Tuesday, 11 April 2023

রাজশাহী'র তানোরে মৃত শিক্ষকের অবসর ভাতা উত্তোলনের চেষ্টা দ্বিতীয় স্ত্রী চেষ্টা, বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রথম পক্ষের সন্তানদেরঃ

রাজশাহী'র তানোরে মৃত শিক্ষকের অবসর ভাতা উত্তোলনের চেষ্টা দ্বিতীয় স্ত্রী চেষ্টা, বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রথম পক্ষের সন্তানদেরঃ

এম, শামসুল আলম,
রাজশাহী প্রতিনিধি:  

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত- মোহর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মৃত এনামুল হকের অবসর কালীন ভাতা অন্য ওয়ারিশদের ফাঁকি দিয়ে উত্তোলনের চেষ্টা করছেন দ্বিতীয় স্ত্রী লাইলি বেগম। 

এঘটনায় মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বাদি হয়ে তানোর থানায়  এবং জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, পাঁচান্দর ইউপি চেয়ারম্যান, সোনালী ব্যাংক ম্যানেজারসহ বিভিন্ন দপ্তরে আজ ১১ এপ্রিল-২০২৩ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে; তানোর উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক চাকুরীরত অবস্থায় ২ স্ত্রী, ২ কন্যা, ও ২ পুত্র সন্তান রেখে গত ১২ এপ্রিল-২০২০ সালে মৃত্যু বরণ করেন। 

এ অবস্থায় মৃত শিক্ষক এনামুল হকের হিসাব নাম্বারটি বন্ধ করে তার দ্বিতীয় স্ত্রী লাইলী বেগম তার নিজ স্বার্থ হাসিলের জন্য অন্য ওয়ারিশদের ফাঁকি দিতে নিজের নামে একটি হিসাব খুলেন, যার নাম্বার (৪৬২৩৫০১০২৪০৮১)। 

সেই অনুপাতে মৃত শিক্ষক এনামুল হকের কল্যাণ ভাতার টাকা দ্বিতীয় স্ত্রীর নমীনীয় হিসাব নাম্বারে আসবে।

ইতিমধ্যে তার ব্যাংক লোন থাকায়- তা হতে ব্যাংক কর্তৃপক্ষ ওই কল্যাণ ভাতার টাকা মৃত শিক্ষক এনামুল হকের লোন পরিশোধ করে সমন্নয় করেন। 

বর্তমানে মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার প্রায় সম্ভাব্য ৩০ লাখ টাকা দ্বিতীয় স্ত্রী লাইলী বেগমের হিসাব নাম্বারেই আসবে।

সে প্রক্ষিতে মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার টাকা তার দ্বিতীয় স্ত্রী লাইলী বেগম একাই আত্নসাতের চেষ্টা করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এনিয়ে ইতিপূর্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে উভয় পক্ষ বসে মৃত এনামুল হকের ঋণ পরিশোধ করে যে টাকা অবশিষ্ট থাকবে, তা ওয়াশিসগনের মধ্যে ভাগ বন্টন করার প্রতিশ্রুতি ও যৌথ একাউন্ট করার কথা থাকলেও তিনি নিজ নামে একাউন্ট করেন,  সকল বিচারকগন সামনে সহি-স্বাক্ষর করেন, কিন্তু এখন তিনি নিজস্বার্থে উক্ত টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করছেন। 

এঅবস্থায় মৃত শিক্ষক এনামুল হকের অবসর কালীন ভাতার টাকা সকল ওয়ারিশগনের মধ্যে অংশ মোতাবেক বন্টন করা আবশ্যক।

তা না হলে যে কোনো মুহূর্তে অপৃতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।

বিধায় বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য মৃত্যু শিক্ষক এনামুল হকের বড় পুত্র তানোর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এবিষয়ে মৃত শিক্ষক এনামুল হকের দ্বিতী স্ত্রী লাইলী বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; আমার নামে নোমিনী করা আছে, তাই অবসর কালীন ভাতার টাকা আমিই একাই পাবো, এখানে কারো কোন কিছু করার নাই বলে দামভক্তি প্রকাশ করেন।

