Saturday, 11 March 2023

অনুষ্ঠিত

 

অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে শহরের সেতুলি বেম্বু গার্ডেনে জেলা জাতীয় পার্টির নব-গঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, জাতীয় পার্টির চেয়ারম্যান ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির আহমেদ, সিনিয়র যুগ্মসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিপটন প্রমুখ। 

সভাপতি  মোস্তফা আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও কাজী খোকন কে সাংগঠনিক সম্পাদক করে একটি পূণাঙ্গ কমিটি  নেতাকর্মীদের মাঝে ঘোষণা করা হয়। 

জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন 

জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস সাত্তার, আবুল কালাম আজাদ, 

আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান,  যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য  মোখলেছুর রহমান বস্তু, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ইয়াসিন আলী আকন্দ, বকশিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, মাদারগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক মাস্টার সহ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

Friday, 10 March 2023

শ‍্যামনগর ঊপজেলার রমজাননগর ও মুন্সীগঞ্জের দুই ইউনিয়নের সীমানার খাল পূর্ন‍্য খনন

শ‍্যামনগর ঊপজেলার রমজাননগর ও মুন্সীগঞ্জের দুই ইউনিয়নের সীমানার খাল পূর্ন‍্য খনন


রাকিবুল হাসান  শ‍্যামনগরঃ

শ‍্যামনগর উপজেলার রমজাননগর ও মুন্সীগঞ্জের দুই ইউনিয়নের সীমানার খাল পুর্ন‍্য খনন করা হয়েছে।

মুন্সীগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী ব্রীজ হইতে হেতালখালী সীমানা পুর্যন্ত তিন ফিট গভীর করে ৯০০ফুট খাল খনন করা হয়েছে।

এই খাল খনন করা হওয়ায় দুই ইউনিয়নের বর্ষা মৌসুমে পানি নিষকাশনের পথ করা সহ ইরি মৌসুমে প্রায় চারটি গ্রামের দুই থেকে তিন হাজার কৃষকের জীবিকার পথ অবলম্বন হয়েছে।

এই দিকে মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান  অসীম মৃধা বলেন দীর্ঘ দিন ধরে এই খালটি দুই ইউনিয়নের সীমানায় হওয়ায় পতিত অবস্থায় পড়ে ছিলো যাহা আমার নির্বাচনের ইস্থিহার ছিল যে আমি যদি নির্বাচনে জয়লাভ হতে পারি তাহলে আমি আমার ইউনিয়ন ও রমজাননগর ইউনিয়নের কৃষকদের ইরি ধান চাষ করার জন‍্য এই অপতিত খালটি খনন করে কৃষকদের ধান চাষ করার জন‍্য পানির ব‍্যবস্থা করবো।

এইখাল  খনননের বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন যে মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম  আমাদের চেয়ারম্যান বাবুর কাছ থেকে এই খালটি পুর্ণ‍্য খনন করার জন‍্য প্রজেক্ট এনে আমাদের এই খাল খনন করার কারনে আমাদের ধান চাষ সবজি চাষ এবং মিষ্টি পানির ব‍্যবস্থা করার জন‍্য আমরা দোয়া করি সে যেন এই রকম সব সময় উন্নয়মুলক কাজ করে আমাদের পাশে থাকতে পারে সব সময়।

মিরসরাই হিংগুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডাঃ রুহুল আমিন সড়কের বেহাল দশা

