Friday, 10 November 2023

দেওয়ানগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

দেওয়ানগঞ্জে নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টঃ শরিফ মিয়া

জামালপুরের দেওয়ানগঞ্জে নবাগত  উপজেলা  নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স  উপজেলার বিভিন্ন ক্লাবের  প্রিন্ট  ও ইলেকট্রনিক   মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন । ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্সের সাথে মতবিনিময় সময়ে সাংবাদিকদের মধ্যে  বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি  এলান , দৈনিক নয়া দিগন্তরের প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মদনমোহন ঘোষ, দৈনিক কালের কন্ঠর প্রতিনিধি তারেক মাহমুদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল, দৈনিক আমার সময় প্রতিনিধি এস এম দেলোয়ার হোসেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মহাসিন রেজা, দৈনিক সমকালের প্রতিনিধি রাজ্জাক মিকা, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি খাদেমুল ইসলাম অলিদ,দৈনিক সংবাদের প্রতিনিধি রতন  সহ আরো অনেকেই। 

এ সময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রুহুল আমিন হারুন, রাশেদুল ইসলাম, ফজলুল হক, জাহিদ হোসেন,নুর এলাহী,  উপজেলার বিভিন্ন ক্লাবের প্রিন্ট   ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Thursday, 9 November 2023

মেলান্দহ জমি সংক্রান্ত বিরুদে মিথ্যা শ্লীলতাহানির মামলায় ফাঁসানোর চেষ্টা

মেলান্দহ জমি সংক্রান্ত বিরুদে মিথ্যা শ্লীলতাহানির মামলায় ফাঁসানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার মেলান্দহ থানাদিন আটাবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিউটি বেগম নিজের চাচাশশুর ও দেবরদের নামে মিথ্যা শ্লীলতাহানি মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে।

আটাবাড়ী শহীদুল্লাহ আলফাজের স্ত্রী বিউটি বেগম তার চাচাশশুর ও দেবরদের ফাঁসাতে গত ১৭/০৯/২০২৩ইং তারিখে মেলান্দহ থানায় লোকমান (৫৫),জাহিদ (২৫),সুজু মিয়া (৩২),দুলাল মিয়া (৬৫),নুরনাহার (৩০)ও অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী সীফা আক্তার এদের ৭ জনকে আসামি করে একটি শ্লীলতাহানি মিথ্যা মামলা দায়ের করার কারণে তীব্র নিন্দা এবং প্রতিবা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসি।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,মামলার বাদী এবং বিবাদীপক্ষ উভয় পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে মিথ্যা শ্লীলতাহানি মামলা করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবাররা জানান,এই বিউটি বেগমের মিথ্যা শ্লীলতাহানি মামলা করার কারণে ৪ নাম্বার আসামি দুলাল মিয়া একজন সম্মানিত লোক তাকে যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায় তার সম্মানহানি হবে বলে অতিরিক্ত টেনশন করে তিনি হাড়স্টোক করেন,সাথে সাথে তাকে জামালপুর জেনারেল হাসপাতলে নিয়ে ভর্তি করা হয়।জামালপুর জেনারেল হাসপাতাল থেকে এপাট করে ময়মনসিংহ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ হাসপাতাল থেকে আগামীকাল তার নিজ বাড়িতে আসার পর পড়ই মৃত্যুবরণ করেন।

আরো জানা যায়,এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিরা ২ থেকে ৩ বার বসে সেই জমির ব্যাপারটা মিল করে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে জমিটিতে খুঁটি গেড়ে দেয়। বিউটি বেগম এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে না মেনে সাথে সাথে জমি থেকে খুঁটিটি উঠিয়ে ফেলে। কথায় কথায় বলে আমি তাদের বিরুদ্ধে মামলা দেব। এই কথা বলে তিনি গ্রাম্য শালিশ থেকে চলে যান। এর ৩ থেকে ৪ দিন পর তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা দেন।

এই মিথ্যা মামলা থেকে উদ্ধার পেতে ভুক্তভোগী পরিবার ঊর্ধ্বতমা কর্মকর্তাদের আকুল আবেদন জানিয়েছেন।

Wednesday, 8 November 2023

শরিফপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠান

শরিফপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন  ও আইনি সুরক্ষা কর্মসূচি  অনুষ্ঠান