এবিষয়ে মৃত শিক্ষক এনামুল হকের বড় পুত্র সোহানুল হক পারভেজ বলেন; ওয়ারিশগনের মধ্যে যেন অবসর কালীন ভাতার টাকা সুষ্ঠ ভাবে বন্টন করা হয়, না হলে মৃত এনামুল মাষ্টারের বাড়ীসহ সকল স্থাবর-অস্থাবর সুষ্ঠ ও সঠিক ভাবে বন্টনের জন্য জব্দ করা হবে। এজন্য তিনি উর্ধ্বতন কর্তপক্ষের সুদৃষ্টি ও আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন; এটি শিক্ষা অফিসার ও ব্যাংক কর্মকর্তাদের বিষয়, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বলে তিনি অভিযোগকারীকে আশ্বাস দেন।।

ভাটারা সমিতি, ঢাকার আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাটারা সমিতি, ঢাকার আয়োজন  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিপুল মিয়াঃ

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা সমিতি, ঢাকা এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ঢাকা মুগদা আড্ডা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাটারা সমিতির,ঢাকার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান সঞ্চয়লনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন সরিষাবাড়ি আসনের সাবেক জাতীয় পার্টির এমপি মামুনুর রশীদ জোয়ার্দার, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের  সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান হেলাল। এসময় উপস্থিত ছিলেন ভাটারা সমিতির সদস্য ও গণ্যমান ব্যক্তিবর্গ।

ভাটারা সমিতি, ঢাকা  সভাপতি আবু বকর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, সমিতির সদস্য ও সাধারণ মানুষের  আপদে বিপদে পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আল্লাহ তায়ালা তৌফিক দান করুন। সমিতির নীতিমালা অনুযায়ী সংগঠন পরিচালনা জন্য সমিতির সদস্যদের সহযোগিতা চান।

Monday, 10 April 2023

রাজশাহী'র তানোরে মুণ্ডুমালা পৌর-মেয়রের সরকারী গাছ নিধনঃ

রাজশাহী'র তানোরে মুণ্ডুমালা পৌর-মেয়রের সরকারী গাছ নিধনঃ

এম, শামসুল আলম,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার অন্তর্ভূক্ত মুণ্ডুমালা পৌরসভার সরকার দলীয় বিদ্রোহী মেয়রের দিবালোকে সরকারী গাছ নিধন করছেন বলে অভিযোগ উঠলে তার সত্যতা খুঁজে পাওয়া গেছে।

বিগত পৌর নির্বাচনে সরকার বিরোধী সতন্ত্র প্রার্থী হিসেবে চিহ্নিত ও ব্যপক সমালোচিত সাইদুর রহমানের নামেই তার প্রভাব খাটিয়ে তার দুষ্কৃতকারী বাহিনীরা প্রতিনিয়ত চুনিয়াপাড়া-প্রকাশনগরসহ মুণ্ডুমালা পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তা ও খাড়ির দুপাশের সরকারী গাছ কেটে নিয়ে গিয়ে- মুণ্ডুমালা বাজারের জহিরের স'মিলসহ বিভিন্ন স'মিল ও কাঠ-খড়ি বিক্রেতাদের কাছে স্বল্প মূল্যে বিক্রি করছেন।

মুণ্ডুমালা পৌর এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলে জানা যায়;

মুণ্ডুমালা বাজারে ৪টি স'মিল আছে এবং অসংখ্য কাঠ-খড়ি বিক্রেতা আছে।

এই স'মিলগুলো ও কাঠ-খড়ি বিক্রেতাদের গুদাম ঘরে তল্লাশি করলে- দূষ্কৃতবানদের কাছ থেকে স্বল্প মূল্যে কেনা সরকারী শত-শত গাছের গুল ও কাঠ-খড়ি পাওয়া যাবে।

মরা গাছসহ বিভিন্ন প্রজাতির তরতাজা গাছ কেটে ফেলে ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মুখে ফেলে তাদের নিজ স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন এই মুণ্ডুমালা বাজারের স'মিল মালিকরা ও দূষ্কৃতবানরা।

এবিষয়ে জানতে চাইলে মুণ্ডুমালা পৌরসভা প্রোপারের স্থানীয় বাসিন্দা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শরিফ খাঁন বলেন; বিগত পৌর মেয়রের জৈনেক এক ভাই খাড়ির দুপাশে গাছ নিধনের হোতা, আর তাদেরই ছত্রছায়ায় বেড়ে উঠা তাদের ইন্দনদাতা হিসেবে চিহ্নিত মেয়র সাইদুরের দুষ্কৃতকারী বাহিনীদের দ্বারা সরকারী মালামাল ক্ষতিসাধন করা কোনো বিষ্ময় কিছু না!

তিনিসহ পূর্বের মেয়র জলবায়ু পরিবর্তনের কোটি কোটি তসরূপ করার ফলে ও জলবায়ু পরিবর্তনে পৌর এলাকায় কোনো বৃক্ষ রোপন না করায়; এই এলাকায় সুপেয় পানিসহ গভীর নলকূপের ভূগর্ভের পানির স্তর অনেক নিচে নেমে গেছে।

আগামী ১০ বৎসর পর এই এলাকায় সুপেয় পানির অভাবে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও জনস্বাস্থ্য প্রকৌশলী ও বরেন্দ্র কর্তৃপক্ষের পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে মুণ্ডুমালা পৌরসভাসহ আশপাশের এলাকার খাড়ি গুলোর দুই পাশের যে সরকারী গাছগুলো ইতিপূর্বে চোখে পড়তো- তা এখন আর তেমন চোখে পড়েনা।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর উদ্যাত্ব আহ্বান; তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভাসহ বিভিন্ন এলাকায় যে সকল সরকারী গাছগুলি মারা গেছে ও বয়োবৃদ্ধ হয়ে রয়েছে- তা দূষ্কৃতিবানদের হাত থেকে রক্ষার্থে- টেণ্ডারের মাধ্যমে অকশান দিয়ে নতুন নতুন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করে জলবায়ু পরিবর্তনে এলাকায় সহায়ক পরিবেশ তৈরীতে ভূমিকা পালন করা হোক।

এই বিষয়ে মেয়র সাইদুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন; আমি তাদের সাথে জড়িত; এসব মিথ্যা কথা- আমি এবিষয়ে কিছুই জানিনা, তবে জহির স'মিলের মালিক জহির উদ্দীন এইরকম কাজের সাথে নাকি জড়িত; এটা আমি লোক মুখে শুনেছি।

এই বলে সে তার মুঠোফোন বন্ধ করে দেন।।

Sunday, 9 April 2023

জামালপুরে জেলা পরিষদের সদস্যের হামলায় গুরুত্বর আহত সাংবাদিক

জামালপুরে জেলা পরিষদের সদস্যের হামলায় গুরুত্বর আহত সাংবাদিক

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। 

সাংবাদিক রাশেদুল ইসলাম রনি জানান সম্প্রতি উপজেলার মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট একটি বিষয় নিয়ে স্থানীয় একজন সাংবাদিকের গায়ে হাত তুলে। পরে সেই বিষয়টি নিয়ে আমি ভোরের কাগজে সংবাদ করি। এরপর থেকেই চেয়ারম্যান ও তার সমর্থ্যকদের সাথে আমার মনোমিলন্য চলে আসছিলো। জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার চেয়ারম্যান সিদ্দিকের সমর্থক এবং ঘনিষ্ঠজন। 

সাংবাদিক রনি আরো বলেন- রোববার দুপুরে আমি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের সময় জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার আমাকে ডেকে নিয়ে যায়। তার ডাকে আমি উপজেলা পরিষদের সামনে গেলে শিলা সরোয়ার, তার গাড়ির ড্রাইভার ও বডিগার্ড আমাকে মারধর শুরু করে। এরপর তারা আমাকে অপহরনের চেষ্টা করে এবং আমার মোবাইল ও পকেটে থাকা টাকা নিয়ে যায়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে ৷ 

সাংবাদিক রনি বলেন ঘটনার পরপরই আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি। এখনো চিকিৎসাধীন আছি।  চিকিৎসাধীন থাকায় এখনই মামলা করতে পারছি না। তবে আমি খুব দ্রুত আইনী পদক্ষেপ গ্রহন করবো। আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই। 

এসব বিষয়ে জানতে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সাংবাদিক রনিকে মারধর করা হয় নাই। রনি আমার একটি গান বিকৃত করে ফেসবুকে ছেড়েছে। একটা পিকনিকে আমি গান গেয়েছিলাম। সেই গানটি বিকৃত করে ফেসবুকে ছেড়েছে সাংবাদিক রনি

এরপরই তিনি কথা বলার জন্য বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের কাছে দেন। 

মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান আমাদের একটি পিকনিকে গান গেয়েছিলো শিলা সরোয়ার আর সেই গানে কিছুটা নেচেছিলো চেয়ারম্যান সিদ্দিক। সেই গানটি বিকৃত করে রোববার সকালে ফেসবুকে ছাড়ে সাংবাদিক রনি। এরপর শিলা সরোয়ার সাংবাদিক রনি উপজেলায় দেখতে পেয়ে আমার কাছে আনার জন্য টানা হেচরা করে। এসময় তার ড্রাইভার ও বডিগার্ডও টানা হেচরা করে। এতে সাংবাদিক রনির হাত ও পায়ের কিছু জায়গা ছিলে যায়। এর চেয়ে বেশি কিছু হয়নি।

এসব বিষযে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন আমরা এবিষয়ে কোনো অভিযোগ পায়নি। শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

মেলান্দহ বেতমারী হাইওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মেলান্দহ বেতমারী হাইওয়ে  সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুর মেলান্দহ উপজেলায় বেতমারিতে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত।

রবিবার ০৯ এপ্রিল  সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে মেলান্দহ বেতমারী ঈদগাহ মাঠ সংলগ্ন হাইওয়ে সড়কে  এ ঘটনা ঘটে। 

মেলান্দহর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি (ঢাকা মেট্রো ঠ-১১-২৯৯৪ ) নং পিকআপ ০২ যাত্রী ও ০১ জন চালক জামালপুর শহরের দিকে যাচ্ছিল। ভোরের দিকে মেলান্দহে বেতমারী ঈদগাহ মাঠের কাছে সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নং (ঢাকা মেট্রো  ট-১৩-৬২৯৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা ০২ যাত্রী ০১চালক মোট ০৩জন নিহত হন।নিহতারা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার আবুল করিমের ছেলে শাহ্ আলম (৩৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মণ (২৭) ও গাড়ি চালক জামালপুর সদর উপজেলার শ্রীপুর এলাকার কাজল মিয়া (৩৫)। তাঁর সবাই বেসরকারি গ্রামীণফোন কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ পিকআপ ও ট্রাকটি আটক করেছেন।   

মেলান্দহ থানার ওসি আরো জানান মরদেহগুলো হাসপাতালের  মোর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

রাজশাহী'র মান্দা উপজেলায় প্রসুতি ও নবজাতকের অপমৃত্যু, ক্ষুদ্ধ জনতাঃ

রাজশাহী'র মান্দা উপজেলায় প্রসুতি ও নবজাতকের অপমৃত্যু, ক্ষুদ্ধ জনতাঃ

এম, শামসুল আলম,
 রাজশাহী জেলা প্রতিনিধিঃ 

রাজশাহী জেলাধীন মান্দা উপজেলায় (তানোর উপজেলার শেষ প্রান্তে) সীমান্তবর্তী চৌবাড়িয়া বাজারে অবস্থিত "ফারিয়া ক্লিনিক এণ্ড মেডিকেল" নামক একটি বেসরকারী ক্লিনিকে ভুল অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতির ভুল অপারেশন করার বিষয়টি বুঝতে পেরে রোগীর স্বজনদের দ্রুত প্রসূতিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দিয়ে ভর্তি করার জন্য পরামর্শ দিয়ে ক্লিনিক হতে পাঠিয়ে দেয়া হয়।

কিন্তু প্রসূতিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তার মাঝেই পেটে থাকা নবজাতক সহ প্রসূতির মৃত্যু হয়।

এঘটনায় রোগীর স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। উঠেছে ক্লিনিক মালিক ফারুক হোসেনের বিরুদ্ধে কঠোর শাস্তির দ্বাবীর পাশাপাশী ক্লিনিকটি সীল গালা করে দেওয়ার।

