Tuesday, 15 October 2024

জামালপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

 শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

 হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ে ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার রেজানুর রশিদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক,সহকারি অধ্যাপক তারিকুল ফেরদৌস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকি ফাতেমা সহ আরো অনেকে।
 
এ সময় বক্তারা সাদা ছড়ি ব্যবহার করা মানুষগুলোকে সমাজের বোঝা না মনে করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে উদ্বুদ্ধ করণ করার পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাদের ভূমিকা বিষয়ে আলোকপাত করা হয়। পরে তিনজন প্রতিবন্ধীর মাঝে তিনটি ট্রাই সাইকেল ও  দুইজনের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়। 

মোঃ সোহেল রানা 

নিজস্ব প্রতিবেদঃ

০১৭২০০৩০৫৯০

Sunday, 13 October 2024

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

 শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন, জালানি পুড়িয়ে বায়ু দূষণ, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অস্বাভাবিক প্রাকৃতিক পরিবর্তন ও বিপর্যয় দেখা দিয়েছে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

মোঃ সোহেল রানা                                  

নিজস্ব প্রতিবেদকঃ                    

০১৭২০০৩০৫৯০

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 শুধুদেশ জনগণের পক্ষে 

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শরিফ মিয়া (ইসলামপুর প্রতিনিধি)

আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জামালপুরে ইসলামপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি)সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর থানা (তদন্ত) কর্মকর্তা মনিরুল, ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল,ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা,ইউপি আনিছুর রহমান, প্রেসক্লাবে সভাপতি মোরাদুজ্জামান মোরাদ,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,বাদশা বিডিআর নাহিদা আক্তার সুলেখা প্রমুখ।

নির্বহী অফিসার বক্তব্য বলেন,যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

জামালপুরে ক্যাসিনো সম্রাট মাসুম এখন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, সাংবাদিকদের ক্ষোভ

 শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরে ক্যাসিনো সম্রাট মাসুম এখন  এশিয়ান টিভির জেলা  প্রতিনিধি, সাংবাদিকদের ক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ ফরিদুল ইসলাম

জামালপুরে অনলাইন জুয়ার ক্যাসিনো সম্রাট মাহমুদুল হাসান @ মাসুম এশিয়ান টিভির জামালপুর  প্রতিনিধি হওয়ায় জামালপুরের কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে জেলার কর্মরত সাংবাদিক ও সাধারন  মানুষদের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা ।  তার বিরুদ্ধে মেলান্দহ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৩০(২) ধারা  ও পেনাল কোড ১৮৬০ তৎসহ ৪২০,১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায়  মামলা রয়েছে। 

জানা গেছে,  ২০০২ সালে মেলান্দহ বাজারের চিশতীয়া মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখেন এবং বেশ কয়েকজনকে এই কাজ শেখান মাহমুদুল হাসান মাসুম।  ২০১৬ সালের শেষের দিকে রাজশাহীতে গিয়ে একটি দোকানে এক বছর চাকরি করেন। সেখান থেকে এসে মেলান্দহের জাহানারা লতিফ মহিলা কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে অস্থায়ী চাকরি করেন দুই বছর। এর মধ্যে মেলান্দহের জিন্নাহ মার্কেটের নিচতলায় দোকান ও জামালপুর শহরের শহীদ হারুন সড়কে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান দেন মাসুম। ২০১৮ সালে আবারো মেলান্দহ ফিরে জিন্নাহ মার্কেটে দোকান নেন তরুণ মাসুম। সেই দোকান শতকরা ২০ টাকা হারে বসান জুয়ার আসর। সেখান থেকেই জুয়ার দুনিয়ায় প্রবেশ করে মাহমুদুল হাসান মাসুম। জিন্নাহ মার্কেটের আড্ডা ক্যাফেতে আইপিএল, বিপিএল ও বিগ ব্যাস খেলার জুয়ার আসরে থাকত মেলান্দহের কিশোর-তরুণ ও মধ্য বয়সি ছেলেরা। 

