Thursday, 10 October 2024

জামালপুরে ট্রাক চাপায় অটোচালকের মৃত্যু

 শুধুদেশজনগণের পক্ষে

জামালপুরে ট্রাক চাপায় অটোচালকের মৃত্যু

          JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ৯অক্টোবর বুধবার, রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুটামনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ইউসুফ আলী জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না। এ সময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জামালপুর পৌরসভার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত\ মৃত ব্যক্তির জানাজা পড়তে হয় অন্য এলাকায়

 শুধুদেশ  জনগণের পক্ষে

জামালপুর পৌরসভার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত\ মৃত ব্যক্তির জানাজা পড়তে হয় অন্য এলাকায়

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগাবাড়ি ও কাজিরআখ ৪টি এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগিদের অভিযোগ, সারা এলাকা জলাবদ্ধতার কারণে মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে হয় অন্য এলাকা মিয়াবাড়ি মাদ্রাসা মাঠে। তাই এলাকাবাসি গত ৮ অক্টোবর (মঙ্গলবার) এ সংক্রান্ত বিষয়ে জামালপুরের জেলা প্রশাসকসহ পৌর কর্তৃপক্ষের কাছে পৃথক দুইটি স্মারক লিপি পেশ করেছেন।

এলাকাবাসিরা জানায়,পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগাবাড়ি ও কাজিরআখ ৪টি এলাকায় প্রায় ৬শতাধীক পরিবারের প্রায় ৩ হাজার মানুষ দিনের পর দিন বর্ষা এলেই জমে থাকা কোমর পানিতে করতে হয় তাদের। বসতভিটা,রাস্তাঘাট জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত পানির নীচে তলিয়ে থাকে। পৌর বাসি পানিতে বসবাস করাসহ চলা ফেরায় নাকানিচুবানি খেতে হয়। বিশেষ করে কঁচিকাঁচা স্কুলগামী শিশু বয়বৃদ্ধ,গর্ভবতি নারী ও মুমুর্ষ রোগিদের চিকিৎসায় যাতাযাত করতে চরম বিড়ম্বনায় স্বীকার হতে হয়।

তাছাড়া জলাবদ্ধ পানিতে ভেসে আসা ময়লা,আর্বজনা দুর্গন্ধ পরিবেশ মানব শরীরের জন্য কতটা যে ক্ষতিকর, তা আধুনিক যুগে অজানা কারোর নয়। কিন্তু পরিতাপের বিষয়,এ নিয়ে যেন পৌর কর্তৃপক্ষের ভাবান্তর নেই।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়,বিগত সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা পানির গতিপথ রোদ্ধ করে হাঁস মুরগি,গরুর খামার এমনকি মৎস চাষ করতে গিয়ে পানির গতিপথ বন্ধ করে দিয়েছে। ফলে সরকারী রাস্তায় ব্রিজ কালভাট থাকলেও তা, অকেজু হয়ে পড়ে রয়েছে। কিন্তু এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলাব্ধতা দেখা দিয়েছে। ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে জমে থাকা পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসির দাবী,এই মুহুর্তে পাকা ড্রেন করা সম্ভব না হলেও কাঁচা ড্রেন করে অথবা পানি প্রতিবন্ধকতা খোলসা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে পৌরসভার পূর্ব হাটচন্দ্রার হারেজ আলী বলেন,বৃষ্টির ৬মাস জলাবদ্ধতায় এলাকার কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা নামাজ পড়ার কোন জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র (মিয়া বাড়ি মসজিদ মাদ্রাসা মাঠে) নিয়ে জানাজা পড়তে হয়। পলাশতলা সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ জয়বানু,মোহসিন আলী, বগাবাড়ি বাদশা মিয়া কাজিরআখ এলাকার  বাসিন্দা শাহজাহান আলী,জয়নাল আবেদিন,ময়নাল হোসেন বলেন বর্ষাকাল এলেই বৃষ্টির পানিতে সয়লাভ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিগত পতিত সরকারের সমর্থিত প্রভাবশালী কিছু ব্যক্তি গরুর খামার, মুরগির খামার ও মৎস প্রকপ্লের নামে পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ করে দেওয়ার কারণে প্রায় ৬মাস এলাকার বাড়ি-ঘরসহ হাজার একর কৃষিজমি পানির নীচে তলিয়ে থাকে। অপরদিকে অন্য কোন ড্রেনের ব্যবস্থা না থাকায় প্রতিটি ঘরে ঘরে পানি থাকায় আমাদের এলাকার শিশু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এছাড়া জলাবদ্ধতার সময় কেউ মৃত্যুবরণ করলে জানাজা নামাজ পড়ার কোন শুকনো জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র নিয়ে জানাজার নামাজ পড়তে হয়। বয়বৃদ্ধ গর্ভবতী নারীসহ অসুস্থ্য রোগীদের চিকিৎসায় যাতায়াত করতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে আমাদের। তারা আরো বলেন, জলাবদ্ধতার কারণে হাস, মুরগি, গরুবাছুর পালন করাসহ প্রায় হাজার একর ফসলি কৃষি জমিতে কৃষিকার্য্য চাষাবাদ থেকে বঞ্চিত হয়ে আসছে এলাকাবাসি।
 
