Wednesday, 18 March 2026

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, ডিলারের কারসাজিতে ভুকছে সাধারণ কৃষক!

 শুধু দেশ  জনগণের পক্ষে  JNEWS24TV.COM

বাড়তি দামে বিক্রি হচ্ছে সার, ডিলারের কারসাজিতে ভুকছে সাধারণ কৃষক!

নিজস্ব প্রতিবেদকঃ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মের্সাস জালাল উদ্দিন এন্টারপ্রাইজ ইউরিয়া ও বি এডিসি সার বেশিদাম পেয়ে অন্য জেলায় বিক্রি করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা।

তার দোকানে গিয়ে দেখা যায় বিসিআইসি ডিলার প্রোঃ মোঃ জালাল উদ্দিনের, ছেলে নিজের ইচ্ছামতো দামে বিক্রি করছে সার। শ্রীবরদী উপজেলার সামনে মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজে ইউরিয়া (গুড়াশাল ও যমুনা) সারের বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়।  বিএডিসি (ডিএপি) সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও বেশিরভাগ মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজে  ১৪'শ ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে করে সাধারণ কৃষকরা বেশিদামে সার ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানাযায়, ডিলারের কাছ থেকে অন্য জেলার খুচরা ব্যবসায়ীরা এসব ইউরিয়া সার নিয়ে বিক্রি করছে ৩০ টাকা কেজি দরে। সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা কৃষকের ওপর এভাবে চেপে বসেছে বলে মনে করছেন কৃষকরা। কেনার সময় কৃষকরা রশিদ চাইলে তাদের কাছে সার বিক্রি করা হচ্ছে না বলে জানান সাধারণ ভুক্তভোগী কৃষক। 

খোঁজ নিয়ে জানা যাই, সারের কোনো সংকট নেই। তারপরেও এভাবে বাড়তি দামে সার বিক্রি করে যাচ্ছে এক মেসার্স জালাল উদ্দিন এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ জালাল উদ্দিনের ছেলে নিজেয়। 

শ্রীবরদী উপজেলার কৃষক বারেক মিয়া এবং করিম মিয়া ও একাধিক কৃষক জানান, তাদেরকে খুচরা ২৯-৩০ টাকা কেজি দরে সার কিনতে হচ্ছে। আর বস্তায় দিতে মুহচ্ছে কমপক্ষে ১৪০০ টাকা। এ ছাড়া দোকান থেকে কোনো ক্যাশ মেমো দেওয়া হয় না।

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আকন্দ বলেন, সারের কোথাও কোনো সংকট নেই। কেউ যদি বেশি দামে সার বিক্রি করে অভিযোগ পেলে ডিলার কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।