Wednesday, 15 February 2023
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস আছে কিন্তু অফিসে কর্মকর্তা কর্মচারী নেই!
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস আছে কিন্তু অফিসে কর্মকর্তা কর্মচারী নেই এভাবে চলছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়,পিআইও মাজাহারুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সকাল ৯টা সময় অফিসে আসেন ৯টা ৩০ মিনিটে সে অফিস ত্যাগ করেন,এভাবে দীর্ঘদিন যাবত চলছে দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাধিকবার মুঠো ফোনে ফোন করার পড়েও সে ফোন রিসিভ করেননি।
এবিষয়ে ঊর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় এলাকাবাসী।
ভিন্ন ভাষা খা*ইলো চু*ষে বাংলা ভাষার মৌ আম্মা থেকে মাম্মি হল ওয়াইফ হয়েছে বউ।
শরিফ মিয়া জামালপুরঃ
পাখা শব্দ ধীরে ধীরে হয়ে গেল ফ্যান
এক"শ হলো হান্ড্রেড আর দশ হয়েছে টেন।
দুঃখিত টা মরে গেল সরির চাপে পড়ে
থ্যাঙ্ক ইউ টা বসল চেপে ধন্যবাদের ঘাড়ে।
শিক্ষাগুরু টিচার হল বিদ্যালয় স্কুল
না*পিত ভাইয়ের সাইনবোর্ডে হেয়ার হল চুল।
পাঠানো বা প্রেরণ শব্দ হয়ে গেল সেন্ট
বন্ধু বান্ধব দোস্তরা সব হয়ে গেল ফ্রেন্ড।
অংশ শব্দ ধ্বংস হয়ে হয়ে গেল পার্টস
শুশ্রু সেবা প্রদানকারি সেবিকারা নার্স।
সঠিক শব্দ রাইট হলো আর ভুলটা হলো রং
শক্তিশালী শব্দটা আজ হয়ে গেল স্ট্রং।
ভাষার পথের প্যাচালী তে রাস্তা হল রোড
চাকরি-বাকরি জব হলো আর খাবার হল ফুড।
বিজ্ঞাপনে সাবান শব্দ হল বিউটি সোপ
যাতায়াত টা জার্নি হল স্টপ হয়েছে চুপ।
ভ্রমণ শব্দ ট্যুর হলো আর জুতো হল শো
মোবাইল ফোনে এক দুইয়েরা হইল ওয়ান আর টু
বাঙালির ভাত রাইস হয়েছে প্রাইচ হয়েছে দাম
প্রেসক্রিপশনে ইংরেজিতেই হইল আমার নাম।
বই বিতানের নাম করনে বই হয়েছে বুক
চালক থেকে ড্রাইভার হল হাজার হাজার লোক।
এই হল আজ ভাষার প্রতি বাঙ্গালীদের টান
কথায় কথায় সবার মুখে ভিন্ন ভাষার গান।
ভাষার প্রতি আমরা আজি এতই উদাসীন
নিজের ভাষা রেখেও করি অন্য ভাষা ঋণ।
মায়ের ভাষা ভাসিয়ে দিয়ে সাত সাগরের জলে
গর্ব করে ভিন্ন ভাষায় যাচ্ছি কথা বলে।
শহীদরা যেই ভাষার লাগি বিলিয়ে দিল প্রাণ
তার ব্যবহার কমিয়ে দেওয়া বড়ই বেমানান।
ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসুন করি পণ
মায়ের ভাষায় করবো মোরা সকল আলাপন।
Tuesday, 14 February 2023
অভিনন্দন ও শুভেচ্ছা মোঃ শামীম রেজা রিপন নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ১৩নং মেষ্টা ইউনিয়ন শাখা।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Monday, 13 February 2023
মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
বিপুল মিয়াঃ
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের নব- নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিনুর ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ এম এ মান্নান খান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ,ত্রাণ ও সমাজকর্ম বিষয়ক সম্পাদক ফজলুল হক নুরুল, প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক, ইঞ্জিনিয়ার হুমায়ুন রশিদ দিপু।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নব- নির্বাচিত সদস্যবৃন্দ।
হাজীপুর উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিপুল মিয়াঃ
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজীপুর উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন হাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান এ কে এম সাজেদুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন ডেফুলীবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মধু,হাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল ইসলাম রিপন,সিনিয়র সহকারী শিক্ষক আঃ রহমান টিটু, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম,নূর হুসাইন, রাশেদা পারভীন,সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, ফারুক হোসেন,জাহিদুল ইসলাম, সুজাদ আলী, মিকাইল হোসেন, আঃ রশিদ ,ফাতেমা খাতুন,হামিদা খাতুন,মোম্তাহেনা খাতুন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান, শহীদ হোসেন, মোঃ শাহজাহান ও আমিনুর ইসলামসহ অভিভাবক, গণ্যমান ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীবৃন্দ। সংগীত পরিচালনায় করেন সংগীত শিল্পী মোঃ রফিক রানা।
Sunday, 12 February 2023
যৌথ বর্ধিত সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
