Monday, 6 March 2023

মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় ৪জন আহত


মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায়  ৪জন আহত

মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায়  ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
 ৬ মার্চ সোমাবার সকালে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়েন সিড়িঘাট তেঘরিয়া এই ঘটনা ঘটে।
প্রতিপক্ষ আনসার সদস্য শাশীমের গংদের মারধরের ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারে ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতেরা হলেন, ওই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়ার হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৭০) ছেলে ফিরোজুল ইসলাম আলামিন (২৮) ছেলে বউ রুবিনা বেগম (২২) ও একরামুল (৫৫) তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,'মৃত বীর মুক্তিযোদ্ধার ভিটাবাড়ির জমি নিয়ে প্রতিপক্ষ মৃত আব্দুছ সামাদের ছেলে আনসার সদস্য শামীমের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি দখলে চেস্টা করে এই সংক্রান্ত বিষয় নিয়ে  এঘটনা ঘটে। আজ সোমবার সকালে এ নিয়ে সংঘর্ষ হয়।'

আহত ফিরোজা বেগম বলেন,'আমরা ২৪ বছর ধরে ওই জায়গায় বাড়ি করে আছি। বাড়ি করার পর থেকেই ওই বাড়ি ভিটা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করে ওরা। এর আগেও কয়েকবার দখল করার চেষ্টা করেছে। আজ সকালে ঘর থেকে কোরআন শরীফ পড়ে বের হয়ে দেখি তারা আমাদের মারার পায়তারা করছে। তাঁর কিছুক্ষণ পরেই আমার ছেলে ও ছেলে বউ মারধর শুরু করে। পরে আমি ছাড়াতে গেলে আমাকেও মারধর করে।

আহত ফিরোজুল ইসলাম বলেন,'আমাদের থাকার ঘর ঠিক করতে ছিলাম। আমার বউকে প্রথমে মারধর শুরু করে। পরে আমি আগিয়ে গেলে আমাকেও শামীম ও সাজু মারধর শুরু করে। 
আমার মা ও মামা ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করে। শামীম আনসারের চাকরি করে।
তাঁরা জোর করে আমাদের বাড়ি ভিটা দখল করতেছে।'

এ বিষয়ে অভিযুক্ত আনসার সদস্য শামীম হোসেন জানান, আমি ছুটিতে বাড়িতে এসেছি। তাঁরা আজ ঘর তুলতেছিলো। আমি বলেছিলাম যে আমাদের একটা অনুষ্ঠান শেষে তাঁদের ঘর তুলতে। তারা যে ঘর তুলতেছিলো তাতে আমার ঘরের ভিতরে পানি চলে আসতো। তারা প্রথমেই আমার মেয়েকে আঘাত করে।'

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,'এ বিষয়টি মাত্রই শুনলাম, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Saturday, 4 March 2023

পুলিশে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা আত্মসাৎ- গ্রেপ্তার ১

পুলিশে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা আত্মসাৎ- গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যাক্তির কাছ থেকে প্রায় ৫ (পাঁচ) লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক  রফিবুল ইসলাম সোহান (৪৫) কে প্রতারনার নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করেছে জামালপুর সদর থানার পুলিশ।

শনিবার সকালে শহরের নারিকেলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানার পুলিশ। রকিবুল ইসলাম সোহানের বাড়ি রংপুর জেলার গঙ্গার ছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিম উদ্দীনের ছেলে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন এর নেতৃত্বে এস আই নজরুল ইসলাম ও তার সহকর্মী ফোর্সের সহযোগিতায় ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের মৃত মজিবুর মন্ডল এর ছেলে নাদের মন্ডল (৫৫) এর অভিযোগের  ভিতিওে তাকে নারিকেলি থেকে ছানোয়ার হোসেনের ভাড়া বাড়ি থেকে প্রতারনার ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নগদসহ গ্রেফতার করেছে। 

সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন  জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোনো টাকা খরচের প্রয়োজন নেই। জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিনের নির্দেশে এ-সংক্রান্ত ঘোষণা সংবলিত বিজ্ঞপ্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায় প্রকাশিত করা হয়।পরে সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে রফিকুলের প্রতারণার বিষয়টি জানায় ভুক্তভোগী নাদের মন্ডল।

