Wednesday, 8 January 2025

সরিষাবাড়ীতে ট্রেন ও ট্রাক সংঘর্ষে আহত ৩

                           শুধু দেশ  জনগণের পক্ষে

সরিষাবাড়ীতে ট্রেন ও ট্রাক সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ

সরিষাবাড়ীতে ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুয়াপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে দীর্ঘ ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে পৌর এলাকার তালুকদার বাড়ি সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টারসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- ট্রেনের লোকোমাস্টার সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী কবির হোসেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ভুয়াপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ আপ মেইল ট্রেনটি সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে ট্রেনটি প্রায় ২০০ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়।

এতে ট্রাকটি দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে লোকোমাস্টারের অংশ ভেঙে যায়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। রেলক্রসিংয়ে কেউ দায়িত্বে না থাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় প্রায় ৫ ঘণ্টা ভুঞাপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে রেলযোগাযোগ বন্ধ থাকে।

ট্রেনের লোকোমাস্টার সামছুল হক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে ভূঞাপুর থেকে ছেড়ে আসে। পথিমধ্যে তালুকদার বাড়ি রেলক্রসিং পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।৫ ঘণ্টা পর ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন বলেন, বুধবার সকাল থেকে সরিষাবাড়ী লাইনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিন জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tuesday, 7 January 2025

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ণে আড়াইহাজারে পারভিনের লিফলেট বিতরণ

                          শুধু দেশ  জনগণের পক্ষে


রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ণে আড়াইহাজারে পারভিনের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার লিজা : 

নারায়ণগঞ্জ ২ আসন আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

৭ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে  সন্ধ্যা পর্যন্ত উপজেলার আড়াইহাজার সদর থেকে শুরু করে ফতেপুর উচিতপুরা, বিশনন্দী, মাহমুদপুর ও গোপালদী পৌরসভার ,কলাগাছিয়া বিভিন্ন এলাকায় হাজারো  বিএনপি ও তার  অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ লিফলেট বিতরণ করেন তিনি। 

এ সময় কয়েকটি পথসভায় তিনি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে জনগণকে আশ্বস্ত করেন। এ ছাড়াও নারায়ণগঞ্জ ২ আসন আড়াইহাজারে চাঁদাবাজি বন্ধ না করার জন্য বর্তমান থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন । অনতিবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।  

চাঁদাবাজি বন্ধ না হলে নারায়ণগঞ্জ ২ আসন আড়াইহাজার উপজেলা বাসিকে নিয়ে চাঁদাবাজি বন্ধে কঠোর দমনে মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দেন পারভীন আক্তার ।  এ সময় তিনি শিক্ষা নিয়ে আরো বলেন, স্কুলে মাধ্যমিক শ্রেণীগুলিতে শিক্ষার ব্যবস্থা খুবই খারাপ । প্রত্যেকটা স্কুলের শ্রেণীর শিক্ষকদের গাইড ব্যবস্থায়  বাঁচা এবং বাচ্চার গার্ডেন হয়রানি না করার জন্য হুশিয়ারি দেন। এবং তিনি বলেন,বাংলাদেশে মাধ্যমিক শ্রেণীর গাইড বই বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সরকার ডঃ মুহাম্মদ ইউনুসের কাছে জোরদার আবেদন করলেন পারভীন আক্তার এবং  শিক্ষা ব্যবস্থাপনা প্রতি সঠিকভাবে তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় আনার অনুরোধ জানান। নারায়ণগঞ্জ ২ আসন আড়াইহাজার পারভিন আক্তার আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও জনগনের পাশে থাকবেন ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব সাবেক জেলা তাঁতি দলের সভাপতি শফিকুল ইসলাম উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সিরিন সুলতানা মেম্বার সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ উদযাপন

                          শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ উদযাপন

শরীফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

 জামালপুরের ইসলামপুরে স্বনামধন্য নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয়েছে।

রবিবার(০৫জানুয়ারি) দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার শেষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার বলেন