জানা গেছে; মান্দা উপজেলার ভারশোঁ ইউপির চৌবাড়িয়া ডাঙ্গাপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের প্রসব ব্যথা উঠলে দ্রুত নেয়া হয় চৌবাড়িয়া ফারিয়া ক্লিনিক এণ্ড মেডিকেলে। সেখানে ডাক্তার দ্রুত অপারেশনের জন্য প্রসূতিকে ওটিতে নিয়ে যায়। প্রায় ঘন্টা খানিক সময় পরে ওটি থেকে ডাক্তার বেরিয়ে এসে রোগীর স্বজনদেরকে বলেন; রোগীর বড় সমস্যা, এখানে সিজার করা যাবেনা, তাড়াতাড়ি রাজশাহী মেডিকেলে নিতে হবে রোগীকে। এমনকি রোগীর স্বজনদের চেয়ে ডাক্তাররাই তাড়াহুড়ো করে রোগীকে এ্যাম্বুলেন্স (মাইক্রবাস) করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন বলে অভিযোগ প্রসূতির স্বজনদের। তবে ফারিয়া ক্লিনিকের মালিক ফারুক হোসেনের দাবি; ভুল অপারেশন না, রক্ত কম হওয়ায় ও প্রসূতি দুর্বলের জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে চৌবাড়িয়া বাজারের একাধিকজনের কাছে জানতে চাইলে তারা বলেন; শরিফুল ও রমজান আলী)

চৌবাড়িয়া বাজারে অবস্থিত এই ফারিয়া ক্লিনিক এণ্ড মেডিকেলে মাঝে মধ্যেই শোনা যায় প্রসুতির সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ভুল করছেন ডাক্তার, এতে মারাও গেছে অনেক রোগী।

আবার ক্লিনিক কৃর্তপক্ষরাই রোগীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে পাঠিয়ে দেন।

তবে এতে করে রোগী মারা গেলে নাম হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের।

এসকল অপকর্ম লুকিয়ে করতেই এসব ক্লিনিক গড়ে তোলেন প্রভাবশালী বৃত্তবানরা। এসব ক্লিনিক মালিকের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া দরকার।

এরিপোর্ট লিখা পর্যন্ত বর্তমানে লাশ পোষ্টমর্টেম করার জন্য রাজশাহী মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান; এই ঘটনাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে, বিষয়টি মান্দা থানায় হওয়ায়- মান্দা থানা পুলিশ দেখবেন। বিষয়টি নিয়ে মান্দা থানায় যোগাযোগ করা হলে- সংশ্লিষ্ট দপ্তরের কারো কোনো সাড়া পাওয়া যায়নি।।

Friday, 7 April 2023

সানন্দবাড়িতে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সানন্দবাড়িতে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মোঃ শরিফ মিয়া জামালপুর জেলা 

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পশ্চিম পাড়া গ্রামের ছাত্র- যুব সমাজের পক্ষ থেকে ইফতার, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার  (৭ এপ্রিল ) উপজেলার সানন্দবাড়ী পশ্চিম পাড়া শাহী জামে মসজিদে এ অনুষ্ঠান হয়।

ইফতারের আগে হামদ, নাত, কোরআন তেলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন।  মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম, শাহী জামে মসজিদের সভাপতি শিক্ষক মোজাম্মেল হক, সহ-সভাপতি, শিক্ষক আবুল কাশেম,শিক্ষক মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, শহিদুর রহমান, সাজেদুল ইসলাম, হজরত আলী, আব্দুর রাজ্জাক প্রমূখ। 

অনুষ্ঠান আয়োজক কমিটির  আয়োজনে,আবিদ হাসান, শফি আলম,মারুফ হাসান, বিশা আলম, আব্দুল কাদের,সোহানুর রহমান, আতিকুর রহমান আতিকসহ এলাকায় দুইশতাধিক মুসল্লি অংশ নেন।

সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমাজান উপলক্ষে সানন্দবাড়ী প্রেসক্লাব এর  উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ রমজান ৭ এপ্রিল শুক্রবার সানন্দবাড়ি প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম আকন্দ। আলোচনা সভা  ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাহিত্যিক ও গবেষক আলহাজ্ব এম এ বারী আকন্দ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী মোল্লা, 

চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহিম, সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় এর সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান, ডি এস বি আব্দুর রাকিব খান। বক্তব্য রাখেন সিনিয়র প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ। 

বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার আহবান জানান।

Tuesday, 4 April 2023

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতারনার শিকার আল-আমিন

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতারনার শিকার আল-আমিন


স্টাফ রিপোর্টারঃ

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে মামলার শিকার হয়েছেন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের বাকিতুল্লার ছেলে আল-আমিন। একই গ্রামের মৃত ইন্তাজ আলীর মেয়ে কাকলী বেগম এ মামলা করে বলে জানিয়েছেন ভুক্তভোগি আল-আমিন।  