এবিষয়ে বিগত দিনে পৌর কর্তৃপক্ষের কাছে বহু বার আবেদন নিবেদন আকুতি মিনতি করে সুফল পাননি তারা। পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বস্থ্য  করে থাকেন। কিন্তু জলাবদ্ধতা সৃষ্টিকারিদের বিরোদ্ধে কোন প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করে পানি নিষ্কাশনের বিকল্প কোন ড্রেনেজ ব্যবস্থা গ্রহন করেনি পৌর কর্তৃপক্ষ। ফলে এলাকাবাসি পরিবার পরিজন নিয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছি আমরা।

এ ব্যাপারে জামালপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক ও ডি ডি এল জি মৌসুমী খানম এর সাথে স্মারকলিপি পেয়েছেন কি, না জানতে চাইলে তিনি বলেন এখনো আমি হাতে পাইনি, তবে পৌরসভার প্রধান নির্বাহী হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

এ সংক্রান্ত বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম এর কাছে অফিস বন্ধ থাকায় মুঠো ফোনে একাধিকবার কল করা হলে তিনি মুঠো ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ফোন নং ০১৭১৩০৬১১০০


Tuesday, 8 October 2024

জামালপুরে প্রতিষ্ঠিত দীর্ঘ দুই বছর পর জামালপুর মডেল প্রেসক্লাব দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।

 শুধুদেশ জনগণের পক্ষে 

জামালপুরে প্রতিষ্ঠিত দীর্ঘ দুই বছর পর জামালপুর মডেল প্রেসক্লাব দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ সুজাউদ্দৌলা সুজন

রবিবার (০৬অক্টোবর ) সন্ধ্যা ৭ ঘটিকায় তমালতলা জামালপুর মডেল প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে মোস্তাফিজুর রহমান সভাপতি ও মাসুদুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২৭ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন৷

মডেল প্রেসক্লাবের কমিটিতে সিনিয়র সহ সভাপতি এম এ কাশেম ও হাতেম আলি( খাদেম) সহ-সভাপতি আল মাসুদ লিটন সহ-সভাপতি জামিউল হক জামিল, সহ-সভাপতি মনোয়ার হোসেন মুক্তা সহ-সভাপতি ‘ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজাদৌলা সুজন ,গাজী বেলাল জাহাঙ্গীর আলম৷ মোঃ আল আমিন অর্থ বিষয়ক সম্পাদক শাকিল হাসান দপ্তর সম্পাদক জয় হোসাইন প্রচার সম্পাদক মোহন আকন্দ সাংস্কৃতিক বিষয় সম্পাদক শাহিন আলম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আলম কার্যকরী সদস্য করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন৷

উক্ত কমিটি সদস্যকে আগামী দুই বছর সততা নিষ্ঠা সাংগঠনিক নিয়ম কানুন মানিয়া চলার জন্য দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন নব-নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান৷

দীর্ঘ দুই বছর পর বছর কমিটি ঘোষণা হওয়ায় পর সদস্যদের মধ্যে আনন্দ জোয়ার বইছে সেই সাথে নতুন কমিটিকে সর্বস্তরের প্রশাসন মহল ও সুধী জনতা স্বাগত সহ অভিনন্দন জানিয়েছেন।

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা

 শুধুদেশ জনগণের পক্ষে

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে পাথালিয়া হযরত শাহা জামাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক সাইফুল ইসলাম খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার । 

এছাড়াও বক্তব্য দেন আশেক মাহমুদ কলেজ ইয়ুথ সদস্য ঝিনুক, পাথালিয়া ইয়ুথ সদস্য ফয়সাল, হোসনে আরা বিথী,কম্পোপুর ইয়ুথ সদস্য তাবাসসুম মনিষা,গোপালপুর ইয়ুথ গ্রুপের দলনেতা সানজিদা ইয়াসমিন।  

সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য , অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

 অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ সদস্য আসমাউল।

 বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।

জামালপুরে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ

জামালপুরে কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে  অপসারণের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

৮ অক্টোবর (মঙ্গলবার)দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্চিত ঘোষণা করে সড়ক অবরোধ করে রাখে। ঘন্টা ব্যাপী সমাবেশ করায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ যায়।

ওই সমাবেশে বক্তব্য রাখেন, দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী সিনথিয়া আক্তার, ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির। 

বক্তারা বলেন, সভাপতির পদ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা। 

উল্লেখ্য, গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়

Monday, 7 October 2024

জামালপুরের মাদারগঞ্জ গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে বালিজুড়ীর ইউনিয়নের সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটিতে সংঘর্ষ লাগে

 শুধুদেশ জনগণের পক্ষে

জামালপুরের মাদারগঞ্জ গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে বালিজুড়ীর ইউনিয়নের সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে দুই পক্ষের কথা কাটাকাটিতে সংঘর্ষ লাগে

স্টাফ রিপোর্টারঃ

মাদারগঞ্জে গ্রাবের গ্রাম চৌরাস্তা মোড়ে সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ উপস্থিত হয় মেয়ে নাম তাসলিমা, পিতা-তারা মিস্ত্রি, মা- স্বপ্না খাতুন সে সময়কালে মেয়ে পক্ষকে জবানবন্দি নেওয়া হলে মেয়ে সরাসরি বলে দেয় ছেলের শারীরিক সমস্যা রয়েছে কিন্তু পূর্বে আরেকটি সালিশি বৈঠক হয়ে গেছে কিন্তু সে সময়ে দুই পক্ষেই মিল হয়ে যায় কিন্তু মেয়েটি  কে বাবার বাড়ি রেখে দেওয়া হয় স্বামী শ্বশুর বাড়ি গেলে তার সাথে খারাপ আচরণ করা হয় এভাবে প্রায় অনেক দিন কেটে যায় ছেলেটি শ্বশুর বাড়ি যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেনা বাড়িতে গেলে ছেলেকে হুমকি দেয়া হয় ছেলে ফোনের মাধ্যমে তার স্ত্রীর সাথে কথা বলতে চাইলে মেয়ের মা টালবাহানা করেন ছেলে অবশেষে  সেনাবাহিনীর ক্যাম্পে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একটি  দরখাস্ত দেয় কিছুদিন পর সালিশি বৈঠকের তারিখ  নির্ধারণ করা হয় সাবেক রাজু চেয়ারম্যানের বাড়িতে সালিশি বৈঠকে মেয়ে ছেলের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন এবং মেয়েটি সংসার করতে চায়না ছেলে পক্ষ নাম আবু সালে, পিতা- আজাদ ছেলের পক্ষ থেকে বলা হয় মেয়ে যদি সংসার করতে না চাই তাহলে তালাক দিয়ে যেতে বলেন কিন্তু মেয়ে পক্ষ তালাক দিতে ইচ্ছুক না সালিশি বৈঠকে সাবেক রাজুর চেয়ারম্যান এবং পৌর বিএনপি'র বেলাল হোসেন একটি দিন নির্ধারণ করতে চায় সে মত অবস্থায় মেয়ে পক্ষ চলে যাওয়ার সময় ছেলের পক্ষ কে কূটনীতিক ভাষায় কথা বলে শেষ সময় ছেলের জেঠিমা কিছু বলতেই মেয়ের মা তাকে  থাপড় মারেন এ সময়ে মেয়ের পক্ষের গাড়ির ডাইভার ছেলে পক্ষের ওপর রাগান্নাতী হয়ে ছেলেকে ও ছেলের মামাকে মারধর করার চেষ্টা করলে ছেলের পক্ষ সাথে দোস্ত দোস্তি হয় এক প্রকারে পরিস্থিতি সামাল দিতে না পারায় সাবেক রাজু চেয়ারম্যানের সহকর্মী মাদারগঞ্জ মডেল থানায় ফোন করেন এমত অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সালিশি বৈঠকে পুলিশ আসে মেয়ে পক্ষকে বাহির করে নিয়ে যাওয়া হয়।