মিরসরাই  হিংগুলী ইউনিয়নের  ৩নং ওয়ার্ড ডাঃ রুহুল আমিন  সড়কের বেহাল দশা    মোঃ কামরুল হাসান,  চট্টগ্রাম জেলা প্রতিনিধি    মিরসরাই উপজেলা হিংগুলী ইউনিয়নের  ৩নং ওয়ার্ডের গনকচরা গ্রামের  ডাঃ রুহুল আমিন সড়কের বেহাল দশা ,   বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তার পুরো অংশ  দৈনিক আড়াই থেকে তিন হাজার লোকের যাতায়াত এই রাস্তায় ,ধুমঘাট হাই স্কুল এবং শান্তির হাট বাজারে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা হওয়ার কারণে প্রতিদিনই  ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এলাকার স্থানীয় লোকজন এবং স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের,  মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলেও উন্নয়ন থেকে বঞ্চিত বারইয়ারহাট বাজারের দের কিলোমিটার উত্তরে   গনকচরা গ্রামের প্রতিটি মানুষ,অসুস্থ রুগি নিয়ে হাসপাতালে যাওয়ার সময় যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা । কাঁচা এবং  ইটের রাস্তা হওয়ার কারণে বড় বড় গর্ত সৃষ্টি হওয়াই   প্রতিদিনই ঝুঁকি  বাড়তেছে এলাকার প্রতিটি মানুষের ,৬০বছরের  একজন মুরুব্বি দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ কে  বলেন প্রায় বিশ বছর আগে এই রাস্তার কাজ হয়েছে । আমাদের এই সড়কটি ১৫ ফুট চওড়া ছিল বর্তমানে রাস্তার দুপাশে দখলদারদের দখলে চলে গেছে এখন মাত্র ছয় থেকে সাত ফুট রাস্তা রয়েছে তাই আমার এবং এলাকাবাসীর  একটাই দাবি দখলদারদের কবল থেকে রাস্তার দুই পাশ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন ও সংস্কার করা হয় এই ব্যাপারে ইউপি সদস্য জনাব আলতাফ হোসেন  এর কাজ থেকে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘ দিন এই রাস্তার কোন কাজ হয়নি আমারা যে টাকা বাজেট পাই সেইটা সামান্য দীর্ঘ রাস্তা হওয়ার কারণে রাস্তার উন্নয়ন ও সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব সোনামিয়া কে এই ব্যাপারে জানানো হয়েছে এবং উনি আমাদেরকে অনেক বার আশ্বস্ত করেছেন দুই একবার রাস্তার মাপ নিয়ে গেলেও তা আর বাস্তবায়ন করা সম্ভব হয় নি এবং স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা যেন নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারে সেই দাবি আমাদের সকলের ।সরকার যেখানে স্মাট বাংলাদেশের লক্ষ্যে কাজ করছেন আমরা সেখানে কেন পিছিয়ে থাকবো

মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলা হিংগুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গনকচরা গ্রামের ডাঃ রুহুল আমিন সড়কের বেহাল দশা,বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তার পুরো অংশ

দৈনিক আড়াই থেকে তিন হাজার লোকের যাতায়াত এই রাস্তায় ,ধুমঘাট হাই স্কুল এবং শান্তির হাট বাজারে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা হওয়ার কারণে প্রতিদিনইঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এলাকার স্থানীয় লোকজন এবং স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের, 

মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগলেও উন্নয়ন থেকে বঞ্চিত বারইয়ারহাট বাজারের দের কিলোমিটার উত্তরেগনকচরা গ্রামের প্রতিটি মানুষ,অসুস্থ রুগি নিয়ে হাসপাতালে যাওয়ার সময় যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  

কাঁচা এবংইটের রাস্তা হওয়ার কারণে বড় বড় গর্ত সৃষ্টি হওয়াই  প্রতিদিনই ঝুঁকি  বাড়তেছে এলাকার প্রতিটি মানুষের ,৬০বছরের  একজন মুরুব্বি দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ কে  বলেন প্রায় বিশ বছর আগে এই রাস্তার কাজ হয়েছে । আমাদের এই সড়কটি ১৫ ফুট চওড়া ছিল বর্তমানে রাস্তার দুপাশে দখলদারদের দখলে চলে গেছে এখন মাত্র ছয় থেকে সাত ফুট রাস্তা রয়েছে তাই আমার এবং এলাকাবাসীর  একটাই দাবি দখলদারদের কবল থেকে রাস্তার দুই পাশ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন ও সংস্কার করা হয় এই ব্যাপারে ইউপি সদস্য জনাব আলতাফ হোসেন  এর কাজ থেকে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘ দিন এই রাস্তার কোন কাজ হয়নি আমারা যে টাকা বাজেট পাই সেইটা সামান্য দীর্ঘ রাস্তা হওয়ার কারণে রাস্তার উন্নয়ন ও সংস্কার করা আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব সোনামিয়া কে এই ব্যাপারে জানানো হয়েছে এবং উনি আমাদেরকে অনেক বার আশ্বস্ত করেছেন দুই একবার রাস্তার মাপ নিয়ে গেলেও তা আর বাস্তবায়ন করা সম্ভব হয় নি এবং স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা যেন নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারে সেই দাবি আমাদের সকলের ।সরকার যেখানে স্মাট বাংলাদেশের লক্ষ্যে কাজ করছেন আমরা সেখানে কেন পিছিয়ে থাকবো