জামালপুর প্রতিনিধঃ

ব্র্যাক সামাজিক  ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জামালপুরে সদর উপজেলার ২ নং শরিফপুর ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে শরিফপুর ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

উক্ত  সমন্বয় সভায় সভাপতিত্ব করেন  চেয়ারম্যান  আলম আলী। সমন্বয় সভায় কিভাবে  বাল্যবিবাহ প্রতিরোধ হবে তা নিয়ে  সবাই  বিস্তারিত  আলোচনা  হয়। বাল্যবিবাহ  এর ফলে  কিকি সমস্যা  হয়  তা তুলে  ধরেন অংশগ্রহণকারীগন।এ বিষয়ে বক্তব্য  দেন প্যানেল  চেয়ারম্যান মিজানুর রশিদ। 

সবাই  একটি করে উদ্যোগ গ্রহন করেন।ভূয়া জন্মসনদ প্রতিরোধের উদ্যোগ নেন ইউপি সদস্যগন। বাল্যবিবাহ  এর ক্ষতি কর দিক মসজিদে খুতবার সময় আলোচনা  করবেন  ইমামগন।কাজীও অন্যান্য সদস্যগন বিভিন্ন মিটিং ও ফোরামে বাল্যবিবাহ এর শাস্তি  বিষয়ে আলোচনা করবেন। এ মিটিং  সার্বিকভাবে সহযোগিতা করেন অফিসার সেলপ  আলমগীর মিয়া।সমন্বয় সভা পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জামালপুর  জেলা ব্যবস্থাপক হাফিজা খানম।

Tuesday, 7 November 2023

ইসলামপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় শুভ উদ্বোধন করেন...ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় শুভ উদ্বোধন করেন...ধর্ম প্রতিমন্ত্রী

হাসর আলী জামালপুরঃ 

জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। 

সোমবার(৬নভেম্বর)বিকালে বেলগাছ ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহাজাহান,ইসলামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,সহ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল,ত্রান বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ বক্তব্য রাখেন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পরিষদে ইউপি মেম্বার উপস্থিত ছিলেন। 

সঞ্চালনায় করেন,বেলগাছ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকার।

Sunday, 5 November 2023

কেন্দুয়া ইউনিয়নের পারপাড়ায় বিবদমান জমিতে জোরপূর্বক ঘর তুলার অভিযোগ

কেন্দুয়া ইউনিয়নের পারপাড়ায় বিবদমান জমিতে জোরপূর্বক ঘর তুলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ 

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া এলাকায় বিবদমান জমিতে ঘর তুলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ শাহবাজপুর এলাকার আব্দুর রশিদের পুত্র খোরশেদ আলম খোকনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পারপাড় এলাকায় রোববার দুপুরের দিকে। খোরশেদ আলম খোকন পারপাড়া এলাকার জামাই বলে জানা গেছে। এ ব্যাপারে পারপাড়া এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে সোহান মিয়া বলেন,আমাদের নামে পারপাড়া মৌজার  বিআরএস ২৫,৮৫ নং খতিয়ান ভুক্ত বিআরএস ২০৭ নং দাগের  জমিতে খোরশেদ আলম খোকন মিয়া আজ রোববার দুপুরে ঘর তুলতে আসে। পরে আমরা ৯৯৯ ফোন দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু এসত্তেও  খোরশেদ আলম খোকন পুুলিশ উপস্থিতেই ঘর তুলতে থাকে। তিনি আরও বলেন,বিবদমান ওই জমির উপর আমার মা, হনুফা বেগম বাদী হয়ে  এলাকার আব্দুল গফুর সহ খোকনের বিরুদ্ধে  আদালতে মামলা দিয়েছে,বর্তমানে মামলা চলমান রয়েছে। এছাড়া ওই জমির উপর নিষেধাজ্ঞা মামলাও রয়েছে। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওই জমিতে জোর করে ঘর তুলায় আমারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে অভিযুক্ত খোরশেদ আলম খোকন বলেন, ওই জমি আমি আব্দুল গফুরের কাছ থেকে কিনে নিয়েই সেখানে ঘর তুলতে আসি।

Saturday, 4 November 2023

একটা শিশুকে স্মাট হিসাবে গড়ে তুলতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা : ধর্মপ্রতিমন্ত্রী