জামালপুর জেলার শ্রেষ্ট ফটো সাংবাদিক হিসেবে পদক পেলেন ফটো-সাংবাদিক শাহাবুল আকন্দ।

জামালপুর জেলার শ্রেষ্ট ফটো সাংবাদিক হিসেবে পদক পেলেন ফটো-সাংবাদিক শাহাবুল আকন্দ।


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার শ্রেষ্ট ফটো সাংবাদিক হিসেবে জাতীয়  প্রেসক্লাব অডিটোরিয়াম সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী এম.পি ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদ ও প্রকাশক মো: আনোয়ার হোসেন আকাশ বিএইচআরপিএস সম্মাননা স্বারক তুলে দিচ্ছেন জামালপুরের কৃতি সন্তান ফটো-সাংবাদিক শাহাবুল আকন্দের হাতে

Friday, 3 March 2023

সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য নিধন

 

সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য  নিধন



মাইনুল ইসলাম রিফাতঃ

জামালপুরে সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য নিধনের খবর পাওয়া গেছে। উপজেলা সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছাতারিয়া গ্রামের পাচ ছাতারিয়া দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর তিন মোহনায় একটি জলা শয়ে এলাকার  কিছু লোকের সমন্বয়ে মৎস্য চাষ করে। দিবাগত রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে ওই মৎস্য নিধন করেছে। ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষাধিক টাকার মৎস্য নিধন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে আব্দুল আজিজ বলেন, সম্প্রতি একই এলাকার অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা তার ভাই আব্দুর রশিদ রাতের আঁধারে মাছ ধরতে আসলে মৎস্য চাষীরা তাকে বাঁধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রশিদের বেপরোয়া  লোকজন মৎস্য চাষীদের উপর অতর্কিত হামলা চালায়।

অতঃপর  অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা উল্টো মৎস্য চাষীদের বিরুদ্ধে ২৭-০২-২৩ইং তারিখে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৮/৫১। 

আব্দুল আজিজ আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই তাদের এ মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করেছে বলে, আমার ধারণা।   

এ বিষয়ে জানতে চাইলে, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাব্বত কবীর বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়া হবে।

Thursday, 2 March 2023

বিশ্বজয় করলেন হাফেজ মোঃওয়াসিম আইয়ুব।

বিশ্বজয় করলেন হাফেজ মোঃওয়াসিম আইয়ুব।

 

মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

আবারো বিশ্বজয় করলেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ মোং ওয়াসিম আইয়ুব"

আরব আমিরাত "রাস আল খাইমাহ অনুষ্ঠিত ২১ তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৫২ দেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্হান অর্জন করেন বাংলাদেশের হাফেজ ওয়াসিম আইয়ুব। এই গৌরব বাংলাদেশের, আরব আমিরাত সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে ওয়াসিম আইয়ুব কে অভিনন্দন ও শুভেচ্ছা।


Monday, 27 February 2023

পরকিয়ায় ধরা খেয়ে আদ্রা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি থানায়

পরকিয়ায় ধরা খেয়ে আদ্রা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি থানায়

স্টাফ রিপোর্টারঃ

পরকিয়ায় ধরা খেয়ে আদ্রা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি দলিল লেখক আ: রশিদ সরকার(৪৮) নারীসহ মেলান্দহ  থানায়। ঘটনাটি ঘটেছে ২৭ ফেব্রুয়ারি সোমবার  রাত দিনটায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে। 