খোজ নিয়ে জানা গেছে ,অনলাইন জুয়ার অ্যাপসের বেশির ভাগই রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পরিচালনা করা হলেও জামালপুরে মাসুম এগুলোর স্থানীয় এজেন্ট । তারা এজেন্টরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে টাকা আদান প্রদান করেন। ২০১৮ সাল থেকে মেলান্দহ উপজেলার আদিপৈত গ্রামের আনছারুল আলমের সন্তান মাসুম ওয়ান এক্স বেট সাইট সহ কয়েকটি অনলাইন জুয়ার সাইটের এজেন্ট নিয়ে  অনলাইন জুয়ায় রমরমা ব্যবসা করে কম সময়ের মধ্যে তিনি  হয়ে যান কোটি কোটি টাকার মালিক । অনলাইন জুয়ার কারবারি হওয়ায় বাবার সঙ্গে যোগাযোগ খুবই কম ছিল মাসুমের। গড়েছেন অঢেল সম্পদ, রয়েছে একাধিক সুপার শপ, জমিসহ বিলাসবহুল ফ্ল্যাট ও বাড়ি। নিয়মিত ঘুরতে যান বিশ্বের বিন্নি প্রান্তে। দীর্ঘ সময়ে তার এই অবৈধ উপার্জন এখন বৈধ আয় হিসেবে দেখাচ্ছেন তিনি। তাকে ক্যাসিনো সম্রাট মাসুম হিসেবে এক নামে চেনে জামালপুরের সবাই। ২০১৯ সালে তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর তৎসহ ৪ এর ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান । এরপর আবারো জামিনে এসেই প্রভাব শালীদেওর ছত্রছায়ায় জুয়ার ব্যবসা শুরু করলে  ২০২১ সালের মেলান্দহ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০(২) ধারায় গ্রেফতার  হয়ে হাজত বাস করেন মাসুম। ক্যাসিনো ব্যবসা ধরে রাখতে সৎম্প্রতি দেশের বেসরকারী টেলিভিশন এশিয়ান টিভিতে নিয়োগ নিয়েছেন । 

স্থানীয়দের অভিযোগ, মাসুম  দীর্ঘদিন ধরে ক্যাসিনো খেলে অনেক উঠতি বয়সী ও যুবককে নিঃস্ব করে দিয়েছে। এভাবে মাসুম এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছে। তার চলা ফেরা আর দাপটে এলাকার মানুষ কথা বলতে পারেন না। 

এ বিষয়ে ক্যাসিনো সম্রাটের মাসুম জানান , গত সেপ্টেম্বর মাসে ঢাকার এক সাংবাদিকের সহযোগিতায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছি। জুয়ার মামলার প্রশ্নের জবাবে তিনি জানান ,জুয়ার ২ টি মামলা ডিসমিস হয়ে গেছে ।   
এ বিষয়ে এশিয়ান টিভির জামালপুর প্রতিনিধি ও জামালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান , অফিস থেকে আমাকে কেউ জানায়নি । তবে বিভিন্ন লোকের মাধ্যমে শুনেছি মাসুম নামে একজন এশিয়ান টিভির প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন জায়গায় চলাচল করে।  ক্যাসিনো সম্রাটের নিয়োগের বিষয়টি কিভাবে নিচ্ছেন প্রশ্নের জবাবে তিনি আরো জানান , যাচাই বাচাই না করে একটি বেসরকারির টিভিতে ক্যাসিনো সম্রাটের নিয়োগের বিষয়টি আমাদের জন্য হুমকি স্বরূপ এবং বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হচ্ছি ।

Friday, 11 October 2024

জামালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

 শুধুদেশজনগণের পক্ষে 

জামালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

স্টাফ রিপোর্টারঃ শাকিল হাসান

জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বেলা একটার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা কম্পিউটার ট্রেনটি দুপুর একটার দিকে দেওয়ানগঞ্জ স্টেশনে আসে।পরে ইঞ্জিনটি রক্ষণাবেক্ষণের জন্য স্টেশনের লোকশেডে নেওয়ার পথে ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় পড়ায় ট্রেনটি ফিরতি যাত্রায় যথাসময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