একটা শিশুকে স্মাট হিসাবে গড়ে তুলতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা : ধর্মপ্রতিমন্ত্রী

শরিফ মিয়া  জামালপুর৷ 

জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

৪ (নভেম্বর)দুপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত। অনুষ্ঠানে মোঃ আশরাফুর রহমান খানের সভাপতিত্বে ও মোঃ হাবিবুল্লাহ আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন....শিক্ষা জাতির মেরুদন্ড, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশুকে স্মাট হিসাবে গড়ে তুলতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষরা। তাই তিনি শিক্ষকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। গত ১৫ বছরে শিক্ষা অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন বলেন, এ সরকার উন্নয়নের সরকার, এই সরকার জনবান্ধব সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে আবারও বিজয়ী করতে হবে।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান স্বাধীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, দেলিরপাড় সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সভুকুড়া সঃ প্রঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, বেলগাছা ঘোনাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ফিরোজ,  কাঠমা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, বামনা সঃ প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান হাবিব, কুমিরদহ সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, মালমারা নয়াপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সরকারি প্রাথমিক সরকারি শিক্ষক সমাজের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হাজ্বী সোলায়মান কবীরসহ আরো অনেকে।

জামালপুরে ৫২তম জাতীয় সমবায়দিবস উদযাপন

জামালপুরে ৫২তম জাতীয় সমবায়দিবস উদযাপন

বিপুল মিয়াঃ 

সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে জামারপুর জেলা প্রমাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মো.শফিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন,স্থানীয় সরকার বিভাগের ডিডি আব্দুল্লাহ আল মামুন,জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মুনমুন জাহান লিজা,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো.সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নান,উপ সহকারি নিবন্ধক মো.আতিকুর রহমান ও উপজেলা সমবায় অফিসার শাহানাজ বেগম। বক্তব্য দেন চিত্র রেখা মহিলা সমবায় সমিতির সভানেত্রী রিক্তা বেগম।এর আগে দিবস উদযাপান উপলক্ষে শহরের  ফৌজদারী মোড় থেকে একটি শোভা যাত্র বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ইসলামপুরে পৌর জাতীয় পার্টি'র কর্মী সমাবেশ ও শোডাউন

ইসলামপুরে পৌর জাতীয় পার্টি'র কর্মী সমাবেশ ও  শোডাউন

শরিফ মিয়া জামালপুর,,, 

জামালপুরের  ইসলামপুরে জাতীয় পার্টির পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার(৩নভেম্বর) বিকালে কাচারি পাড়া পৌর জাতীয় পার্টি'র দলীয় কার্যালয়ে পৌর জাতীয় পাটি সভাপতি তারা মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ। বিশেষ অতিথি উপজেলা জাতীয় পাটি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার,হারুন অর রশিদ,জুয়েল সরকার,সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ,মমতাজ ফকির,সাংগঠনিক সম্পাদক শাইদুর রহামান,পৌর শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম,যুব সংহতি আহ্বায়ক শাহিন মিয়া,জাতীয় মহিলা পার্টি সভাপতি মাফুজা বেগম, সাধারণ সম্পাদক লিছা বেগম প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য বলেন, জাতীয় পার্টি একটি সুশৃংখল রাজনৈতিক দল। পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এইচ এম এরশাদ ছিলেন একজন সফল রাস্ট্রনায়ক। তাঁর ৯ বছর শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। দেশের ব্যপক উন্নয়নের সাথে মানুষের আত্ম মর্যাদা বেড়েছিল।

বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একজন সৎ রাজনীতিবিদ। তিনি সব সময় জনগনের কথা ভাবেন এবং তাদের ভালবাসেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। 

কর্মী সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জাতীয় পাটি সাংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন বাদল।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক মোটরসাইকেলে চার বন্ধু, কার্ভাডভ্যানে ধাক্কা খেয়ে নিহত ৩।

এক মোটরসাইকেলে চার বন্ধু, কার্ভাডভ্যানে ধাক্কা খেয়ে নিহত ৩।

মোঃ কামরুল হাসান, 
চট্টগ্রাম প্রতিনিধি। 

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ওই মোটরসাইকেলের তিন আরোহী নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ওয়াহেদুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. জনি (১৬) ও ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। আহত বন্ধুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলে চার বন্ধু মহাসড়কের চট্টগ্রামমুখী লেইন থেকে ছোটকমলন্দহ বাইপাস দিয়ে ঢাকামুখী লেইনে যাচ্ছিল। সড়কে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং একজন আহত হয়।