ইসলামপুরের সাংবাদিকের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

ইসলামপুরের সাংবাদিকের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার কর্মরত ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭অক্টোবর) দুপুরে উপজেলা হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ঐতিহ্যবাহী ইসলামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি (ভোরের কাগজ প্রতিনিধি) মোরাদুজ্জামান মোরাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক (যায়যায়দিন প্রতিনিধি) হাফিজ লিটন, সাবেক সভাপতি (ইনকিলাব প্রতিনিধি) ফিরোজ খান লোহানী, সহ-সভাপতি (যুগান্তর প্রতিনিধি) রহিমা সুলতানা মুকুল, জামালপুর প্রেসক্লাবের সদস্য (সাবেক কালের কন্ঠ প্রতিনিধি) আজিজুর রহমান চৌধুরী, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি (প্রাণের বাংলাদেশ প্রতিনিধি) কোরবান আলী, সদস্য (৭১টিভি প্রতিনিধি)  লিয়াকত হোসেন লায়ন, সদস্য (বিজয় টিভি প্রতিনিধি) ইয়ামিন মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ( আমার সংবাদ) রোকনুজ্জামান সবুজ, ক্রীড়া সম্পাদক, (প্রতিদিনের চিত্র) মশিউর রহমান টুটুল, সদস্য (সত্যের সন্ধানে প্রতিদিন) আব্দুল মোতালেব, সদস্য (রুদ্র বাংলা প্রতিনিধি) হোসেন শাহ ফকির, (বাংলাদেশ সমাচার) এমদাদুল হক, সহযোগী সদস্য অনলাইন পোর্টাল ২৪ বাংলাদেশ নিউজ আরেফিন সুমন (জনকণ্ঠ প্রতিনিধি) সৈয়দ এনামুর রকিব প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক হোসেন রানা, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল, ওসমান হারুনী, রফিকুল ইসলাম রঞ্জু, হাসর আলী, ফিরোজ শাহ, এনামুল হক, রুবেল মিয়া, মফিজুল ইসলাম, মাইনুল ইসলামসহ ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ।

জামালপুরে ১৮৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পালিত হতে যাচ্ছে

 শুধু দেশ জনগণের পক্ষে

জামালপুরে ১৮৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পালিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ১৮৮ টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলকলক্ষে হিন্দু ধর্মালম্বীদের পূজার মন্ডপ গুলোতে চলছে রংতুলির আঁচর। আসছে ৯অক্টোবর বুধবার পালিত হবে মহাষষ্ঠী। তাই সকল মন্ডপে কারিগরদের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। এবার জামালপুরে সাতটি উপজেলায় সর্বমোট ১৮৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জানিয়েছেন জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা। তারা জানায় জামালপুর পৌর শহরে ২০ টিসহ সদর উপজেলায় মোট ৪৬ টি,মাদারগঞ্জ উপজেলায় মোট ২৮ টি,বকশীগঞ্জ উপজেলায়র্ মোট ১২টি, দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ২৩ টি, ইসলামপুর উপজেলায় মোট ১৫ টি,মেলান্দহ উপজেলায় মোট ২০টি, এবং সরিষাবাড়ী উপজেলায় মোট ৪৪ টি সারা জেলায় সর্বমোট ১৮৮ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে গত বৎসরে হয়েছিল ২০৬টি,এবার ১৮টি পুজা কম হয়েছে।

দুর্গাপুজা উপলক্ষে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা বলেন,এপর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে।আশাকরি শেষ পর্যন্ত ভাল থাকবে । আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পূজার মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। অরাজকতা বা নাশকতার কোন সুযোগ নেই। 

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়া পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করে যাচ্ছেন কোনক্রমে নাশকতা করার কোন আসংখ্যা নেই বলে জানান। 

মোঃসোহেল রানা
নিজস্ব প্রতিবেদকঃ
০১৭২০০৩০৫৯০

Saturday, 5 October 2024

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

জামালপুর প্রতিনিধিঃশাকিল আহমেদ 

জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  শনিবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা শিক্ষক দিবস  উদযাপন কমিটির আহবায়ক ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহিন খান, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সুপার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমূখ।

ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) আয়োজনে  বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্যানেল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় এম্পায়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প।   এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুরে মোটরসাইকেলের ডিমার লাইট নিয়ে ঘটনায়২৮ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে মোটরসাইকেলের ডিমার লাইট নিয়ে ঘটনায়২৮ জনের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় মোটর সাইকেল হেড লাইটের ডিমার উচু করে চালানো নিয়ে সংঘর্ষে ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মেস্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতা রনি তালুকদার শুক্রবার জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেছেন।আসামী  করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা  কামাল হোসসেনসহ ইউনিয়নের ২৮ জনের বিরুদ্ধে। মামলায় ওইদিনি রাজু খান নামে একজন ডাক বিভাগের কর্মচারিকে গ্রেফতার করে জামালপুর থানা পুলিশ। 

ঘটনায় এলাকাবাসিরা জানান,বুধবার সন্ধায়  জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের পাশ দিয়ে ভেটেরিনারি ঔষুধ ব্যবসায়ী ও ইউনিয়ন  স্বেচ্ছাসেবকদল নেতা  রনি তালুকদার হেড লাইটের ডিমার উচু করে দিয়ে পালসার মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল।এ সময় এলাকার আরেকজন ডিসকভার মোটর সাইকেল চালক কলেজ পড়ুয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের পুত্র কাইফ,ওই চালক রনি তালুকদারকে ডিমার লাইট উচু করে দেয়ার জন্য বকা দেন। পরে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এলাকাবাসিরা আরও জানান,ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে কাইফের বাবা কামাল হোসেন,উপজেলার মেস্টা চৌরাস্তা মোড়ে গিয়ে তার ছেলেকে মারধরের কথা এলাকাবাসিকে জানাতে যায়।পরে এ নিয়ে দ্বিতীয় দফায় উভয়ের মধ্যে কথা বাকবিতন্ডা বাঁধে।পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদল নেতা রনি তালুকদার৷ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ ইউনিয়নের ২৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এব্যাপারে আসামী রাজু খানের চাচাতো ভাই এমদাদুল হক অঙ্কন খান বলেন,এলাকার কামাল হোসেনের ছেলে কলেজ পড়ুয়া কাইফ বুধবার সন্ধায় মোটর সাইকেলের হেড লাইট উচু করে চালানো নিয়ে রনি তালুকদারের সঙ্গে সংঘর্ষ হয়।এ ঘটনাকে  ভিন্নখাতে প্রভাবিত করতে রনি তালুকদার ইউনিয়নের ২৮ জনকে জড়িয়ে আসামী করেছে। তিনি ২৮ জনকে জড়িয়ে আসামী করা ঘটনাটি  পরিকল্পিত এবং সাজানো বলে দাবি করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন,আঃ ছালাম ফকির (৫৮),  মোঃ শাহীনুর (৪২),মোঃ নজরুল ইসলাম  (৪৮) ৫। মোঃ রাজু খান (৪৭) ৬। মোঃ ছানোয়ার হোসেন মিলন (৪০) ৭। মোঃ মহির তালুকদার (৫৫) ৮। মোঃ ইউনুস (৫৭) ৯। মোঃ বদরুল হাসান বিদ্যুৎ (৩৫) ১০। মোঃ নাজমুল হক (৩০)১১। মোঃ আলমগীর হোসেন (৪৫) ১২। মোঃ মনুজ্জল (৪৮) ১৩। মোঃ হারুন অর রশিদ বাদল তরফদার (৪৫) ১৪। মোঃ রুকন মিয়া (৩৫)  ১৫।  খোরশেদ আলম খোকন (৪৭) ১৬। মোঃ মাহাদি মানিক (২৭) ১৭। মোঃ আঃ মান্নান (৪২)১৮। মোঃ সোনা মিয়া (৫০) ১৯। মোঃ আকাজ্জল (৪৫) ২০। মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৮) ২১। মোঃ নিরব (২৫) ২২। মোঃ মোবারক হোসেন (৪০)২৩। মোঃ হাবিবুর রহমান (৫০)২৪। মোঃ  সুলতান মাহম্মদ (৫২) ২৫। মোঃ অন্তর (২৮)২৬। আতিকুর রহমান কিনু (৫০)মোঃ কাইফ (২০) ২৮। মোঃ আক্রাম হোসেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি ফয়সল আতিক জানান,এ মামলায় রাজু খান নামে একজন আসামীকে  গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইসলামপুরে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা আটক

 