Thursday, 9 March 2023

তানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যানের কাজ পরিদর্শনঃ


তানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যানের কাজ পরিদর্শনঃ

এম, শামসুল আলম,তানোর উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহী জেলাধীন তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর নিচপাড়া গ্রামের মসজিদ হতে- গিয়াসের বাড়ী পর্যন্ত "পানি নিষ্কাশনের ড্রেন  নির্মাণ" কাজের মাপযোগ ও  নির্মাণ কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন; অত্র ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, জনাব মোঃ ফজলে রাব্বী মিঞা ফরহাদ মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রী রাম কমল সাহা- সভাপতি, কৃষকলীগ তানোর উপজেলা শাখা, আরো উপস্থিত ছিলেন জনাব, মোঃ আলাউদ্দিন আলী প্রামাণিক, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ।

সরিষাবাড়ীতে বাঁশ কাটা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-৮

সরিষাবাড়ীতে বাঁশ কাটা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ আহত-৮


মাইনুল ইসলাম রিফাত:

জামালপুরে সরিষাবাড়ীতে বাঁশ কাটা নিয়ে দু,পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে আহত হয়েছে ৮ জন। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। 

জানাযায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে নয়টায় উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসি চন্দনপুর খান বাড়ীতে একই বংশের মধ্যে সম্পত্তির সীমানা বন্টনের জেরে আজ সকালে বাঁশ কাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত আজহার আলী খানের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জহুরুল ইসলাম খান মজনু (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান খান শ্রাবণ (১৮) এবং মৃত আব্দুল লতিফ খানের ছেলে রঞ্জু খান (৫৫) ও তার ছেলে ফরিদ খান (৩০)। 

অপরদিকে মৃত কলিম উদ্দিন খানের ছেলে রফিক খান (৭০), হানিফ উদ্দিন খান (৬৫) ও হানিফ খানের স্ত্রী জরিনা বেগম (৫৫) ও পুত্র রুবেল খান (২৭) আহত হয়েছেন।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাব্বত কবীর বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Wednesday, 8 March 2023

জামালপুর জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জামালপুর জেলা পুলিশের  উদ্যোগে  আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিপুল মিয়াঃ

জামালপুর জেলা পুলিশ   যথাযথ মর্যাদায় ৮ মার্চ  আন্তর্জাতিক নারী দিবস পালিত  হয়েছে। জামালপুর    পুলিশ সুপার কার্যালয় হলরুমে নারী দিবস উপলক্ষে জেলা পুলিশ জামালপুর -৩  ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ( বি পি ইউ এন) জামালপুর উদ্যোগে আলোচনা সভা ও র ্যালী  আয়োজন করা হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন সুমন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ,রিজার্ভ অফিসার আনোয়ার শরিফ,উন্নয়ন সংঘের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম,  নারী উদ্যোক্তা  সাঈদা পারভীনসহ আরো অনেকে। নারী দিবস উপলক্ষে বক্তারা নারীকে এগিয়ে যাওয়ার  জন্য সকলকেই সহযোগিতা হাত বারিয়ে দেওয়া জন্য  আহবান জানান।

Tuesday, 7 March 2023

জামালপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল মিয়াঃ

নানান উৎসাহ উদ্দীপনা,আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আামার সংবাদ পত্রিকার ১০ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার  রাতে জামালপুর  প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিপুল মিয়ার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। 

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন। 

বক্তারা বলেন,দৈনিক আমার সংবাদ হটি হাটি পা পা করে ১১ তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে অবিচল যাত্রা অব্যাহত রেখেছে। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের নির্ভুল খবর প্রকাশে সাহসিকতায় স্বীয় অবস্থান নিশ্চিত করেছে দৈনিক আমার সংবাদ। নিপীড়িত, নিষ্পেষিত, দরিদ্র মানুষের অন্যতম শক্তি হিসেবে, সেবা এবং সংগ্রাম দুটি বিষয়টিকে আলিঙ্গন করে অদম্য গতিতে এগিয়ে চলছে আমার সংবাদ।

প্রধান অতিথির বক্তব্যে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, বাংলাদেশে বর্তমানে পাঠকপ্রিয় যে কয়টি সংবাদপত্র রয়েছে, তার মধ্যে অন্যতম একটি পত্রিকা দৈনিক আমার সংবাদ। অতীতের মতো দৈনিক আমার সংবাদের প্রতি, পাঠক ও শুনুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের অকুন্ঠ সমর্থন প্রত্যাশা করেণ তিনি।

এসময় জামালপুর প্রেসক্লাবের সদস্য,সহযোগী সদস্য, কর্মরত সাংবাদিকবৃন্দ সহ দৈনিক আমার সংবাদ পত্রিকার পাঠিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Monday, 6 March 2023

ইসলামপুরে জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপর হামলা শিক্ষার্থীদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুরে জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপর হামলা শিক্ষার্থীদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

হাসর আলীঃ

জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা প্রদান ও শিক্ষক উপর হামলা, জোর পূর্বক জমি দখল, শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৬মার্চ) বিকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলী, হারগিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল হক, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম,ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব আলম,মোজাহিদুল ইসলাম বিজয় ও মাজিদুল ইসলাম ময়না প্রমুখ।

এ সময় বক্তারা , পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন অনৈতিকভাবে বিদ্যালয়ের জমি নিজের নামে রেকর্ড করে আত্মসাৎ করার অপচেষ্টাসহ গত ১ মার্চ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করে ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্চিত ও হামলা করার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন।পরে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় ৪জন আহত


মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায়  ৪জন আহত

মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায়  ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
 ৬ মার্চ সোমাবার সকালে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়েন সিড়িঘাট তেঘরিয়া এই ঘটনা ঘটে।
প্রতিপক্ষ আনসার সদস্য শাশীমের গংদের মারধরের ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারে ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতেরা হলেন, ওই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়ার হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৭০) ছেলে ফিরোজুল ইসলাম আলামিন (২৮) ছেলে বউ রুবিনা বেগম (২২) ও একরামুল (৫৫) তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,'মৃত বীর মুক্তিযোদ্ধার ভিটাবাড়ির জমি নিয়ে প্রতিপক্ষ মৃত আব্দুছ সামাদের ছেলে আনসার সদস্য শামীমের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি দখলে চেস্টা করে এই সংক্রান্ত বিষয় নিয়ে  এঘটনা ঘটে। আজ সোমবার সকালে এ নিয়ে সংঘর্ষ হয়।'

আহত ফিরোজা বেগম বলেন,'আমরা ২৪ বছর ধরে ওই জায়গায় বাড়ি করে আছি। বাড়ি করার পর থেকেই ওই বাড়ি ভিটা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ করে ওরা। এর আগেও কয়েকবার দখল করার চেষ্টা করেছে। আজ সকালে ঘর থেকে কোরআন শরীফ পড়ে বের হয়ে দেখি তারা আমাদের মারার পায়তারা করছে। তাঁর কিছুক্ষণ পরেই আমার ছেলে ও ছেলে বউ মারধর শুরু করে। পরে আমি ছাড়াতে গেলে আমাকেও মারধর করে।

আহত ফিরোজুল ইসলাম বলেন,'আমাদের থাকার ঘর ঠিক করতে ছিলাম। আমার বউকে প্রথমে মারধর শুরু করে। পরে আমি আগিয়ে গেলে আমাকেও শামীম ও সাজু মারধর শুরু করে। 
আমার মা ও মামা ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করে। শামীম আনসারের চাকরি করে।
তাঁরা জোর করে আমাদের বাড়ি ভিটা দখল করতেছে।'

এ বিষয়ে অভিযুক্ত আনসার সদস্য শামীম হোসেন জানান, আমি ছুটিতে বাড়িতে এসেছি। তাঁরা আজ ঘর তুলতেছিলো। আমি বলেছিলাম যে আমাদের একটা অনুষ্ঠান শেষে তাঁদের ঘর তুলতে। তারা যে ঘর তুলতেছিলো তাতে আমার ঘরের ভিতরে পানি চলে আসতো। তারা প্রথমেই আমার মেয়েকে আঘাত করে।'

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,'এ বিষয়টি মাত্রই শুনলাম, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Saturday, 4 March 2023

পুলিশে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা আত্মসাৎ- গ্রেপ্তার ১

পুলিশে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা আত্মসাৎ- গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যাক্তির কাছ থেকে প্রায় ৫ (পাঁচ) লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক  রফিবুল ইসলাম সোহান (৪৫) কে প্রতারনার নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করেছে জামালপুর সদর থানার পুলিশ।

শনিবার সকালে শহরের নারিকেলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানার পুলিশ। রকিবুল ইসলাম সোহানের বাড়ি রংপুর জেলার গঙ্গার ছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিম উদ্দীনের ছেলে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন এর নেতৃত্বে এস আই নজরুল ইসলাম ও তার সহকর্মী ফোর্সের সহযোগিতায় ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের মৃত মজিবুর মন্ডল এর ছেলে নাদের মন্ডল (৫৫) এর অভিযোগের  ভিতিওে তাকে নারিকেলি থেকে ছানোয়ার হোসেনের ভাড়া বাড়ি থেকে প্রতারনার ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নগদসহ গ্রেফতার করেছে। 

সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন  জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোনো টাকা খরচের প্রয়োজন নেই। জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিনের নির্দেশে এ-সংক্রান্ত ঘোষণা সংবলিত বিজ্ঞপ্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায় প্রকাশিত করা হয়।পরে সে পুলিশের সঙ্গে যোগাযোগ করে রফিকুলের প্রতারণার বিষয়টি জানায় ভুক্তভোগী নাদের মন্ডল।

জামালপুর জেলার শ্রেষ্ট ফটো সাংবাদিক হিসেবে পদক পেলেন ফটো-সাংবাদিক শাহাবুল আকন্দ।

জামালপুর জেলার শ্রেষ্ট ফটো সাংবাদিক হিসেবে পদক পেলেন ফটো-সাংবাদিক শাহাবুল আকন্দ।


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর জেলার শ্রেষ্ট ফটো সাংবাদিক হিসেবে জাতীয়  প্রেসক্লাব অডিটোরিয়াম সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী এম.পি ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদ ও প্রকাশক মো: আনোয়ার হোসেন আকাশ বিএইচআরপিএস সম্মাননা স্বারক তুলে দিচ্ছেন জামালপুরের কৃতি সন্তান ফটো-সাংবাদিক শাহাবুল আকন্দের হাতে

Friday, 3 March 2023

সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য নিধন

 

সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য  নিধন



মাইনুল ইসলাম রিফাতঃ

জামালপুরে সরিষাবাড়ীতে মৎস্য প্রকল্পের জলাশয়ে বিষ প্রয়োগে মৎস্য নিধনের খবর পাওয়া গেছে। উপজেলা সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছাতারিয়া গ্রামের পাচ ছাতারিয়া দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর তিন মোহনায় একটি জলা শয়ে এলাকার  কিছু লোকের সমন্বয়ে মৎস্য চাষ করে। দিবাগত রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে ওই মৎস্য নিধন করেছে। ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষাধিক টাকার মৎস্য নিধন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে আব্দুল আজিজ বলেন, সম্প্রতি একই এলাকার অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা তার ভাই আব্দুর রশিদ রাতের আঁধারে মাছ ধরতে আসলে মৎস্য চাষীরা তাকে বাঁধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রশিদের বেপরোয়া  লোকজন মৎস্য চাষীদের উপর অতর্কিত হামলা চালায়।

অতঃপর  অবসরপ্রাপ্ত মিলিটারি মাসুদ রানা উল্টো মৎস্য চাষীদের বিরুদ্ধে ২৭-০২-২৩ইং তারিখে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৮/৫১। 

আব্দুল আজিজ আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই তাদের এ মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ করেছে বলে, আমার ধারণা।   

এ বিষয়ে জানতে চাইলে, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাব্বত কবীর বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়া হবে।

Thursday, 2 March 2023

বিশ্বজয় করলেন হাফেজ মোঃওয়াসিম আইয়ুব।

বিশ্বজয় করলেন হাফেজ মোঃওয়াসিম আইয়ুব।

 

মোঃ কামরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

আবারো বিশ্বজয় করলেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ মোং ওয়াসিম আইয়ুব"

আরব আমিরাত "রাস আল খাইমাহ অনুষ্ঠিত ২১ তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৫২ দেশের শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্হান অর্জন করেন বাংলাদেশের হাফেজ ওয়াসিম আইয়ুব। এই গৌরব বাংলাদেশের, আরব আমিরাত সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে ওয়াসিম আইয়ুব কে অভিনন্দন ও শুভেচ্ছা।