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং মোটরসাইকেলসহ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Friday, 3 November 2023

জামালপুর সেটেল্টমেন্ট অফিসের ঘুষখোর সার্ভেয়ার আমিনুলের বদলি

জামালপুর সেটেল্টমেন্ট অফিসের ঘুষখোর সার্ভেয়ার আমিনুলের বদলি

স্টাফ রিপোর্টারঃ 

জামালপুর পৌর শহরের রামনগর মৌজায় পনের লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধ মজিবর রহমানের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়া সার্ভেয়ার আমিনুরের বদলির আদেশ জারি করা হয়েছে।গত ২৬ অক্টোবর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। একই সাথে জামালপুর সেটেল্টমেন্ট অফিসে ডেপুটেশনে কর্মরত মোহাম্মদ রুহুল আমিনকেও বদলির আদেশ দেওয়া হয়।এর আগে গত ২১ সেপ্টেম্বর সেটেলমেন্ট অফিসের প্রধান সহকারী কাম সার্ভেয়ার আমিনুরের বিরুদ্ধে পনেরো লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধের জমি স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগে একাদিক পত্র পত্রিকায় সংবাদটি প্রকাশ করা হয়।

আমিনুর ইসলামের বদলির বিষয়ে জানতে চাইলে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার আরিফুল ইসলাম জানান, আমিনুরসহ দুজনকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

বৃদ্ধ মজিবর রহমানের জমির রেকর্ড সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনানি হয়েছে, যাচাইবাছাই চলছে। কাগজপত্র অনুযায়ী বৃদ্ধ মজিবর রহমান ন্যায়বিচার পাবেন।

Thursday, 2 November 2023

সংবাদকর্মী মোশারফ এর বিরুদ্ধে মামলা দেয়া সেই সার্ভেয়ায়ের বদলি।

সংবাদকর্মী মোশারফ এর বিরুদ্ধে মামলা দেয়া সেই সার্ভেয়ায়ের বদলি।

নিজস্ব প্রতিবেদকঃ

সরকারি চাকরি বলে কথা , অবশেষে সেই আলোচিত ক্ষমতাশালী সার্ভেয়ার জামালপুর থেকে টাঙ্গাইলের জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী করা হয়েছে।

দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিন জামালপুর থেকে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী,  সার্ভেয়ার এতই ক্ষমতাশালী ছিলেন যে , জামালপুর সদর আসনের  সংসদ সসস্য বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন  জোর সুপারিশ করা ফাইলও ক্ষমতার জোড়ে এতদিন চাপা দিয়ে রাখতে সক্ষম হয়ছিল ।

জামালপুর জেলার কর্মরত একুশে বাণী পত্রিকার জেলা প্রতিনিধির নামে ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দেয়, 

মামলাবাজ সেই সার্ভেয়ার মোঃ রুহুল আমিন কে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী করা হয়েছে । সার্ভেয়ার মোঃ রুহুল আমিন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় পোস্টিং কিন্তু   শ্রীবরদী উপজেলায় কাজ না করে দীর্ঘদিন ডেপুটেশনে কর্মরত ছিলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে । সাংবাদিক একুশে বাণী পত্রিকা জেলা প্রতিনিধি মোশারফ  উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য অনুসন্ধান করাতে মোঃ রুহুল আমিন সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে দেয় । সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার বিভিন্ন তথ্য প্রমাণসহ ভুমি রেকড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, দুদক , জেলা প্রশাসক সহ , বাংলাদেশ  সরকারের বিভিন্ন উদ্ধতর্ন কর্তৃপক্ষের  নিকট আবেদন করেছেন । সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের মৌখিক নির্দেশে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে বিশেষ বিশেষ টেবিল নিয়ন্ত্রণ হতো এমন অনেক অভিযোগ আছে । শুধু তাই নয়  সার্ভেয়ার মোঃ রুহুল আমিন জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের উত্তর- পূর্ব পাশে ( আজম চত্বরের দক্ষিণ পাশে ) জমি কিনে বিশাল মার্কেট করেছেন । অথচ ইনকাম টেক্স বা তার অফিসিয়াল ফাইনালে জমি কিনে মার্কেট করার কথাটি উল্লেখ করে নাই । তার নামে বেনামে সকল সম্পত্তির তদন্ত করলে সকল কিছু বের হয়ে আসবে৷