জানা যায়, এর আগেও কাকলী বেগম এর মোটা অংকের কাবিন নামাসহ একাধিকবার বিয়ে হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ নামের প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের সাথে কোর্টে কাবিন করে বিয়ে হয় কাকলীর। প্রায় ১০ বছর সেই বৃদ্ধের সাথে সংসার করার পর তাকে তালাক দিয়ে আল-আমিনের কাছে ২ লক্ষ টাকার কাবিননামা করে বিয়ে হয় কাকলীর।

অতঃপর ১ লক্ষ ৪০ হাজার টাকা বুঝে পেয়ে আল-আমিনকে তালাক দিয়ে পুনরায় সেই বৃদ্ধের কাছে বিয়ে বসেন কাকলী। অবশেষে ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী জিন্নাহকে তালাক দিয়ে ৫ লক্ষ টাকার কাবিননামা করে পুনরায় আল-আমিন এর কাছে বিয়ে বসেন কাকলী বেগম। এ ৫ লক্ষ টাকা উশুল এর জন্য আল-আমিন এর বিরুদ্ধে একটি মামলা করে কাকলী বেগম। এ ঘটনার সাথে মোহাম্মদ আলী জিন্নাহ জরিত আছে বলেও জানিয়েছেন আল-আমিন।

অবশেষে এ ধরনের প্রতরনামুলক মামলা থেকে রেহায় পেতে প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আল-আমিন ও তার পরিবার। 


জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ী বাজারে দুর্গন্ধে অতিষ্ঠ মাছ-মাংসের বাজার

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সানন্দবাড়ী বাজারে দুর্গন্ধে অতিষ্ঠ মাছ-মাংসের বাজার

মোঃ ফরহাদ রেজা স্টাফ রিপোর্টারঃ

দেওয়ানগঞ্জ  উপজেলার সানন্দবাড়ীতে  অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থায় দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়।

পানি নিষ্কাশনের জন্য নির্মিত সানন্দবাড়ী বাজারের মেইন রাস্তার কোল ঘেসে ও মাছের এবং কাচা বাজার মিলিয়ে  প্রায় আধা কিলোমিটার ড্রেনের আবর্জনা ও পচা পানির দুর্গন্ধ বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে বাজারজুড়ে। ফলে চরম স্বাস্থ্যহানিতে ভুগছেন বাজারের ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণ।

সরেজমিন দেখা যায়, প্রায় ৩০ একর জায়গাজুড়ে অবস্থিত সানন্দবাড়ি  বাজারের যেখানে সেখানে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। বাজারের মাঝখান দিয়ে নির্মিত হয়েছে ড্রেন। দীর্ঘ দিন ধরে ড্রেনটির পুরো  অংশ আবদ্ধ রয়েছে।ফলে ময়লা আবর্জনাযুক্ত পানি নিষ্কাশিত হতে পারছে না।

মানুষের চলাচলের রাস্তায় উঠে এসেছে ড্রেনের পচা পানি। ড্রেনের দুই পাশে অবস্থিত খাবার হোটেল, মসজিদ, ক্লিনিক, চায়ের স্টল, ফলের দোকান, কাঁচাবাজার, মাছবাজার, দুধবাজার।

দোকানপাটের মধ্যে প্রবেশ করছে পচা পানি। সেই সাথে বেড়েছে মশার উপদ্রব। ডেঙ্গুজ্বরেও ভুগতে হচ্ছে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে।

হাট ইজারাদার নজরুল ইসলাম টোকন  বলেন, সানন্দবাড়ী  হাটটি সরকারিভাবে ১কোটি টাকার উপরে ডাক হয়। যেহেতু সরকার এখান থেকে অনেক টাকা রাজস্ব পায়, সেহেতু বাজার উন্নয়নে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 

এ বিষয়ে সানন্দবাড়ী  বাজারের ব্যবসায়ী মোঃ সুরুজ্জামান  বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলে আমাদের দোকানের মধ্যে পানি ঢুকে যায়। আমাদের বাজারে বৃষ্টির মৌসুমে ব্যবসা করতে হলে নানান ভোগান্তিতে পড়তে হয়। এগুলো দেখার কেউ নেই।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অত্র বাজারের নোংরা পরিবেশ থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ক্রেতা বিক্রেতাসহ পথচারী। কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করছি। 

সানন্দবাড়ীয বাজার বণিক সমিতির সভাপতি গাজিউর রহমান বলেন , বাজারের ড্রেনগুলো মাটি পরে ভরাট হয়েছে, যাতে করে একটু বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হয়।সরকারের কাছে আবেদন দ্রুত  সময়ের মধ্যে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। 

চরআমখাওয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী  বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক রেজাউল করিম লাভলু বলেন,বাজারের  পানি নিষ্কাশনের জন্য যে সব ড্রেনেজ ব্যবস্থা আছে এইসব ড্রেসগুলো যদি দক্ষিণ ও পূর্ব   পাশের জিনজিরাম   নদীর সাথে এটাস্ট করে দেওয়া হয় তাহলে  এই বাজারে পানি বদ্ধ  থাকবে না।ফলে জনসাধারণের চলাচলের সুফল বয়ে আসবে।

এ বিষয়ে  স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া  বলেন, সানন্দবাড়ী  হাটের উন্নয়নের জন্য এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  বেশ কিছু দিন আগে  অবহিত করা হয়েছে। 

তা ছাড়া বরাদ্দ না থাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে না। আশা করা হচ্ছে দ্রুত ড্রেন সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, সানন্দবাড়ী  হাটের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ইউ পি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর হামলায় প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর হামলায় প্রতিবাদে মানববন্ধন

হাসার আলী 

জামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী সুমনা আক্তার উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও  

মানিক গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের ছাত্রী ও স্থানীয় এলাকার লোকজন। 

সোমবার(৩ এপ্রিল)দুপুরে পৌরশহরে মোশারফগঞ্জ বাজারে মানববন্ধনে শওকত হাসান,রাশেদুল, সুফিয়া বেগমসহ বক্তব্য বলেন, সন্ত্রাসী মানিক তাহার দলবল নিয়ে অকৃতভাবে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। এবং পরীক্ষার্থী ছাত্রীর সুমনা আক্তারের উপর হামলা চালিয়ে ক্ষতবিক্ষত করেন। তাহার উপযুক্ত শাস্তির বিচারে দাবি করেন।

বক্তব্যে আরো বলেন দীর্ঘদিন থেকে তাদের জমি নিয়ে বিরোধ চলছে।

এই বিরোধের জেরে তাদের জমিতে নানা সময় হামলা, প্রভাব এবং প্রতিনিয়ত জীবন নাশের হুমকী দিচ্ছেন।

এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে ইসলামপুর থানা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলা তদন্তকারী এস আই আবু রায়হান জানান, সুমনা আক্তারের অকৃতভাবে হামলাকারীদের মধ্যে এজাহার ভুক্তি এক নং আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,বাকি আসামি দের আটক করার চেষ্টা চলছে।

Monday, 3 April 2023

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

 

নদী থেকে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে বালু  উত্তোলন

নিজস্ব প্রতিবেদকঃ 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫নং জোরখালি ইউনিয়নের যমুনা নদীর চর আতামারি গ্রামের এক অংশ থেকে দিনে দুপুরে চলছে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব। এ যেন দেখার কেউ নেই। 

উক্ত এলাকার  স্থানীয়রা জানান জোড়খালি ইউনিয়নের চর আতামারি গ্রামের সন্তান মোঃরাঙ্গা মিয়ার নেতৃত্ত্বে  সংবদ্ধ বালুখেকো দলটি দির্ঘদিন যাবত এ বালু উত্তোলন করে যাচ্ছে। অব্যাহত এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই ফসলী জমিতে ভাঙন ধরেছে । ভাঙনের ফলে সাধারন কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

সংবদ্ধ চক্রটি প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কেউ মুখ খুলেনি । তাই সংশ্লিষ্ট প্রশাসনকে সংবাদ প্রকাশের মাধমে অবহিত করে চক্রটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন সাধারন কৃষকরা।

Saturday, 1 April 2023

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ১১ লক্ষ টাকার চেক বিতরণ

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ১১ লক্ষ টাকার চেক বিতরণ

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি:

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু পাইকগাছার ২২জন অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন। শনিবার (১লা এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু।

আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল মন্ডল, নির্মল কান্তি ঢালী, আজিজুল হাকিম, শাহাবুদ্দিন শাহিন, রায়হান পারভেজ রনি ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।