স্বনামধন্য নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা ও সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তিনি নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে চললে শিক্ষা জীবনে সফলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউ মাইলস্টোন স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, সমাজসেবক মোঃ শাহ ফরিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল, সমাজসেবক খুশ মাহমুদ, ইমতিয়াজ আহমেদ নকিবসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Saturday, 4 January 2025

জামালপুরে কৃষকদল-সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

                             শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে কৃষকদল-সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়ায়  জাতীয়তাবাদী কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পশ্চিম ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন।

কর্মী সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল।

ইউনিয়ন কৃষকদলের আহবায়ক হামিদুর রহমান সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন  মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. উমর আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবুল হারেস সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন।

তেমনিভাবে গত ৫ আগষ্ট আমরা তথা ছাত্র জনতা সকলে একজোট হয়ে এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় এসেছে এদেশে  নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর। যারা বিগত ১৭ বছর নানা বৈষম্যের শিকার হয়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ৪ নং ওয়ার্ড কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

Friday, 3 January 2025

সাতকানিয়ায় রেহেনা বেগম নামের ১নারীকে মারধরের দায়ে থানায় অভিযোগ!

                      শুধু দেশ  জনগণের পক্ষে

সাতকানিয়ায় রেহেনা বেগম নামের ১নারীকে মারধরের দায়ে থানায় অভিযোগ!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল ছোটহাতিয়া কালামিয়ার পাড়ায় রেহেনা বেগম নামের স্বামী পরিত্যক্তা ১নারী ও তার ছেলে রিদুয়ানকে মারধরের দায়ে হানিফ ও কাবিল হোসেন  নামের ২ব্যক্তির বিরুদ্ধে  সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল সন্ধানর দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সূত্র জানায়,রেহেনা বেগম গরুকে ঘাস খাওয়ানোর জন্য খোলা মাটে গরু নিয়ে গেলে আবু হানিফ নিষেধ করে।আবু হানিফ খোলা মাট বর্গা চাষের জন্য মালিকের কাছ থেকে বর্গা নিয়েছে বলে রেহেনা বেগমকে জানায়।ঐ মুহুর্তে রেহেনা বেগম ও আবু হানিফ পরস্পর পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে অতর্কিত অবস্থায় আবু হানিফ রেহেনা বেগমকে এলোপাথাড়ি দায়ের কোপ মারে রক্তাক্ত আঘাত করে বলে অভিযোগ সূত্রে জানা যায়।এমনকি রেহেনা বেগমের ছেলে রিদুয়ান এগিয়ে আসলে রিদুয়ানকেও মারধর করে বলে জানা যায়।রেহেনা বেগম ও রিদুয়ানের কান্নাকাটির শোর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সাতকানিয়া হাসপাতালে ভর্তি করেন।তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।

এব্যাপারে আবু হানিফের কাছে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এব্যাপারে আবু হানিফের পিতা কাবিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনা শুনেছি।তবে এটির ব্যাপারে আমি সঠিক সমাধান হওয়ার জন্য যতটুকু সহযোগীতা করা প্রয়োজন ততটুকু করব বলে জানান।

এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার সাব ইন্সপেক্টর এমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ইসলামপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শুধু দেশ  জনগণের পক্ষে
ইসলামপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জানুয়ারি) ইসলামপুর অডিটরিয়াম থেকে উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। এতে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন। যুগ্ম আহবায়ক সাদমান সাকিব রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন-দীর্ঘ ১৭ বছর পর ছাত্রদলের শোভাযাত্রায় আমি মুগ্ধ,আগামীতে ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল,যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সোহেল রানা খোকন, উপজেলা ছাত্রদলের সদস্য জিয়াউল হক জিয়া, কলেজ ছাত্রদলের আহবায়ক মিঠুন মিয়া, পৌর ছাত্রদলের সদস্য সচিব শান্ত প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

পরিচালকঃJNEWS24TV

মোঃ সোহেল রানা 

০১৭২০০৩০৫৯০

Wednesday, 1 January 2025

জামালপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু দেশ  জনগণের পক্ষে
জামালপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার দুপুরে এ উপলক্ষ্যে সামবেশ ও র‌্যালীর আয়োজন করে জেলা ছাত্রদল।

শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সহ সভাপতি রুকনুজ্জামান রুকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের দাবী অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

Monday, 30 December 2024

ইসলামপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

                         শুধু দেশ  জনগণের পক্ষে

ইসলামপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার 

 জামালপুরের ইসলামপুরে ৩১নং উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে প্রাথমিক বিদ্যালয় যে ভীত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়। দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের প্রাচীর না থাকায় অচিরেই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালপুর জজ কোর্টের এড. মোঃ নিজাম উদ্দিন খান, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, উত্তর ইসলামপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম, এসএমসি কমিটির সাবেক সদস্য খুশ মাহমুদ, বিদ্যালয়ের জমিদতা হিমাংশু কুমার বন্দসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Saturday, 28 December 2024

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালানের ৩ সদস্য গ্রেফতার

                          শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালানের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালান চক্রের ৩ জন গ্রেফতার  করেছে জামালপুর ডিবি পুলিশ।

আজ ভোর ০৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া এলাকার জামালপুর টু শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শূল্ক ও কর ফাঁকি দিয়ে  বাংলাদেশে আনায়ন করা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়ি সহ তিন  চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ রাকিব মিয়া  সজিব(২০), পিতা-মোঃ আবু তাহের, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-উরফা (শিমুলতলী বার মাইশ্যা বাজারের পাশে), ০৩নং ওয়ার্ড, দরপর বাজার ইউপি, থানা-নকলা, জেলা-শেরপুর, ২। মোঃ মোস্তাক আহম্মেদ(২৪), পিতা-মোঃ হারেজ আলী, মাতা- মোছাঃ মোর্তজা বেগম, সাং-ঝলঝলিয়া(গারোদের গির্জার পাশে), ভুবন কুড়া ইউপি, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ মাহমুদুল আল হাসান লিখন(৩৬), পিতা- মৃত খলিলুর রহমান, মাতা-মোছাঃ নাজনিন আক্তার, সাং-দূর্গা নারায়নপুর (০২নং ওয়ার্ড নবারুন স্কুলের পাশে), শেরপুর পৌরসভা, থানা ও জেলা-শেরপুর।

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম বিপিএম মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত জিরা সহ ট্রাক গাড়ি সহ আটক করেন এসআই(নিঃ)/ মোঃ আসাদুজ্জামান ও এসআই(নিঃ)/ সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে জামালপুর সদর থানার মামলা নং-৪৬/৭২৪, তারিখঃ ২৮/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)/২৫-ডি রজু পূর্বক রিমান্ড আবেদন সহ আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Friday, 27 December 2024

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু,আটক ২

                       শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু,আটক ২

শরিফ মিয়া স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের ইসলামপুরে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে সেতাব আলী (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ওয়ান শুটার গান পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ।

তিনি জানান, উপজেলা কুলকান্দি ইউনিয়নের দুর্গম যমুনার চরে একটি সংবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন থেকে গুম খুন, ডাকাতিসহ নানাবিধ অপকর্ম করে আসছে। চক্রটির বিরুদ্ধে স্থানীয় ও বিভিন্ন থানাতে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে গেলে খবর পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ইসমাইল হোসেন (৩২) ও সুরমান আলী (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে পুলিশ খবর পায় আরেকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের কাছ থেকে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সেতাব আলীর মৃত্যু হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি।

শেরপুরে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

                  শুধু দেশ  জনগণের পক্ষে

শেরপুরে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে দুই যুবক আহত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুরে চুরি চেষ্টায় ব্যর্থ হয়ে নোবেল বাহিনীর ছুরিকাঘাতে  গুরুতর  আহত হয়েছেন দুই যুবক। বুধবার রাতে শেরপুর নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামে এই ঘটনাটি ঘটে । আহতরা হলেল একই গ্রামের  দ্বীন ইসলাম বাবু ও মোঃ আশরাফুল ইসলাম। 

জানা যায়, মোঃ জাহাঙ্গীর হোসেন জীবন তার গরুর খামারের গরু কিনার জন্য তার ফুফাতো ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা বাবদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে নোবেল বাহিনীর প্রধান নোবেল সহ ৬/৭ জন লোক দেশি ধারালো অস্ত্র নিয়ে  টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাথে থাকা ফার্ম কর্মচারীদের প্রতিরোধে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরির আঘাতে দুই যুবক গুরুতর আহত হয়।  

পরে আহতদেরকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর  করেন। 

এবিষয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন জীবন বাদী হয়ে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Saturday, 21 December 2024

নারায়ণগঞ্জ ফতুল্লা তক্কার মাঠে পোশাক শ্রমিক সিয়াম খুন

                          শুধু দেশ  জনগণের পক্ষে

নারায়ণগঞ্জ ফতুল্লা তক্কার মাঠে পোশাক শ্রমিক সিয়ামের খুন

স্টাফ রিপোর্টারঃ আলেয়া আক্তার লিজা

নারায়ণগঞ্জ,ফতুল্লা শিয়াচর তক্কার মাঠ এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে সিয়াম (১৮) নামের এক যুবককে হোসিয়ারী শ্রমিককে।

নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন আব্দুল হালিম মিয়ার ছেলে।শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এমন ঘটনা ঘটেছে ।

নিহত সিয়ামের মা কাঞ্চন বেগম জানান, দুই মাস অসুস্থ ছিলো সিয়াম। সুস্থ হলে দশ, পনেরো দিন পূর্বে সিয়াম একটি হোসিয়ারী কারখানায় কাজে যোগ দেয়।

২০ ডিসেম্বর রোজ শুক্রবার রাত নয়টার দিকে  সিয়ামের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। এরপরে রাত পৌনে ১০ টার দিকে দু তিন ছেলে  বাসায় এসে জানায় সিয়ামকে সন্ত্রাসীরা কুপিয়েছে।তবে কারা কি কারনে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা সে বলতে পারে নাই।

নিহত সিয়ামের সহোযোগিরা জানায়,সিয়াম স্থানীয় ছাত্রলীগ নেতা শামীমের সঙ্গে ছাত্রলীগের সভা সমাবেশ করতেন। তবে ছাত্রলীগে সিয়ামের কোনো পদ পদবি নেই। তবে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  নজরুলের ভাগিনা সায়মন, , আব্দুল্লদহ মেহেদী, ইকরাম, মহিউদ্দিনসহ বেশ কয়েকজন পিলকুনী পাঁচ তলার সামনে থেকে নিহত সিয়ামকে তুলে নিয়ে অটোরিক্সাযোগে তক্কার মাঠ বুড়ির গ্যারেজ সংলন খানকা মাঠে নিয়ে যায়।

খানকা মাঠে ঢুকে কুপিয়ে তাকে পুনরায় রিক্সায় করে পাচঁ তলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে তুলে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সিয়াম কে মৃত ঘোষনা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার বিবরণে জানান, তিনি জানতে পেরেছেন সিয়াম নামের একজন কে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে ঘটনার পর পরই খুনের আসামিদের ধরার অভিযান চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় রাতে কোন আসামি ধরা পড়েনি। কিন্তু নিরলস ভাবে পুলিশের একাধিক টিম নিয়ে কাজ করছে বলেও  জানান শরিফুল ইসলাম।

ওসি আরো জানান, নিহতের ডান পাশের উরুতে ছুরিকাঘাত করা রয়েছে। এতেই তার মৃত্যু হয়।

Friday, 20 December 2024

জামালপুরে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

                       শুধু দেশ  জনগণের পক্ষে

জামালপুরে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ মোঃ শামীম হোসেন

কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা জামালপুর জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে MCQ পদ্ধতিতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষায় জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় জামালপুর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের জামালপুর জেলার প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আব্দুল আওয়াল,প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, প্রধান পরিচালক আহমদ সালমান। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজামাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, অধ্যাপক হারুনুর রশিদ, মোঃ রশিদুজ্জামান, অধ্যাপক জাকিউল ইসলাম, খন্দকার মুকাদ্দাস আলী, এবং হাফেজ মিসবাহুল কাইয়ুম।

জামালপুর জেলার সকল উপজেলায় একযোগে সফলভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।