জেল সুপারের বাসভবনে বসবাস করছেন ডিসি অফিসের দুই কর্মচারী

জেল সুপারের বাসভবনে বসবাস করছেন ডিসি অফিসের  দুই কর্মচারী

বিশেষ প্রতিনিধিঃ 

জামালপুরে জেল সুপারের বাসভবনে দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বসবাস করছেন জেলা প্রশাসক কার্যালয়ের জারিকারক মোঃ আকরাম হোসেন ও গোপনীয় শাখার পিয়ন রজব আলী নামের দুই তৃতীয় শ্রেণির কর্মচারী। এ নিয়ে কারাগারের কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার সরজমিন গিয়ে দেখা যায়, জামালপুর ডায়াবেটিকস হাসপাতালের  পাশেই জেল সুপারের বাসভবন। একতলা বিশিষ্ট ভবনটি দুভাগে বিভক্ত। প্রতিটি ভাগেই রয়েছে তিনটি কক্ষ, একটি বাথরুম, একটি রান্নাঘর ও একটি বারান্দা। সেখানে সপরিবারে বসবাস করছেন জেলা প্রশাসক কার্যালয়ের দুজন তৃতীয় শ্রেণির কর্মচারী

এসময় কথা হয় জারিকারক  আকরাম হোসেনের সাথে। তিনি বলেন, আমি আগে কারাগারের ভেতরের কোয়ার্টারে থাকতাম। ওটা ভেঙে দেওয়ার সময় এখানে এসেছি। এখানে প্রায় ৩-৪ বছর যাবৎ আছি। আমার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর ভাটিপাড়া গ্রামে। আমার অফিস থেকে বাড়ি অনেক দূরে। নদী পাড় হয়ে আসা লাগে। তাই এখানেই থাকি।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দেবে। শহরে একটা বাসা ভাড়া নিতে গেলে কমপক্ষে ১০ হাজার টাকা লাগবে। যে টাকা বেতন পাই সেটা দিয়ে সংসার চলে না। বাসা ভাড়া কিভাবে নেব? এখানে আছি কারাগারের কেউ এখনো কিছু বলে নাই। বললে চলে যাব।

এসময় রজব আলীকে না পাওয়া গেলেও তার এক স্বজন বলেন, আমরা আগে কারাগারের কোয়ার্টারে ছিলাম ২২ বছর। ওটা ভেঙে ফেলার পর এখানে উঠেছি প্রায় বছরখানেক হলো। আমাদের কেউ কখনও কিছু বলেনি।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর জেলা কারাগারের একজন কর্মচারী বলেন, ডিসি অফিসের দুজন কর্মচারী জেল সুপার ও মেডিকেল অফিসারের বাসভবন দখল করে আছেন। সেটি তো জেলা কারাগারের সম্পত্তি। সেখানে জেল সুপার ও মেডিকেল অফিসাররা না থাকলে আমাদের স্টাফরা থাকবে। অন্যরা কেন থাকবে? আমাদের স্টাফরাও অনেক কষ্ট করে থাকেন। আমারা চাই যে তারা সেখান থেকে চলে যাক। আমাদের স্টাফরা সেখানে থাকুক।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেল সুপার তাসনীম জাহান মোবাইল ফোনে বলেন, আমি সম্প্রতি এই পদে দায়িত্ব নিয়েছি। এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান বলেন, বিষয়টি জানা ছিল না, কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব৷

জামালপুরে পৌর আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

জামালপুরে পৌর আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত-বিএনপি জোটের পরিকল্পিতভাবে সারা দেশে হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে শহরের পৌর বাসটার্মিনাল (ফেরিঘাট) এলাকায় পৌর আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহীন রেজা, সদস্য রেজাউল করিম রেজনু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা সহ প্রমুখ নেতৃবৃন্দ, বক্তারা বলেন, বিএনপি-জামাত দেশি-বিদেশি ষড়যন্ত্র করছে, তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। তারা যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবেনা। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বক্তারা বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহবান জানান৷