দেওয়ানগঞ্জ স্টেশনমাস্টার আব্দুল বাতেন বলেন, ময়মনসিংহ থেকে ইঞ্জিন এলে কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ ছেড়ে যাবে।


জামালপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকীতে নৈশ্য প্রহরীর লাশ

শুধুদেশ  জনগণের পক্ষে

জামালপুরে নির্মানাধীন ভবনের ট্যাংকীতে নৈশ্য প্রহরীর লাশ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর পৌরশহরের বিসিক শিল্প নগরী  বাইপাস মোড় এলাকায় একটি নির্মানাধীন ভবনের পানির ট্যাংক থেকে চান মিয়া (৬৫)নামে এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।

১১ অক্টোবর শুক্রবার দুপুরে  লাশটি উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়,নিহত চাঁন মিয়া (৬৫) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারকেলী গহেরপাড়া এলাকার  মৃত জাবেদ আলী মুন্সীর ছেলে। সে বিসিক শিল্প নগরী এলাকায় নৈশ্য প্রহরীর কাজ করতো৷শুক্রবার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চাঁন মিয়ার লাশ উদ্ধার করে।

 এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো.আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নৈশ্য প্রহরী চাঁন  মিয়ার লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

 মোঃ সোহেল রানা 
পরিচালক - JNEWS24TV                                 মোবাইল - ০১৭২০০৩০৫৯০


Thursday, 10 October 2024

জামালপুরে ট্রাক চাপায় অটোচালকের মৃত্যু

 শুধুদেশজনগণের পক্ষে

জামালপুরে ট্রাক চাপায় অটোচালকের মৃত্যু

          JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ৯অক্টোবর বুধবার, রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটামনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ইউসুফ আলী জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না। এ সময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জামালপুর পৌরসভার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত\ মৃত ব্যক্তির জানাজা পড়তে হয় অন্য এলাকায়

 শুধুদেশ  জনগণের পক্ষে

জামালপুর পৌরসভার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত\ মৃত ব্যক্তির জানাজা পড়তে হয় অন্য এলাকায়

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগাবাড়ি ও কাজিরআখ ৪টি এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগিদের অভিযোগ, সারা এলাকা জলাবদ্ধতার কারণে মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে হয় অন্য এলাকা মিয়াবাড়ি মাদ্রাসা মাঠে। তাই এলাকাবাসি গত ৮ অক্টোবর (মঙ্গলবার) এ সংক্রান্ত বিষয়ে জামালপুরের জেলা প্রশাসকসহ পৌর কর্তৃপক্ষের কাছে পৃথক দুইটি স্মারক লিপি পেশ করেছেন।

এলাকাবাসিরা জানায়,পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগাবাড়ি ও কাজিরআখ ৪টি এলাকায় প্রায় ৬শতাধীক পরিবারের প্রায় ৩ হাজার মানুষ দিনের পর দিন বর্ষা এলেই জমে থাকা কোমর পানিতে করতে হয় তাদের। বসতভিটা,রাস্তাঘাট জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত পানির নীচে তলিয়ে থাকে। পৌর বাসি পানিতে বসবাস করাসহ চলা ফেরায় নাকানিচুবানি খেতে হয়। বিশেষ করে কঁচিকাঁচা স্কুলগামী শিশু বয়বৃদ্ধ,গর্ভবতি নারী ও মুমুর্ষ রোগিদের চিকিৎসায় যাতাযাত করতে চরম বিড়ম্বনায় স্বীকার হতে হয়।

