথি শিক্ষক হিসেবে তার চাকুরি জীবন অতিবাহিত করছেন।
নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুজ্জামান  বলেন, শাকিল হোসেন তাদের কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের একজন খন্ডকালীন শিক্ষক হিসেবে ২০১৬ সাল থেকে কর্মরত রয়েছেন।
শাকিল হোসেন অন্য কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন কিনা সে বিষয়ে অধ্যক্ষ শহিদুজ্জামান কিছু জানেন না বলে রুপালী বাংলাদেশকে  জানান।  
তুলশীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম লিচু বলেন, ২০১৪ সাল থেকে শাকিল হোসেন তুলশীপুর ডিগ্রি কলেজের ডিগ্রি শাখায় নিয়োগ প্রাপ্ত। ডিগ্রি শাখায় বেশিরভাগ শিক্ষার্থীরা অনুপস্থিত থাকায় শাকিল হোসেন মাঝে মাঝে কলেজে আসেন। তবে একশত ভাগ তিনি তুলশীপুর ডিগ্রি কলেজের প্রভাষক এবং শাকিল হোসেনও এই প্রতিষ্ঠানের পরিচয় বহন করেন।
তবে নাসুবা হাকিম স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষকরা তাদের প্রতিষ্ঠানে মো. শাকিল হোসেনকে বিভিন্ন সময় শ্রেনীকক্ষে পাঠদানরত অবস্থায় দেখলেও এ বিষয়টি অস্বীকার করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাছিম আলম সুজা।

এ বিষয়ে জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি  জানান, লোকমুখে অভিযোগ পেয়ে তিনি ওই তিন প্রতিষ্ঠানের প্রধানদের ডেকেছিলেন। তিন প্রতিষ্ঠানের মধ্যে নাসুবা হাকিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছিম আলম সুজা শাকিল হোসেনের নিয়োগের বিষয়টি অস্বীকার করেন এবং শেখ আনোয়ার হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিষয়টি জানতেন না মর্মে স্বীকারোক্তি দেন।
তিনি আরো বলেন, শাকিল হোসেন যেহেতু তুলশীপুর ডিগ্রি কলেজে নিয়োগপ্রাপ্ত একজন প্রভাষক সেহেতু ওই প্রতিষ্ঠান বাদে কোন প্রাইভেট প্রতিষ্ঠান ছাড়া  তিনি অন্য কোন প্রতিষ্ঠানে চাকুরি করতে পারবেন না। এরপরেও শাকিল হোসেন যদি তার পূর্বের কার্যক্রম চালাতে থাকেন তবে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, ডিলারের কারসাজিতে ভুগছে সাধারণ কৃষক

                                                শুধুদেশ জনগণের পক্ষে 

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, ডিলারের কারসাজিতে ভুগছে সাধারণ কৃষক


নিজস্ব প্রতিবেদঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদ্রাসারোড দেওয়ানগঞ্জ বাজারের মের্সাস হাসান এন্টারপ্রাইজে ইউরিয়া ও বি এডিসি সার বেশিদামে বিক্রি করছে বলে অভিযোগ  করেছে কৃষকরা।
 
তার দোকানে গিয়ে দেখা যায় বিএডিসি ডিলার মোঃ হাসমত আলী নিজের ইচ্ছামতো দামে বিক্রি করছে সার। দেওয়ানগঞ্জ উপজেলা সদরে ইউরিয়া (গুড়াশাল) সারের বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়।  বিএডিসি (ডিএপি) সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও বেশিরভাগ ডিলাররা ১৪'শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে করে সাধারণ কৃষকরা বেশিদামে সার ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানাযায়, ডিলারের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা এসব ইউরিয়া সার নিয়ে বিক্রি করছে ৩০ টাকা কেজি দরে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকের ওপর এভাবে চেপে বসেছে বলে মনে করছেন কৃষকরা। কেনার সময় কৃষকরা রশিদ চাইলে তাদের কাছে সার বিক্রি করা হচ্ছে না বলে জানান সাধারণ কৃষক। 

খোঁজ নিয়ে জানা গেছে, সারের কোনো সংকট নেই। তারপরেও এভাবে বাড়তি দামে সার বিক্রি করা হচ্ছে।

কৃষি অফিসের দেওয়া তথ্যানুসারে, দেওয়ানগঞ্জ উপজেলায় বিসিআইসির ২১ টি ডিলার রয়েছে ও বিএডিসি ৬ টি ডিলার রয়েছে। এ ছাড়া খুচরা ব্যবসায়ী রয়েছে ১৫ জন। সরকারি নির্দেশনা রয়েছে, কৃষকের কাছে ২৭ টাকা কেজি  দরে ১৩৫০ টাকায় ৫০ কেজির এক বস্তা ইউরিয়া ও বিএডিসি ২১ টাকা কেজি ১০৫০ টাকায় এক বস্তা সার বিক্রি করতে হবে। খুচরা বিক্রেতারা ডিলারদের কাছ থেকে ১৩৩০ টাকা বস্তা দরে ইউরিয়া সার কিনতে পারবেন। কিন্তু সরকারি এসব নিয়মের ধার ধারছেন না. মেসার্স হাসান এন্টারপ্রাইজের মালিক মোঃ হাসমত আলী ও খুচরা বিক্রেতারা।

পোলাকান্দি কৃষক জালাল উদ্দিন,কালিকাপুর গ্রামের বাসেদ আলীসহ একাধিক কৃষক জানান, তাদেরকে খুচরা ২৯-৩০ টাকা কেজি দরে সার কিনতে হচ্ছে। আর বস্তায় দিতে হচ্ছে কমপক্ষে ১৪০০ টাকা। এ ছাড়া দোকান থেকে কোনো ক্যাশমেমো দেওয়া হয় না।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর আজাদ বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে কৃষকের অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।