ইসলামপুরে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা আটক

নিজস্ব প্রতিবেদঃ

ইসলামপুর থানার পুলিশ গোপাল সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১২ বস্তা জিরা আটক করেছে। পাঁচ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঝগড়ারচর থেকে জামালপুর আসার পথে ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজ উপর থেকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঝগড়াচর বাজারের মের্সাস শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ সাজু মিয়ার দোকানে চোরাই পথে আসা বর্ডার ক্রস ১২ বস্তা ইন্ডিয়ান জিরা বিক্রি করে জামালপুর শহররস্ত রানিগঞ্জ বাজারের মের্সাস শহীদুল এন্টারপ্রাইজের মোঃ শহিদুল ইসলামের কাছে । ওই জিরা ইসলামপুর ডিগ্রি চর বালিয়ামারী মিয়া বাড়ি ব্রিজ উপর অভিযান চালিয়ে আটক করে ইসলামপুর থানা পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)  সাইফুল্লাহ ঘটনা সত্যতার নিশ্চিত করে বলেন অবৈধ পথে আসা ১২ বস্তা জিরা ভর্তি একটি অটো রিক্সার চালক আটক করা হয়েছে। 

মোঃসোহেল রানা 

নিজস্ব প্রতিবেদকঃ

০১৭২০০৩০৫৯০


সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির নিয়ে মিথ্যা হামলা কথা বলে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা

 

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির নিয়ে মিথ্যা হামলা কথা বলে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা

স্টাফ রিপোর্টরঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদল নেতার নেতৃত্বে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারের উপর হামলা ঘটনায় নিয়ে যেসব পত্রিকায় প্রকাশিত সংবাদে শাহ আলমকে জড়িয়ে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা বানোয়াট ও মিথ্যা।

সরিষাবাড়ী উপজেলা খাদ্য বিভাগ জানায়, ২০১৬-১৭ অর্থবছর থেকে সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে কম মূল্যে চাল বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে। এ কর্মসূচি বাস্তবায়ন করছে খাদ্য অধিদপ্তর। কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে বসবাসরত বিধবা, বয়স্ক, পরিবারপ্রধান নারী, নিম্ন আয়ের দুস্থ পরিবারপ্রধানদের অগ্রাধিকার ভিত্তিতে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার জন্য একটি তালিকা করা হয়। দীর্ঘদিন ধরে এই কর্মসূচির চাল ১০ টাকা কেজি দরে  বিক্রি করা হচ্ছিল। ২০২২-২৩ অর্থবছরে তা ৫ টাকা বাড়িয়ে কেজি ১৫ টাকা করা হয়েছে। সূত্রটি জানায়, ডিলার ফরহাদ খান সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির( ওএমএস) ১০ টাকা কেজি দরে চালের অনুমোদিত ডিলার। মঙ্গলবার  সকালে তিনি ও তার সহযোগী প্রকৃত কার্ডধারীদের বাদ দিয়ে চুরি করে শাহিনের কাছে চাল বিক্রি করে দেন সে চাল এলাকার রাজা মিয়ার ঘরে সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতায় সন্ধান মিলে। 

এ বিষয়ে শাহ আলম বলতে গেলে তাকে উল্টা হুমকি দেন । শাহ আলম ডিলারকে বলতেই তার সহযোগীরা মারধর করে। এক পর্যায়ে শাহ আলমকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা করার জন্য একটি নাটক সাজানো হয়। সরকারি চাউল চুরের মূলহোতা হলো ফরহাদ হোসেন খান, মশিউর পুলিশ এছাড়া স্বৈরাচার সরকার থাকাকালীন অবৈধভাবে সরকারি চাউল । এ বিষয়ে এলাকাবাসী জানান শাহ আলম নির্দোষ শাহ আলম গরীব অসহায়দের কথা বলার কারনে তাকে উল্টো মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন কিছু কুচক্রী মহল তাই এলাকাবাস দাবি শাহ আলম নির্দোষ। তাই এলাকাবাসীর দাবি ফরহাদ হোসেন, মশিউর পুলিশ সরকারি চাউল চুরের শাস্তি বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রসাশনের কাছে এই বিষয়ে দেখার বিষয়ে এলাকাবাসী আবেদন করছেন।

Friday, 4 October 2024

জামালপুরের বেলটিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত,আহত ১

জামালপুরের বেলটিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত,আহত ১

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর শহরের বেলটিয়া টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার কাপাশাহাটিয়া এলাকায় জয়দর হোসেনের ছেলে রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবওয়েলপাড় কেন্দুয়া কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা। এ সময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক। এ সময় আহত হন চারজন। তাদের মধ্যে মাদরাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে জামালপুর সদর হাসপাতালে নিলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ট্রাককে আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।