তাছাড়া জলাবদ্ধ পানিতে ভেসে আসা ময়লা,আর্বজনা দুর্গন্ধ পরিবেশ মানব শরীরের জন্য কতটা যে ক্ষতিকর, তা আধুনিক যুগে অজানা কারোর নয়। কিন্তু পরিতাপের বিষয়,এ নিয়ে যেন পৌর কর্তৃপক্ষের ভাবান্তর নেই।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়,বিগত সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা পানির গতিপথ রোদ্ধ করে হাঁস মুরগি,গরুর খামার এমনকি মৎস চাষ করতে গিয়ে পানির গতিপথ বন্ধ করে দিয়েছে। ফলে সরকারী রাস্তায় ব্রিজ কালভাট থাকলেও তা, অকেজু হয়ে পড়ে রয়েছে। কিন্তু এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলাব্ধতা দেখা দিয়েছে। ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে জমে থাকা পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসির দাবী,এই মুহুর্তে পাকা ড্রেন করা সম্ভব না হলেও কাঁচা ড্রেন করে অথবা পানি প্রতিবন্ধকতা খোলসা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে পৌরসভার পূর্ব হাটচন্দ্রার হারেজ আলী বলেন,বৃষ্টির ৬মাস জলাবদ্ধতায় এলাকার কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা নামাজ পড়ার কোন জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র (মিয়া বাড়ি মসজিদ মাদ্রাসা মাঠে) নিয়ে জানাজা পড়তে হয়। পলাশতলা সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ জয়বানু,মোহসিন আলী, বগাবাড়ি বাদশা মিয়া কাজিরআখ এলাকার  বাসিন্দা শাহজাহান আলী,জয়নাল আবেদিন,ময়নাল হোসেন বলেন বর্ষাকাল এলেই বৃষ্টির পানিতে সয়লাভ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিগত পতিত সরকারের সমর্থিত প্রভাবশালী কিছু ব্যক্তি গরুর খামার, মুরগির খামার ও মৎস প্রকপ্লের নামে পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ করে দেওয়ার কারণে প্রায় ৬মাস এলাকার বাড়ি-ঘরসহ হাজার একর কৃষিজমি পানির নীচে তলিয়ে থাকে। অপরদিকে অন্য কোন ড্রেনের ব্যবস্থা না থাকায় প্রতিটি ঘরে ঘরে পানি থাকায় আমাদের এলাকার শিশু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এছাড়া জলাবদ্ধতার সময় কেউ মৃত্যুবরণ করলে জানাজা নামাজ পড়ার কোন শুকনো জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র নিয়ে জানাজার নামাজ পড়তে হয়। বয়বৃদ্ধ গর্ভবতী নারীসহ অসুস্থ্য রোগীদের চিকিৎসায় যাতায়াত করতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে আমাদের। তারা আরো বলেন, জলাবদ্ধতার কারণে হাস, মুরগি, গরুবাছুর পালন করাসহ প্রায় হাজার একর ফসলি কৃষি জমিতে কৃষিকার্য্য চাষাবাদ থেকে বঞ্চিত হয়ে আসছে এলাকাবাসি।
 
এবিষয়ে বিগত দিনে পৌর কর্তৃপক্ষের কাছে বহু বার আবেদন নিবেদন আকুতি মিনতি করে সুফল পাননি তারা। পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বস্থ্য  করে থাকেন। কিন্তু জলাবদ্ধতা সৃষ্টিকারিদের বিরোদ্ধে কোন প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করে পানি নিষ্কাশনের বিকল্প কোন ড্রেনেজ ব্যবস্থা গ্রহন করেনি পৌর কর্তৃপক্ষ। ফলে এলাকাবাসি পরিবার পরিজন নিয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছি আমরা।

এ ব্যাপারে জামালপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক ও ডি ডি এল জি মৌসুমী খানম এর সাথে স্মারকলিপি পেয়েছেন কি, না জানতে চাইলে তিনি বলেন এখনো আমি হাতে পাইনি, তবে পৌরসভার প্রধান নির্বাহী হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

এ সংক্রান্ত বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম এর কাছে অফিস বন্ধ থাকায় মুঠো ফোনে একাধিকবার কল করা হলে তিনি মুঠো ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ফোন নং ০১৭১৩০৬১১০০


Tuesday, 8 October 2024

জামালপুরে প্রতিষ্ঠিত দীর্ঘ দুই বছর পর জামালপুর মডেল প্রেসক্লাব দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।

 শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরে প্রতিষ্ঠিত দীর্ঘ দুই বছর পর জামালপুর মডেল প্রেসক্লাব দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ সুজাউদ্দৌলা সুজন

