Thursday, 10 September 2026

অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, ডিলারদের ফাঁদে সাধারণ কৃষক

 শুধু দেশ ও জনগণের পক্ষে  JNEWS24TV.COM

অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, ডিলারদের ফাঁদে সাধারণ কৃষক

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার তুলসীপুর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন মেসার্স রাণী বিল্ডার্স  মালিকের প্রতিনিধি সুজন মিয়া নিজেই, এমন একটি অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। বাজারে টিএসপি, ডিএপি ও এমওপি সারের পর্যাপ্ত মজুদ থাকলেও নির্ধারিত দামে এ সব সার পাওয়া যাচ্ছে না বিসিআইসি ও বিএডিসি সারের মেসার্স রাণী বিল্ডার্স  ডিলারের প্রতিনিধি সুজন মিয়ার কাছে। অনেক বিক্রেতাকে রশিদ না দিয়েই বস্তাপ্রতি ১শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন সারের দাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিসিআইসি ও বিএডিসি সার ডিলার মেসার্স রাণী বিল্ডার্স  মালিকের প্রতিনিধি ‘সীমিত মজুদের’ কথা বলে অনাগ্রহ নিয়ে সার দিচ্ছেন। তবে বেশি দামে কিনলে সার মিলছে মেসার্স রাণী বিল্ডার্স এর কাছে ঐসহজেই। জামালপুর সদর উপজেলার তুলসীপুর বাজারের পাশের গ্রামের কৃষক সজিব মিয়া বলেন, টিএসপি কিনেছেন ১ হাজার ৭০০ টাকায়, অথচ সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা এবং একই গ্রামের কৃষক মালেক মিয়া জানান, ডিলারের বিক্রয়কেন্দ্রে সার আসার পরপরই কিছু খুচরা ব্যবসায়ীরা তা কিনে নিয়ে যায়। পরে সেই সারই বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে খুচরা ব্যবসায়ীরা এমন কিছু অসাধু সার ডিলার থাকার কারণে বাড়তি দামে সার কিনতে হচ্ছে সাধারণ কৃষকের।

জামালপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে কৃষকের অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।