তেঘরিয়া গ্রামবাসী জানান- রাত ২/৩ টার দিকে একই পাড়ার ঢাকায় থাকা শাহ আলমের স্ত্রী তুলি( ৩৫)এর সাথে আ: রশিদকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসিরা ধরে ফেলে।ধরার পর কাজি এনে উভয়ের বিয়ের ব্যবস্থা করলে কে বা কাহারা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে রশিদ ও তুলিকে থানায় নিয়ে যায়।থানায় সারাদিন নেতা ও বিভিন্ন মহলের সাথে দেনদরবার শেষে একটা রফদফার পর উভয়জন কে ছেড়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি বলেন - রশিদ সরকার নানা ও দাদা হয়েছে এবং একজন নেতা, এখনো তারা এমন চরিত্র এলাকার মাথা নিচু করেছে,।আমরা এমন হীন কর্মের নিন্তা জানাই। এ বিষয়ে অভিযুক্ত তুলির সাথে কথা বললে তুলি জানান রশিদের সাথে আমার অনেকদিন যাবৎ যোগাযোগ। হঠাৎ এই পরিস্থিতি হয়ে গেলো ভাবতে পারিনি।এই ঘটনার পর হতে আমার স্বামী আমার সাথে কথা বলতেছেনা এখন কি করবো বুঝতেছিনা।

উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি-  মনোহর আলী বলেন- কোন ব্যক্তির দায় দলে নিবে না।তবে রশিদের উপর আনিত অভিযোগ সত্য কি না দেখতে হবে।

মেলান্দহ থানার

ওসি দেলোয়ার হোসেন জানান-  উভয় জন কে থানায়  আনা হয়ছে। বিষয়টি  নিয়ে মিমাংসার প্রক্রিয়া চলছে।

 পরকিয়ায় ধরা খাওয়া তুলি ও  রশিদ সরকারের বিষয়টি নিয়ে এলাকায়  চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।#

Sunday, 26 February 2023

এলজিইডির তথ্য না পেয়ে সাংবাদিক মাসুদুর রহমানের আপীল আবেদন

এলজিইডির তথ্য না পেয়ে সাংবাদিক মাসুদুর রহমানের আপীল আবেদন


ষ্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য না দেওয়ায় জেলা প্রশাসক ও আপীল কতৃপক্ষ এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী বরাবর আপিল আবেদন করেছেন দৈনিক জনবাণী ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাসুদুর রহমান। ২৬ ফেব্রুয়ারী রোববার দুপুরে  জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনি আপীল জমা প্রদান করেন। 

জানা যায়,উপমা ফারিসা সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই সাংবাদিকরা তথ্য অধিকার আইনে ইউএনও কার্যালয়ে আবেদন দিলেও আবেদন দিয়েও  ফাইলবন্দি পড়ে আছে। তথ্য অধিকার আইনানুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করলেও বিভিন্ন প্রকল্প হরিলুটের ঘটনা ধামাচাপা দিতেই কোনো তথ্য প্রদান করা হয় না। কেউ তথ্যের জন্য আবেদন করলে সে খবর পৌঁছে যায় প্রকল্প সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার কানে, এতে হয়রানির শিকার হন খোদ গণমাধ্যমকর্মীরা।

কথা হলে সাংবাদিক মাসুদুর রহমান অভিযোগ করে বলেন,  গত ১৬ জানুয়ারী ২০১৮-১৯ অর্থ বছর থেকে চলমান অর্থ বছর পর্যন্ত এডিপি, এলজিএসপি/উন্নয়ন সহায়তা, সাব রেজিস্ট্রি অফিস থেকে প্রাপ্ত ১% এর তথ্য চেয়ে অধিকার আইন (আইনের বিধি ৩-এর ফরম 'ক') অনুযায়ী  উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বরাবর আবেদন করেন। আবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী কর্মকর্তা (উপজেলা প্রকৌশলী ) জাহিদুল ইসলাম  তাকে তথ্য না দিয়ে নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তথ্য না পাওয়ায় আইনের ধারা ৮-এর উপধারা (১), (২), (৩) অনুযায়ী রোবনার দুপুরে জামালপুর জেলা প্রশাসক বরাবর তিনি আপিল (আইনের বিধি ৬-এর ফরম 'গ') আবেদন করেন বলে জানান।  তিনি আরো বলেন, গত ৯ নভেম্বর ২০১৮-১৯ থেকে চলতি অর্থবছর পর্যন্ত ১ম ও ২য় পর্যায়ের স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বিশেষ এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের অনুকূলে সাধারণ বরাদ্দের টিআর, কাবিটা, কাবিখা, জিআর তালিকা ও প্রকল্প কমিটির তথ্য চেয়ে আবেদন করে তথ্য না পাওয়ায় জেলা প্রশাসক বরাবর আপীল করেছিলাম। শুনানি হয়েছে। জেলা প্রশাসক স্যার একটি আদেশ দিয়েছে। সেই আদেশের পরেও তথ্য পায়নি। কবে তথ্য বা কোন কোডে টাকা জমা প্রদান করব সেই চিঠিও দেয়নি ইউএনও এবং পিআইও। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম এর বক্তব্য নেওয়ার জন্য কল দেওয়া হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এদিকে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে দুপুরে ১:৫২ মিনিটে মুঠোফোনে তথ্য না দেওয়ার বিষয়ে জানতে কল দেওয়া হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

তবে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জানান, তথ্য অধিকার আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির হাসিল স্কুল এন্ড কলেজ পরিদর্শন

 

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির হাসিল স্কুল এন্ড কলেজ  পরিদর্শন

বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের হাসিল স্কুল এন্ড কলেজ পরিদর্শন  করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার বিকেলে হাসিল স্কুল এন্ড কলেজ  পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,সদর আসনের এমপি বীরমুক্তীযোদ্ধো ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ,সদর ইউএনও লিটুস লরেন্স চিরান,হাসিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তানজিনা মুনমুন প্রমুখ। অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন হাসিল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। স্কুলের পরিবেশ দেখে  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  সন্তোষ প্রকাশ করে বলেন,এই প্রতিষ্ঠান এমপিও হওয়ার শতভাগ যোগ্যতা অর্জন করেছে,আমি প্রধানমন্ত্রীর কাছে এমপিওর বিষয়ে কথা বলব।

জামালপুরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন'র মাসিক সভা

জামালপুরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন'র মাসিক সভা

মাসুদ রানা,জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে  মানবাধিকার  সংস্কৃতি  ফাউন্ডেশন এর মাসিক সভা  উন্নয়ন সংঘের অফিসে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের  পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,   বিশেষ অতিথি হিসেবে ছিলেন   মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সিনিয়র স্টাফ ল'ইয়ার নাহিদ শামস্,উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রতি মোল্লা।

জানা যায়,মানবাধিকা লঙ্ঘনের দিক দিয়ে দেশের দশটি ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে জামালপুর জেলা একটি।মানবাধিকার লঙ্ঘন রোধকল্পে এ সংগঠনটি দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ এটি আয়োজন করে।এতে জামালপুরের বিভিন্ন উপজেলার ইউপি সদস্য,মানবাধিকার কর্মী,গণমাধ্যম কর্মীসহ নানা পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Friday, 24 February 2023

জামালপুরের ভাটারা সমিতি, ঢাকার আয়োজন মিলনমেলা অনুষ্ঠিত

 

জামালপুরের ভাটারা সমিতি, ঢাকার আয়োজন  মিলনমেলা অনুষ্ঠিত

বিপুল মিয়াঃ

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা সমিতি, ঢাকা এর আয়োজনে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেহেদী মার্টে   দিনব্যাপী  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাটারা সমিতির,ঢাকার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ মাহমুদ হাসান তালুকদার। ভাটারা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান সঞ্চয়লনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ অতিরিক্ত আইজিপি বিপিএম ( বার) পিপিএম মাহাবুবর রহমান, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ব্যবস্থাপক পরিচালক, মোঃ আব্দুল মান্নান, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসেন বাদশা, তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর হারুন অর রশিদ,  সাবেক জাতীয় পার্টির এমপি মামুনুর রশীদ জোয়ার্দার, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এসএম মোস্তাফিজুর রহমান,   পৌর মেয়র মনির উদ্দিন, সাবেক সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান হেলাল, বৃহত্তম ময়মনসিংহ সমন্বয়  পরিষদের মহাপরিচালক প্রকৌশলী রাশেদুল ইসলাম শেলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ভাটারা সমিতির সদস্য ও গণ্যমান ব্যক্তিবর্গ।

সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Tuesday, 21 February 2023

অথেনটিক সেন্ট্রাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

অথেনটিক সেন্ট্রাল  স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃমোঃ শরিফ মিয়া 

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। 

প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ  উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করে। 

সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়। সকাল ৮ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সময় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতা শুরু হয়। 

সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানটি শুরু হয়।  সম্পূর্ণ অনুষ্ঠানটি  শিক্ষার্থী অভিভাবক সহ অনেকেই উপভোগ করেন। সব শেষে সকল ছাত্র -ছাত্রী সানন্দবাড়ী  শহরের মেইন মেইন  রাস্তা গুলোতে রেলি করেন। 

প্রতিষ্ঠানের শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমানের  উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য, গান ও কবিতা পরিবেশন করে। এ সময় সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল কাদের সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুস সবুর, সিনিয়র শিক্ষক তোফায়েল আহমেদ, শিক্ষক আমিনুল ইসলাম, দুলাল  হোসেন, সায়েদুল ইসলাম,  মেহেদী হাসান, আশরাফুল ইসলাম,  মোছাঃ মমতা খাতুন, আফরোজা বেগম, চাদনী আক্তার, তাছরিন খাতুন, খালেদা খাতুন  সহ অনেকেই উপস্থিত  ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা একুশে ফেব্রুয়ারি তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। সমাপনী বক্তব্যে  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তাইন বিল্লাহ   বলেন, ‘আমাদের ভাষার নাম দিয়ে আমাদের দেশের নামের শুরু, পৃথিবীতে সম্ভবত এমন দেশের সংখ্যা খুব বেশি নেই।

"আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড"২০২২ইং।


"আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড"২০২২ইং।

মাঈনুদ্দীন মালেকিঃ

প্রথমবারের মতো দুবাই কনসুলেটের উদ্যাগে বৈধ পন্থায় রেমিট্যান্স বাড়াতে এবং রেমিট্যান্স যোদ্ধাদের উৎসাহ দিতে কনসুলেট ময়দানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বায়ান্ন জন যোদ্ধা ও ৩৯ জন সিআইপির হাতে সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কনসুলেটের প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোং আবু জাফর। 

অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান করা উচিত।প্রবাসীদের সম্মান করায় বাংলাদেশ সরকারের কর্তব্য বলে অবহিত করেন।এই সম্মানে সম্মানিত হয়ে ভবিষ্যতে বৈধ পথে আরও রেমিট্যান্স বাড়বে আশা ব্যক্তকরেন।

Monday, 20 February 2023

ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক   অনুষ্ঠান অনুষ্ঠিত।

সুজন মিয়া স্টাফ রিপোর্টার,,

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের ,ঘোষের পাড়া ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয় ২৫ তম বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঘোষেরপাড়া ফজিলা নছিম রইস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে, এবং খোরশেদ আলম লাল মিয়ার সঞ্চালনায়, অনুষ্ঠানটি উদ্বোধন করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী  লুলু জামালি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোবাশ্বির হাসান এবং জামালপুর জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বাবলু ,মোহাম্মদ জাকির হোসেন অধ্যক্ষ, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রী কলেজ আড়াই হাজার, নারায়ণগঞ্জ।

ক্রীড়া পরিচালনা করেন, আঞ্জুরা পারভীন,অনুষ্ঠানে বালক বালিকাদের জন্য পৃথক পৃথক ক্রিড়ার ব্যবস্থা করা হয়েছে। 

দ্বিতীয় পর্যায়ে, পড়ন্ত বিকেল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায়, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি লুলু জামালি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতেও উন্নয়ন চোখে পড়ার মত। দেশেকে শতভাগ শিক্ষার আওতায় আনতে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের সাথে সাথে যদি সমাজে যারা বিত্তবান রয়েছে সকলে সার্বিক সহযোগিতা করে তাহলে, নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে, দেশের উন্নয়নে যোগ হবে নতুন দিগন্ত। আমি প্রবাস জীবন গ্রহণ করে দক্ষিণ কোরিয়ায় বসবাস শুরু করেছি। কিন্তু আমার নিজ দেশ নিজ এলাকার প্রতি একটুও টান কমেনি। সুযোগ পেলে মন চায় নিজ দেশের জন্য কি  নিজ এলাকার জন্য কিছু করি। তাই বিভিন্ন সময় আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা করে থাকি। ভবিষ্যতেও আমি এমন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করব ইনশাল্লাহ।