রবিবার (০৬অক্টোবর ) সন্ধ্যা ৭ ঘটিকায় তমালতলা জামালপুর মডেল প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে মোস্তাফিজুর রহমান সভাপতি ও মাসুদুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২৭ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন৷

মডেল প্রেসক্লাবের কমিটিতে সিনিয়র সহ সভাপতি এম এ কাশেম ও হাতেম আলি( খাদেম) সহ-সভাপতি আল মাসুদ লিটন সহ-সভাপতি জামিউল হক জামিল, সহ-সভাপতি মনোয়ার হোসেন মুক্তা সহ-সভাপতি ‘ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজাদৌলা সুজন ,গাজী বেলাল জাহাঙ্গীর আলম৷ মোঃ আল আমিন অর্থ বিষয়ক সম্পাদক শাকিল হাসান দপ্তর সম্পাদক জয় হোসাইন প্রচার সম্পাদক মোহন আকন্দ সাংস্কৃতিক বিষয় সম্পাদক শাহিন আলম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আলম কার্যকরী সদস্য করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন৷

উক্ত কমিটি সদস্যকে আগামী দুই বছর সততা নিষ্ঠা সাংগঠনিক নিয়ম কানুন মানিয়া চলার জন্য দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন নব-নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান৷

দীর্ঘ দুই বছর পর বছর কমিটি ঘোষণা হওয়ায় পর সদস্যদের মধ্যে আনন্দ জোয়ার বইছে সেই সাথে নতুন কমিটিকে সর্বস্তরের প্রশাসন মহল ও সুধী জনতা স্বাগত সহ অভিনন্দন জানিয়েছেন।

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা

 শুধুদেশ জনগণের পক্ষে

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে পাথালিয়া হযরত শাহা জামাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক সাইফুল ইসলাম খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার । 

এছাড়াও বক্তব্য দেন আশেক মাহমুদ কলেজ ইয়ুথ সদস্য ঝিনুক, পাথালিয়া ইয়ুথ সদস্য ফয়সাল, হোসনে আরা বিথী,কম্পোপুর ইয়ুথ সদস্য তাবাসসুম মনিষা,গোপালপুর ইয়ুথ গ্রুপের দলনেতা সানজিদা ইয়াসমিন।  

সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য , অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

 অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ সদস্য আসমাউল।

 বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।

জামালপুরে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ

জামালপুরে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে  অপসারণের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

৮ অক্টোবর (মঙ্গলবার)দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্চিত ঘোষণা করে সড়ক অবরোধ করে রাখে। ঘন্টা ব্যাপী সমাবেশ করায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ যায়।

ওই সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী সিনথিয়া আক্তার, ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির। 

বক্তারা বলেন, সভাপতির পদ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা। 

উল্লেখ্য, গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়

Monday, 7 October 2024

জামালপুরের মাদারগঞ্জ গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে বালিজুড়ীর ইউনিয়নের সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটিতে সংঘর্ষ লাগে

 শুধুদেশ জনগণের পক্ষে

জামালপুরের মাদারগঞ্জ গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে বালিজুড়ীর ইউনিয়নের সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটিতে সংঘর্ষ লাগে