রবিউল ইসলাম
বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ মাঠে থাকবে ------মির্জা আজম এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, কর্মসূচি নামে বিএনপির অগ্নিসন্ত্রাস থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ মাঠে থাকবে।
তিনি বলেন, বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে বিশ্বাস করা যায় না। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বকে বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে যখন রাস্তায় নামে তখন দেশের মানুষ আতঙ্কিত থাকে। সেই আতঙ্কিত মানুষকে শক্তি সাহস যোগানের জন্য আওয়ামী লীগ মাঠে রয়েছে।
তিনি বলেন, এর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে বিএনপি নির্বাচন ঠেকানোর জন্য ২৫/৩০ জন পুলিশকে হত্যা করেছে, আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীকে হত্যা করেছে, বাড়ি-ঘরে আগুন দিয়েছে, ভোটকেন্দ্রের ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, চলন্ত ট্রেনে-বাসে পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করেছে।
গতকাল শনিবার (১১) ফেব্রুয়ারী) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ চৌধুরী,সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, , জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজি দিদার পাশা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শামীম আহমেদ।
ভাটারা জাফরশাহী রেল স্টেশনকে বিগ্রেডে উন্নতি করা ঘোষনা রেল ডিজি'র
জামালপুর প্রতিনিধিঃ বিপুল মিয়া
জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা জাফরশাহী রেল স্টেশনকে বিগ্রেডে উন্নতি করার ঘোষনা দিলেন বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক মোঃ কামরুল আহসান। শনিবার দুপুরে জামালপুর জেলার সরিষাবাড়ির ভাটারা জাফরশাহী রেল স্টেশনের প্ল্যাটফর্ম উদ্বোধন কালে তিনি এ ঘোষনা দেন। ঢাকাস্থ ভাটারা সমিতির সভাপতি ও দূর্নীতি দমন কমিমশন ব্যাুরোর উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্ল্যাটফর্ম উদ্বোধনীতে বক্তব্য দেন,ঢাকাস্থ ভাটারা সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান,রেলওয়ে ঢাকা অফিসের প্রকৌশলী মোঃ শফিকুর রহমান,সমাজ সেবক আমিনুল ইসলাম ও রবিউল ইসলাম ফিরোজ প্রমুখ। দীর্ঘ দিনের জাফরশাহী রেল স্টেশনটি বন্ধের উপক্রম হয়েছিল, ঢাকাস্থ ভাটারা সমিতির কর্মকর্তাদের প্রচেষ্টায় স্টেশনটি আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে বলে জানান এলাকাবাসী।
Friday, 10 February 2023
বিশিষ্ট সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দুলাল হোসাইনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান। স্মরণসভায় জেলার কর্মরত সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হাসর আলীঃ
জামালপুরের ইসলামপুরে হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল এর দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ ফেব্রুয়ারি ক্রীড়া ও স্কাউট পতাকা উওোলন এবং বেলুন ও শান্তির প্রর্তীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা একাডেমি সুপার ভাইজার মামুন-অর-রশিদ। হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ম্যানেজিং কমিটি আয়োজনে শিক্ষাঅনুরাগি ম্যানেজিং কমিটির সদস্য আমিনুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ,ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত আলী,মজনু মিয়া,মোস্তাফিজুর রহমান মামুন,মনজুরুল ইসলাম, আব্দুল সালাম লাল মিয়া ও এস আই দেলুয়ার হোসেন বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি এ প্রতিযোগিতা পুরস্কার বিতারণ ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
Thursday, 9 February 2023
জামালপুরে শ্বাশুরীকে হত্যার দ্বায়ে জামাতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ১০নং ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে শ্বাশুড়িকে হত্যার দায়ে জামাতাকে গ্রেফতার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গত বুধবার ভোরে মেলান্দহ উপজেলার টগারচর এলাকার বাসিন্দা আজিজুল হক তার গোয়াল ঘরে স্ত্রী মোছাঃ সুরাইয়া খাতুনের গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখেন। এ ঘটনায় আজিজুল হক বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব মামলাটির ছায়া তদন্ত শুরু করে।
পরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র্যাবের একটি আভিযানিক দল বিকালে মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকায় অভিযান চালিয়ে নিহতের জামাতা মোঃ আসাদ মিয়া(২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসাদ মিয়া টুপকারচর এলাকার মোঃ রইজ উদ্দিন মন্ডলের ছেলে।
গ্রেফতারকৃত আসাদ মিয়া জানান, বিয়ের পর থেকেই আমার স্ত্রী মোছাঃ রোকিয়া খাতুনের(২২) সাথে আমার নানা কারনে পারিবারিক কলহ চলে আসছিল।
স্ত্রীর সাথে এসব কলহের কারন হিসেবে তিনি তার শ্বাশুড়ী সুরাইয়া খাতুনকে দায়ি করেন এবং সুযোগ বুঝে ধারালো কাঁচি দিয়ে তাকে হত্যা করেন বলে জানান।
Tuesday, 7 February 2023
চেনা মন্ডলের স্বাভাবিক মৃত্যুকে নাটক সাজিয়ে থানায় হত্যা মামলা
হাসর আলী
জামালপুরের ইসলামপুরে সদর ইউনিয়নের পচাবহলা মধ্যপাড়া গ্রামে চেনা মন্ডলের স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে ভূক্তভোগিদের অভিযোগ।
হত্যা মামলা দায়ের করায় ইসলামপুর থানা পুলিশ নারী-পুরুষসহ তিন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়াসহ হত্যার রহস্য দুম্লজাল জালের সৃষ্টি হয়েছে।
সরেজমিন গিয়ে প্রত্যক্ষদশী ও এলাকাবাসিদের মাধ্যমে জানাযায়, গত ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে একই এলাকার বাসিন্দা সদাগর আলী এবং তাহের আলীর পৈত্তিক সম্পত্তি বসতভিটা ভাগ ভাটোয়ারা হয়। ওই বিরোদের জেরধরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওইদিন সদাগর আলীর বাড়ীতে বিরোধ নিস্পত্তির জন্য সালিশি বসেন। পরে গ্রামের মাতাব্বরগণ বিরোধ নিষ্পত্তি করতে উভয়ের জমি আমিন নিয়ে মাপজোক শুরু করেন। ওই সময় দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত চেনা মন্ডল বাড়ীর আঙ্গিনায় একটি চেয়ারে বসে ছিলেন। হঠাৎ সবার অজান্তেই চেনা মন্ডল চেয়ার থেকে পড়ে গেলে তার স্বজনরা কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ শুনে শালিসির লোকজনসহ প্রতিবেশীরা বাড়ী আঙ্গিনায় পড়ে থাকতে দেখে চেনা মন্ডলের মাথায় পানি ঢালার পর ঘটনাস্থলে সে মারা যায়।
একাধিক সূত্রে জানা যায়, এলাকার কুচক্রিমহলের বিভিন্ন প্ররোচনায় মৃত চেনা মন্ডলের মৃত্যুকে নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ১৩ জনকে আসামী করে নিহতের পুত্র জাফর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫।
ভুক্তভোগীর, ফারুক, নুর মোহাম্মদ, সিরাজ,মহিজল,শিরিনা ও হোসেন জানায়, চেনা মন্ডল কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভোগছেন। পুর্ব শত্রুতার জের ধরে স্বাভাবিক মৃত্যুকে অভিনব কায়দায় হত্যা হিসেবে প্রচারণা চালিয়ে লাশ বাণিজ্যের পায়তারা করাসহ মিথ্যা হত্যা মামলার আসামি করে আমাদের হয়রানি করছেন বলে অভিযোগ করছেন।
সালিশিতে উপস্থিত মাতাব্বরগণের মধ্যে আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ(দুলাল),হাসমত,সিরাজ, হারুনুর রশিদ,মুলা মোল্লা ও সাবেক ইউপি সদস্য তোতা জানান, নিহত চেনা মন্ডল দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।
তারা আরো জানান,শুনেছি সে অসুস্থ্য হয়ে চিকিৎসা থাকাকালীন সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে বাড়িতে ফেরত পাঠিয়েছেন। সদাগর ও তাহের আলীর বাড়ীভিটা জমি নিয়ে ভাগ ভাটোয়ারা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিরোধ নিষ্পত্তি করার জন্য সালিশে বসেন। সেদিন মৃত চেনা মন্ডলেরর পরিবারের সাথে জমিজমা নিয়ে কোন বিরোধ ছিলনা। হঠাৎ করে কান্নার শব্দ পেয়ে গিয়ে দেখি, সে চেয়ার থেকে পড়ে রয়েছে। তাই আমরা তড়িগড়ি করে তার মাথায় পানি দেই। কিন্তুু ঘটনাস্থলে সে মৃত্যু বরণ করেন। চেনা মন্ডলকে কেউ কোন আঘাতও করে নাই। তিনি ক্যান্সার রোগ ও হৃদরোগ জনিত কারণে মারা গেছেন বলে একাধিক সুত্রে জানা যায়।
ইউপি মেম্বার বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুমন মিয়া জানান, চেনার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে জানতে পারি চেনা ও তার পরিবারে সাথে সওদাগর আলী কিংবা তাহের আলীর সাথে কোন প্রকার দন্ধ ছিলনা। দীর্ঘ দিনধরে চেনা মন্ডল অসুস্থ ছিলেন। তাদের অভিমত এ ঘটনায় এলাকার কিছু কুচক্রিমহল মৃত ব্যক্তিকে নিয়ে বড়ধরণের বাণিজ্য করার চেষ্টা করছেন।
ইসলামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনছার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ৩জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্বাক্ষীদের জেরা করা হচ্ছে।












