Friday, 20 December 2024
Thursday, 19 December 2024
জামালপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে পথ সভা
শুধু দেশ ও জনগণের পক্ষে
চেয়ারম্যান JNEWS24TV
জামালপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসংযোগ ও পথসভা হয়।
বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর ) সকাল ১০ থেকে শহস্ত বাইবাসমোড়ে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি'র)
যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সম্মানীত যুগ্ম মহাসচিব, সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স'সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুরে আগমন উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির(সহ-সাংগঠনিক সম্পাদক) জামালপুর জেলা বিএনপি'র সূযোগ (সাধারণ সম্পাদক) প্রিয় অভিভাবক, জননেতা এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ভাইয়ের সার্বিক তত্বাবধানে এই পথ সভাটি অনুষ্ঠিত হয়।
জামালপুর শহরস্থ নতুন বাইপাসমোড় চত্বরে জামালপুর শহর বিএনপি ও সদর উপজেলা বিএনপি আয়োজিত পথ সভায় অংশগ্রহন করেন সকল শহর বিএনপির জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ।
Monday, 16 December 2024
বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র্যালী
স্টাফ রিপোর্টারঃ শামীম হোসেন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র্যালী করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখা।
আজ সোমবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে বিজয় র্যালী শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি ফজলুল হক আকন্দ, বকশিগঞ্জ উপজেলার সভাপতি মোস্তাসিম বিল্লাহ, সিনিয়র নকল নবিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফরহাদ আলী, কাজী শাকিল, আবুল হোসেন, দীন ইসলাম, মাঈন উদ্দিন মুন্না, শাহীনুর বেগম, উষা বেগমসহ আরও অনেকে।
এসময় বক্তারা বিজয়ের মহিমা ও দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করে বলেন মুক্তিযোদ্ধাদের অবদান আজীবন স্মরণীয় থাকবে।
জামালপুরে সিএনজি পিকাপের মুখোমুখি সংগষে নিহত ১
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরে সিএনজি পিকাপের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত।
১৫ ডিসেম্বর ( রোববার)সকালে জামালপুর -শেরপুর বাইপাস সড়কের রাণী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ঐদিন বাইপাস সড়কের রাণী কমিউনিটি সেন্টারের সামনে একটি পিকআপের সাথে বিপরিত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক শামীম ঘটনা স্থলে নিহত হন। নিহত শামীমের বাড়ি শেরপুর জেলার চরমুচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে। সে ঐ গ্রামের শাহজাহান আলীর পুত্র।
এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মোহাম্মদ আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পিকআপটি চাপা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান।
Friday, 13 December 2024
সরিষাবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর
শুধু দেশ ও জনগণের পক্ষে
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোর রাতে কামরাবাদ শ্মশান কালী মন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ভাঙচুর করে বিভিন্ন প্রতিমার গায়ে থাকা সোনার গহনা চুরি করে নিয়ে যায়।
মন্দির পরিচালনা পর্ষদ ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার কামরাবাদ এলাকায় শ্মশান কালী মন্দিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের ভক্তরা পূজা অর্চনা করে মন্দিরের ফটকে তালা মেরে চলে যায়। শুক্রবার ভোরে মন্দিরের ফটকের তালা ভেঙ্গে ভিতরে রাখা শীতলা, মহাকালী, কালী, মহাদেব, ডাকিনী, ঢুকিনি ও স্বর্ণ দেবতার প্রতিমা ভাঙচুর করে । প্রতিমার গায়ে থাকা বিভিন্ন সোনার গহনা চুরি করে নিয়ে যায়।
ঐদিন সকাল আটটায় মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পুরোহিত লাল চন্দ্র বর্মন মন্দিরে মন্দিরের ফটকের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় বলে জানান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে মন্দিরে ভক্তরা মন্দির প্রাঙ্গণে জমা হতে থাকেন।
এ বিষয়ে তাৎক্ষণিক সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামপুর হাসপাতালে নার্সের মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনে তদন্ত কমিটি গঠিত
শুধু দেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স গোলাম মোর্শেদ কর্মস্থলে মাসের পর মাস অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছেন। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে খবর প্রকাশের পর অবশেষে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির দেয়া তথ্যের জানা যায় তিনি (সিএল) ছুটি কাটিয়েছেন সে দিনের হাজিরা খাতায় স্বাক্ষর মিলছে সেই সাথে তার ফিঙ্গার প্রিন্ট পর্যবেক্ষণ করে গরমিল পাওয়া গেছে। এর আগে তিনি বিভিন্ন মামালায় জেল খেটেছেন বলে জানা গেছে।
ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের দায়িত্ব পালন না করে, মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা তোলে নিচ্ছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স গোলাম মোর্শেদ।
বিষয়টি তদন্ত করতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর গত ২০ নভেম্বর/২৪ নার্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নার্সিং ও মিডওয়াইফারি পরিচালক (অর্থ বাজেট) (অঃদঃ) ও তদন্ত কর্মকর্তা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জেরিনা আক্তারের স্বাক্ষরিত অফিস আদেশে অধিদপ্তরে তদন্ত কমিটির নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুই জনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।
গত ৩ ডিসেম্বর তদন্তের দিন নির্ধারণ করেন তদন্ত করা হয়। ওই তদন্তে জানা যায়,সে ঢাকায় অবস্থান করে ঘুষ, দুর্নীতি করা সহ সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, চাঁদাবাজি, ভিজিটিং কার্ডে নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি না হয়েও সভাপতি লেখাসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের ১৯ মাস যাবত অনুউপস্থিত থেকে মাসে একবার এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছে নার্স গোলাম মোর্শেদ।
হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র জানায়, অভিযুক্ত নার্স গোলাম মোর্শেদকে বাঁচাতে রেজিস্টার ও ডিউটি রেজিস্টার পরিবর্তনে সহযোগিতা করেছেন হাসপাতালের দুইজন নার্সিং সুপারভাইজার। তারা নতুন খাতা তৈরি করে হাসপাতালের এইচআইভি কর্নারে নার্স গোলাম মোর্শেদ ডিউটি করছেন বলে দেখিয়েছেন।
এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নাম প্রকাশের অনিচ্ছুক দুই জন তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা সত্য উদঘাটনের চেষ্টা করছি। কিছু তথ্য প্রমাণও পেয়েছি ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। দুর্নীতি কিংবা অন্যায় করলে অবশ্যই শাস্তি পেতে হবে তাকে।
এ ছাড়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৯ মাস কর্মস্থলে অনুপস্থিতির জন্য কর্তব্যে অবহেলা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে কারণ দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এএএম আবু তাহের বলেন, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি তার বিরুদ্ধে কাজ শুরু করেছে। তদন্তের শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Tuesday, 10 December 2024
জামালপুরে ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার শূন্য থেকে অর্ধশত কোটি টাকার মালিক
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ক্যাসিনো সম্রাট ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মুক্তার ও তার সহযোগী নিলয় খান । তিনি জামালপুর জেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা আকন্দ বাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে । হঠাৎ করেই মমিনুল ওরফে মুক্তার কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তার অবৈধভাবে গড়ে তোলা সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ সরকারের গোয়েন্দা সংস্থার নিকট তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
বর্তমানে ৬০ লাখ টাকার ৩ টি হায়েজ গাড়ী, ৪০ লাখ টাকার ২ টি ট্রাক,৫ লাখ টাকার ১টি আর ওয়ান ৫ মোটর সাইকেল, রাজধানীর উত্তরায় ২ টি ফ্ল্যাট, মুক্তাগাছা ভাবকির মোড়ে ২ কোটি টাকার সম্পত্তি, বিভিন্ন স্থানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ নিজ বাড়ীতে পিতা ও মাতা ও আত্মীয় স্বজনদের নামে ক্রয় করেছেন প্রায় ১০ কোটি সম্পত্তি । এ নিয়ে গত ২৮ নভেম্বর শাকিল নামের এক যুবক জামালপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মমিনুল প্রায় শত কোটি টাকার মালিক বলেও উল্লেখ্য করা হয়েছে।
জানা গেছে, জামালপুরে দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ ক্যাসিনো এজেন্টদের সম্পদের পরিমাণ। কোনোভাবেই থামানো যাচ্ছেনা ক্যাসিনো সম্রাটদের কারসাজি। অবৈধ বেটিংসাইট পরিচালনা করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে ক্যাসিনো সম্রাটরা। জামালপুরের সদর উপজেলার ইটালি ইউনিয়ন তার অনুরূপ। চেহারা দেখে বোঝার উপায় নেই মাত্র ৩০ বছর বয়সে এজেন্টদের তালিকায় নাম লিখিয়ে অল্প সময়ে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন মমিনুল ইসলাম মুক্তার।
খোজ নিয়ে জানা যায়, অভাভের তাড়নায় ২০০৮ সালে ইটাইল ইউনিয়নের ইদ্রিস আলী তার স্ব পরিবার নিয়ে ঢাকায় গিয়ে রিক্সা চালক ও তার স্ত্রী রাজধানীর বিভিন্ন মানুষের বাসায় কাজ করে তাদের সংসার পরিচালনা করতেন । এর দীর্ঘ কয়েক বছর পরে তাদের ছেলে মমিনুল ওরফে মুক্তা অনলাইন ক্যাসিনো নেশায় জড়িয়ে পড়লে নাইজেরিয়ার এক এজেন্টের সাথে পরিচয় হলে তার সাথে প্রতারণা করে ৫ কোটি টাকা আত্মসাৎ করে সম্পুর্ন পরিবার নিয়ে জামালপুরের ইটাইলে ইউনিয়নের শৈলেরকান্দায় নিজ বাড়ীতে চলে আসে। এরপর স্থানীয় স্থানীয় ইমরান ও মঞ্জুর পাশাপাশি কিছু যুবলীগের বিভিন্ন নেতার ছত্রছায়ায় এলাকায় শুরু করে অনলাইন জুয়ার সাইট । আর এ কার্যক্রম পরিচালনার জন্য তার সহযোগী ইমরান ও খাদ্য ব্যবসায়ী মঞ্জু মিয়া তাকে বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নাম বিক্রি করে তাকে সহযোগিতা করে আসছে । এরপর ২০২৩ সালে ইটাইল ইউনিয়নের ৯ ওয়ার্ড যুবলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পান ক্যাসিনো সম্রাট মমিনুল ইসলাম মুক্তার। এর আগে তিনি যুবলীগের সক্রিয় কর্মী থাকায় এলাকায় বিভিন্ন জায়গায় তার প্যানা লাগানো ছিল অহ রহ।
শৈলের কান্দা এলাকার আল আমিন, মোহন,সুলাইমান, জমির মন্ডল এবং নাম প্রকাশ না করার শর্তে আরো কয়েকজনে জানান, এক যুগ আগেও ছিলেন বেকার। অথচ এখন গাড়ি-বাড়ি-ফ্ল্যাট সবই আছে তার। মুক্তার এখন শত কোটি টাকার মালিক । তার তান্ডপে অতিষ্ঠ এলাকাবাসী। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দেয় । প্রতারণা করে জমিও কিনেছেন কয়েকজনের থেকে । বর্তমানে বিএনপির সাথে রাজনীতি করে বলে পরিচয় দিয়ে চলে । অথচ তিনি ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন । কোটি কোটি টাকার মালিক সহ বিভিন্ন সম্পত্তি কিভাবে হলো এগুলো সঠিক তদন্তের মাধ্যমে মমিনুল ইসলাম মুক্তাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান স্থানীয় এলাকাবাসী ।
এ বিষয়ে মুঠোফোনে মমিনুল ইসলাম মুক্তারকে কল দিয়ে বক্তব্য চাইলে তিনি এডিয়ে গিয়ে কোন কথা বলতে রাজি হননি।
তবে ইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল ইসলাম জানান, এই ছেলেটাকে আমি চিনি না । যুবলীগ করে নাকি তাও জানি না । তবে তিনি বিএনপির বা অঙ্গ সহযোগী সংগঠনের কোন কর্মী না।
এদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদক সাংবাদিকে জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে অবৈধ কোন বিষয়ে জড়িত থাকলে খোজ খবর নিয়ে আইনী পক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে।
Saturday, 7 December 2024
সুন্দর স্বাস্থ্য সেবা গড়তে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত
স্টাফ রিপোর্টারঃ বিপুল মিয়া
সুন্দর স্বাস্থ্য সেবা গঠনের লক্ষে জামালপুরে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার'স ফোরাম গঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সন্ধায় বেসরকারি হাপাতাল এম এ রশিদ হাসপাতালে পরিচিতি অনুষ্ঠানে আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি বেনহাম ফার্মা লিমিটেডের ম্যানেজার ও বড়পীর হজরত আব্দুর কাদের জিলানী (রঃ)হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান (সোহেলে)।অনুষ্ঠানে কুমুদিনী ফার্মা লিমিটেডের ম্যানেজার ও সংগঠনের সাধারন সম্পাদক মো.শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.আহম্মদ আলী আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিত সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক মোস্তফিজুর রহমান বাপ্পী,বিসিডিএসের সভাপতি রমজান আলী,সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সাইদ,ম্যানেজার ফোরামস শেরপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন,ম্যানেজার ফোরাম'স জামালপুর জেলা উপদেষ্টা মনোরঞ্জন ধর,মো.ছামিউল হক ও মো.রোকনুজ্জামান প্রমুখ।
এর আগে নব গঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
জামালপুর জেলা হস্তশিল্পের শহর হিসেবে বিখ্যাত
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে উঠেছে হস্তশিল্পের শহর। ঘরে ঘরে কাপড়ে সুচ ফুটিয়ে নিপুণ হাতে হস্তশিল্পের কারুকাজ খচিত পণ্য তৈরি করছে নারীরা।
এখানকার প্রায় ঘরই হস্তশিল্পের পণ্য তৈরির কারখানা। মহল্লায় মহল্লায় চোখে পড়বে সারি সারি হস্ত শিল্পের দোকান। শহরে চলার পথে রাস্তার দুই ধারে শোরুমে নারী বিক্রেতাদের হস্তশিল্প পণ্য বেচাকেনার দৃশ্য মিলবে দুই কদম পর পর।
বন্যা ও নদীভাঙন কবলিত দরিদ্র এ জেলায় বেকারত্ব ঘোচাতে বিশেষ ভূমিকা রেখেছে এই শিল্প। এ অঞ্চলে গ্রামীণ অর্থনীতিতে এনে দিয়েছে গতি। জামালপুরের হস্তশিল্পের পণ্য রাজধানী ঢাকাসহ সারাদেশে খ্যাতি অর্জন করে পরিচিতি পেয়েছে বিদেশেও। জামালপুরের হস্তশিল্প পণ্য এখন বিদেশে রুপ্তানি হচ্ছে। হস্তশিল্পে এ জেলার বেকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় লাভজনক এ পেশায় পুরুষরাও ঝুঁকছে।
এক সময় জামালপুরের গ্রামীণ বিয়েতে অনিবার্য ছিল নকশি কাঁথা। নতুন কনের শ্বশুর বাড়ি যাত্রায় বাবার বাড়ি থেকে নকশি কাঁথা নেওয়ার রেওয়াজ ঐতিহ্যগত ভাবে চলে আসছে এ অঞ্চলে। সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা এই নকশি শিল্প আবার জেগে উঠেছে জামালপুর জেলা জুড়ে। নকশি সূচি শিল্পের বাণিজ্যিক প্রসারে দরিদ্র এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র অনেকটাই পাল্টে গেছে। জেলায় অসংখ্য দরিদ্র নারী জড়িয়ে পড়েছে এই শিল্পের সাথে। কিন্তু বিপণন সমস্যা আর পুঁজির অভাবে তারা বঞ্চিত হচ্ছে শ্রমের ন্যায্য পাওনা (মজুরী) থেকে।
প্রায় হারিয়ে যেতে বসা গ্রামীণ নকশী সূচি শিল্পের বাণিজ্যিক প্রসার জামালপুরে শুরু হয় আশির দশকের শুরুর দিকে। বর্তমানে জামালপুর সদরসহ পুরো জেলায় প্রায় ২৫ হাজার দরিদ্র নারী এই পেশায় জড়িত। এতে স্বাবলম্বী হয়ে উঠছে অনেক হত দরিদ্র নারী। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি তারা ঘরে বসেই নকশি কাঁথা, নকশি চাঁদর, পাঞ্জাবী, ফতুয়া, কটি, ওয়ালম্যাট, কুশন কভার, শাড়ির নকশি পাড়, থ্রী-পিস ওড়নাসহ নানা রকম নকশি সামগ্রীর সূচি কর্ম করছে।
এছাড়াও বাড়তি আয়ের জন্য অনেক মধ্যবিত্ত পরিবারের গৃহিনীরাও জড়িয়ে পড়েছে এ শিল্পের সাথে। শহরের পাড়া মহল্লায় গড়ে উঠেছে এ শিল্পের অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠান। পুরনো ঐতিহ্য ও নকশা অনুসরণ করে গ্রামীণ নারীরা সূচ, সুতা-রঙের সমন্বয়ে কাঁথাসহ এই সব দ্রব্যে নানা সৌন্দর্য ফুটিয়ে তোলে তাদের নিপুণ হাতে।
জামালপুরের নকশি পণ্যের কদর বাড়ছে দেশে-বিদেশে।জামালপুর জেলা শহরেও রয়েছে এ শিল্পের ছোট-বড় অনেক শো-রুম। কিন্তু বিপণন সমস্যা, সরকারি পৃষ্টপোষকতা আর পুঁজির অভাবে শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এখানকার নারী কর্মীরা।
ইচ্ছে মতো মালিকের দেয়া অল্প মজুরিতেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। আর স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা বলছেন, একটি নকশি কাঁথা তৈরি করতে মজুরিসহ খরচ হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা। ঢাকার পাইকারি ব্যবসায়ীদের নিকট তা বিক্রি করতে হয় ২০০০ টাকায়। এই কাঁথা ঢাকার বড় বড় বিপণি বিতানগুলোতে বিক্রি হয় ৪ থেকে ৫ হাজার টাকায়। পুঁজির অভাবে তারা নিজেরা বাজারজাত করতে পারছেন না এসব পণ্য। ফলে পণ্যের ন্যায্য মূল্য থেকে নিজেরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি যথাযথ শ্রমমূল্য পাচ্ছেনা নারী শ্রমিকরা।
জরিনা বেগম বলেন, একসময় গৃহিনী ছিলাম।আমার স্বামী রানা ৭ হাজার টাকা বেতনে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। সেই ৭ হাজার টাকা দিয়ে আমাদের সংসারে খরচ চলতো না। যার জন্য ঋনের চাপে পড়ে অভাব অনটন দেখা দেয় সংসারে। সংসারে যোগান দিতে হস্তশিল্পের কাজ শুরু করি আমি। নিজে স্বাবলম্বীর মুখ দেখার পর এলাকার বেকার নারীদের নিয়ে ছোঁয়া হস্তশিল্প নামে একটি সংগঠন গড়ে তুলি। সেখানে হস্তশিল্প ও কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ দিয়েছি ৬শ বেকার নারীকে। তারা এখানে প্রশিক্ষণ নিয়ে হস্তশিল্পে জড়িয়ে আয় করে সংসারে যোগান দিচ্ছে। জামালপুর গেটপার শাহাপুর এলাকায় ছোঁয়া হস্তশিল্প মহিলা অঙ্গন নামে একটি হস্তশিল্প পণ্যের সুরুম দিয়েছি। বেকার নারীদের আহবান করছি হস্তশিল্পের পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ঘরে বসে না থেকে অলস হাতকে কর্মির হাতে পরিণত করলে সাফল্য আসবেই।
আরেক সফল হস্তশিল্প নারী উদ্যোক্তা ফারজানা আক্তার। তার প্রতিষ্ঠান শহরের পুরাতন বাসট্রেন রোডে সাদ্দাফ হস্তশিল্প। সংসারের কাজের পাশাপাশি সখের বসে হস্তশিল্পের কাজ করার এক পর্যায়ে বানিজ্যিকভাবে জড়িয়ে পড়েন পেশাটিতে। ব্যবসায় বুদ্ধিমতা ও পরিশ্রম খাটিয়ে নারী উদ্যেক্তাদের মধ্যে সফল তিনি। এলাকায় খুচরা ব্যবসার পাশাপাশি দেশের অন্যত্র ও বিদেশে যাচ্ছে সাদ্দাফ কুটির শিল্পের তৈরি হস্তশিল্পজাত পণ্য। ভারতসহ নানা দেশে হস্তশিল্পের মেলায় ফারজানা আক্তার অংশ নিয়ে সাদ্দাফ কুটিরের হস্তশিল্পের পণ্য প্রদর্শন করেছে। ফারজানা আক্তার জরিনা বেগমের মতো হস্তশিল্পে অনেক নারীই দেখেছে সাফল্যের মুখ।
হস্তশিল্প এসোসিয়েশনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম বলেন, আমাদের স্বপ্নের নকশি পল্লী গড়ে উঠলে উদ্যোক্তাদের মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় গতিশীলতা আসবে। দূর হবে হস্তশিল্পকর্মীদের পণ্য বাজারজাত সমস্যা। দেশ বিদেশের ব্যবসায়ীরা নকশিপল্লীতে আসবে পছন্দের পণ্য কিনতে। দেশের বাইরেও পণ্যটির রয়েছে ব্যাপক চাহিদা। রপ্তানি করতে পারবে বিদেশেও। দেশের গার্মেন্ট শিল্পের পরেই জামালপুরের হস্তশিল্প দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ তৈরিতে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হস্তশিল্প সংশ্লিষ্টরা।
বর্তমান সরকার হস্তশিল্পের ব্রান্ডিং জেলা হিসেবে জামালপুরকে ঘোষণা করেছে। শিল্পটি প্রসারে জামালপুরে নকশিপল্লী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
হস্তশিল্প পণ্যের নিজস্ব বাজার গড়ে উঠলে হত দরিদ্র নারী শ্রমিকরা একদিকে যেমন তাদের সঠিক শ্রম মূল্য পাবেন। পাশাপাশি দরিদ্র এই জেলায় গ্রামীণ অর্থনীতির চিত্রও পুরো পাল্টে যাবে।
দেওয়ানগঞ্জে জিলবাংলা চিনিকলে আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন
শুধু দেশ ও জনগণের পক্ষে
শরীফ মিয়া স্টাফ রিপোর্টার
জিলবাংলা চিনিকল আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬৬ বছরে ৬৫৬ কোটি ৭৫ লাখ ৭২হাজার ৩৬৫ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জের জিলবাংলা চিনিকলটি ৬৭ তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। ৭৯ কার্য দিবসে ৭১হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ রিকোভারিতে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
শুক্রবার বিকালে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ২০২৪ -২৫ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেছেন, বিএসএফআইসি'র চেয়ারম্যান (গ্রেড-১) ড.লিপিকা ভদ্র। এ উপলক্ষে চিনি কলে আয়োজিত এক অনুষ্ঠানে ইক্ষু বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন এর সঞ্চালনায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবু শ্যামল চন্দ,পৌর বিএনপির আহবায়ক মনজুরুল হক মঞ্জু, পৌর বিএনপি সদস্য সচিব আতিকুর রহমান সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা সহ সেক্রেটারি ইসমাইল হোসেন, জিল বাংলা চিনিকল ওয়ারকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আশেদুল ইসলাম, আখ চাষি মোঃ দলিলুর রহমান সহ আরো অনেকেই।
জিলবাংলা চিনিকলের ব্যবস্হাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন বলেন, এ বছর মাড়াই শুরু হয়ে ৭০ দিনের মতো চিনিকল চলবে। চিনিকল যদি ১০০ থেকে১২০দিন পর্যন্ত চালানো যায়,তবে চিনিকলটিকে লাভজনক করা সম্ভব হবে।
Tuesday, 3 December 2024
ভুক্তভোগী গোলজার হোসেনের সংবাদ সম্মেলন পারভিন ও শারজাহান সাউথ বাহিনীর বিরুদ্ধে
শুধু দেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ আলেয়া আক্তার লিজা
বৈধ লীজকৃত জমি দখলে নিতে একটি পরিবারের উপর দফায় দফায় হামলা-মামলা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ ও নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন গোলজার হোসেন।
এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল রবিবার দুপুরে পাগলা চিতাশাল এলাকায় পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসী।
ভুক্তভোগী গোলজান হোসেন জানান, আমরা ১৯৬৯ সাল থেকে দেলপাড়া এলাকায় সরকারি ৩ শতাংশ জমি লীজ নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত কয়েক বছর আগে থেকে আমাদের এই জমি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়ে উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীর সদস্যরা। আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার একজন মামলাবাজ। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এই পারভীন হাওলাদার। এছাড়াও এলাকায় পঞ্চায়েতে একাধিকবার বিচার-শালিসী হলেও পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা এ বিষয়ে কোন কর্ণপাত করেন না। উল্টো গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা।
রবিবার (০১ ডিসেম্বর) রাতে পাগলা চিতাশাল এলাকায় সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Sunday, 1 December 2024
জামালপুরে এম এ রশিদ বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর
শুধু দেশ ও জনগণের পক্ষে
নিজস্ব প্রতিবেদকঃ এসএমএ হালিম দুলাল
যেজামালপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাংচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্রসহ শহরের সরদারপাড়া এলাকায় ইউনাইটেড ট্রাস্টের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসী, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাংচুর করা হয়। এতে ৪ জন আহত হন ও হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে। হাসপাতাল ভাঙচুর শেষে দুর্বৃত্তরা শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যায়। এ সময় বন্ধ থাকা দলীয় কার্যালয়ে হামলা, অস্ত্র প্রদর্শন ও বিএনপি নেতাদের নাম ধরে গালিগালাজ করে তারা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এম এ রশিদ হাসপাতাল পরিদর্শনে গিয়ে জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে কোন কারণ ছাড়াই হামলা ও ব্যাপক ভাংচুর করেছে। এখান থেকে যাওয়ার সময় এই বাহিনী জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা এবং অস্ত্র প্রদর্শন ও বিএনপির নেতাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামবে জামালপুরবাসী। তিনি আরও বলেন, হামলাকারীরা যদি বিএনপির নামাধারী হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করে বিএনপি চুপ করে বসে থাকবে এটা ভাবার কোন কারণ নেই, তাছাড়া তারা যদি বিএনপির কেউ হয়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মোঃ আতিক জানান, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
ইসলামপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
শুধু দেশ ও জনগণের পক্ষে
স্টাফ রিপোর্টারঃ
উপজেলার পাথরশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা আব্দুল হাই (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ( ৩০ নভেম্বর) দুপুরে সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপ্রতি এলাকা থেকে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে ইসলামপুর থানা পুলিশ। পরে লাশটি বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ।
পারিবারিক সুত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়। রাতে বাড়ি ফিরেনি সে।
শনিবার সকালে প্রজাপ্রতি এলাকার লোকজন যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে ইসলামপুর থানায় পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো সাবেক ইউপি সদস্য আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্যে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে গলায় গামছা পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু জানান, আব্দুল হাই মেম্বার পার্থশী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন। নিহত আব্দুল হাই মেম্বারের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান ।
নিহত আব্দুল হাই পার্থশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডর সাবেক ইউপি সদস্য ও শশারিয়াবাড়ি গ্রামের আব্দুল খালেক এর ছেলে।











.jpg)