স্টাফ রিপোর্টারঃ

মাদারগঞ্জে গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ উপস্থিত হয় মেয়ে নাম তাসলিমা, পিতা-তারা মিস্ত্রি, মা- স্বপ্না খাতুন সে সময়কালে মেয়ে পক্ষকে জবানবন্দি নেওয়া হলে মেয়ে সরাসরি বলে দেয় ছেলের শারীরিক সমস্যা রয়েছে কিন্তু পূর্বে আরেকটি সালিশি বৈঠক হয়ে গেছে কিন্তু সে সময়ে দুই পক্ষেই মিল হয়ে যায় কিন্তু মেয়েটি  কে বাবার বাড়ি রেখে দেওয়া হয় স্বামী শ্বশুর বাড়ি গেলে তার সাথে খারাপ আচরণ করা হয় এভাবে প্রায় অনেক দিন কেটে যায় ছেলেটি শ্বশুর বাড়ি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেনা বাড়িতে গেলে ছেলেকে হুমকি দেয়া হয় ছেলে ফোনের মাধ্যমে তার স্ত্রীর সাথে কথা বলতে চাইলে মেয়ের মা টালবাহানা করেন ছেলে অবশেষে  সেনাবাহিনীর ক্যাম্পে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একটি  দরখাস্ত দেয় কিছুদিন পর সালিশি বৈঠকের তারিখ  নির্ধারণ করা হয় সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে মেয়ে ছেলের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন এবং মেয়েটি সংসার করতে চায়না ছেলে পক্ষ নাম আবু সালে, পিতা- আজাদ ছেলের পক্ষ থেকে বলা হয় মেয়ে যদি সংসার করতে না চাই তাহলে তালাক দিয়ে যেতে বলেন কিন্তু মেয়ে পক্ষ তালাক দিতে ইচ্ছুক না সালিশি বৈঠকে সাবেক রাজুর চেয়ারম্যান এবং পৌর বিএনপি'র বেলাল হোসেন একটি দিন নির্ধারণ করতে চায় সে মত অবস্থায় মেয়ে পক্ষ চলে যাওয়ার সময় ছেলের পক্ষ কে কূটনীতিক ভাষায় কথা বলে শেষ সময় ছেলের জেঠিমা কিছু বলতেই মেয়ের মা তাকে  থাপড় মারেন এ সময়ে মেয়ের পক্ষের গাড়ির ডাইভার ছেলে পক্ষের ওপর রাগান্নাতী হয়ে ছেলেকে ও ছেলের মামাকে মারধর করার চেষ্টা করলে ছেলের পক্ষ সাথে দোস্ত দোস্তি হয় এক প্রকারে পরিস্থিতি সামাল দিতে না পারায় সাবেক রাজু চেয়ারম্যানের সহকর্মী মাদারগঞ্জ মডেল থানায় ফোন করেন এমত অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সালিশি বৈঠকে পুলিশ আসে মেয়ে পক্ষকে বাহির করে নিয়ে যাওয়া হয়।

ইসলামপুরের সাংবাদিকের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

ইসলামপুরের সাংবাদিকের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার কর্মরত ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭অক্টোবর) দুপুরে উপজেলা হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ঐতিহ্যবাহী ইসলামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি (ভোরের কাগজ প্রতিনিধি) মোরাদুজ্জামান মোরাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক (যায়যায়দিন প্রতিনিধি) হাফিজ লিটন, সাবেক সভাপতি (ইনকিলাব প্রতিনিধি) ফিরোজ খান লোহানী, সহ-সভাপতি (যুগান্তর প্রতিনিধি) রহিমা সুলতানা মুকুল, জামালপুর প্রেসক্লাবের সদস্য (সাবেক কালের কন্ঠ প্রতিনিধি) আজিজুর রহমান চৌধুরী, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি (প্রাণের বাংলাদেশ প্রতিনিধি) কোরবান আলী, সদস্য (৭১টিভি প্রতিনিধি)  লিয়াকত হোসেন লায়ন, সদস্য (বিজয় টিভি প্রতিনিধি) ইয়ামিন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ( আমার সংবাদ) রোকনুজ্জামান সবুজ, ক্রীড়া সম্পাদক, (প্রতিদিনের চিত্র) মশিউর রহমান টুটুল, সদস্য (সত্যের সন্ধানে প্রতিদিন) আব্দুল মোতালেব, সদস্য (রুদ্র বাংলা প্রতিনিধি) হোসেন শাহ ফকির, (বাংলাদেশ সমাচার) এমদাদুল হক, সহযোগী সদস্য অনলাইন পোর্টাল ২৪ বাংলাদেশ নিউজ আরেফিন সুমন (জনকণ্ঠ প্রতিনিধি) সৈয়দ এনামুর রকিব প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক হোসেন রানা, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল, ওসমান হারুনী, রফিকুল ইসলাম রঞ্জু, হাসর আলী, ফিরোজ শাহ, এনামুল হক, রুবেল মিয়া, মফিজুল ইসলাম, মাইনুল ইসলামসহ ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ।