Sunday, 19 March 2023

দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প


দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প

মোঃ শরিফ মিয়া

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন এর কৃতি সন্তান শাখাওয়াত হোসেইন এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

১৮ই মার্চ ২০২৩ শনিবার বলরামের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলিম মিয়া জে কে,চেয়ারম্যান পাররামরামপুর ইউনিয়ন পরিষদ।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আফজালুল মুজিব (শামুন)। শাখাওয়াত হোসেইন এর সার্বিক সহযোগিতায়,চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া  চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল,জামালপুর। 

সে সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,এলাকায় বহু চেয়ারম্যান আসছে,অনেক বিত্তশালী আছে।কিন্তু এমন উদ্যোগ কেও নেয়নি।শাখওয়াত হোসের এমন উদ্যোগ এর কারনে অনেক গরিব মানুষ ফ্রি চিকিৎসা পাবে।

সভাপতির বক্তব্যে বলেন,এই রকম ভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে দেশে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

শাখাওয়াত হোসেইন বলেন,আমি কোন জন প্রতিনিধি না আর হতেও চাইনা।আমি চাই যাতে কেও টাকার অভাবে অন্ধ না হয় তাই আমি এমন উদ্যোগ নিয়েছি।

এই ক্যাম্পের মাধ্যমে গরিব মানুষের জন্য,ফ্রি চক্ষু দেখানো ও ছানি অপারেশন এর ব্যাবস্থা করা হয়।প্রায় তিন শত রুগী এক দিনে তাদের চোখের চিকিৎসা নিতে পেরেছে বলে যা গেছে।

Saturday, 18 March 2023

দুলজান মেমোরিয়াল একাডেমিতে স্বাধীনতা দিবস এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।

দুলজান মেমোরিয়াল একাডেমিতে স্বাধীনতা দিবস এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ মোঃ ফরহাদ রেজা 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর  দুলজান মেমোরিয়াল একাডেমিতে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস রমজান মাসে হওয়ায় আজ ১৮ই মার্চ সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ মুক্তারুল ইসলাম,প্রধান শিক্ষক কাউনিয়ার চর বহুমুখী উচ্চ বিদ্যালয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আজিজুর রহমান, চেয়ারম্যান ডাংধরা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক,আসাদুজ্জামান আসাদ ও মোজাম্মেল হক (তারা)যুগ্ন সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ ডাংধরা ইউনিয়ন,আমজাদ হোসেন উজ্জ্বল, সভাপতি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ। 

সে সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধু বইয়ের মাধ্যমেই মেধার বিকাশ হয় না, খেলাধুলা এবং বিনোদনেও এর বিকাশঘটে। বর্তমানে অধিকাংশ  ছাত্র-ছাত্রী মোবাইলমুখী তাই, খেলা ধুলার মাধ্যমে তাদেরকে  বিভিন্ন খারাপ প্রভাব থেকে ফিরিয়ে আনা যাবে বলে আমি মনে করি।

সকাল ৮ টায় কোরআন তেলাওয়াত এবং পতাকা উত্তলন এর মাধ্যমে ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়। সারাদিন ব্যাপি অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সহ বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন হয়। পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

১০ হাজার লোকের একমাত্র ভরসা একটি রশিটানা নৌকা

১০ হাজার লোকের একমাত্র ভরসা একটি রশিটানা নৌকা

মোঃ শরিফ মিয়া 

জামালপুরের দেওয়ানগঞ্জে পারাপারের জন্য সেতু না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে ১৫টি গ্রামের দশ হাজার মানুষ। নদী পার হওয়ার জন্য চরাঞ্চলের ১০ হাজার মানুষের একমাত্র ভরসা একটি রশিটানা নৌকা।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যেই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে ভোগান্তি কমবে চরাঞ্চলের কয়েক হাজার মানুষের।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে জিঞ্জিরাম  নদী। এই নদীটি   ইউনিয়নকে দুই ভাগে ভাগ করেছে। এই নদীর উপর নবীনাবাদ থেকে সানন্দবাড়ি বাজার পর্যন্ত প্রায় ২০০ মিটার লম্বা রশি টেনে নৌকায় পারাপার হতে হয় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ পথচারীদেরকে। 

এই নৌকা দিয়েই নবীনাবাদ, কবির পুর, ছিলেটপাড়া,গোয়ালকান্দা, চেংটিমারি, মাদারেরচর, পাথরের চর, মাখনেরচর সহ ডাংধরা ইউনিয়নের অন্তত  ১৫টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন।

এই নদীর কারণে নবীনাবাদ, ছিলেটপাড়া,কবিরপুর, চেংটিমারি, গোয়ালকান্দা, মাদারচর গ্রাম-সহ পনেরটি গ্রামের মানুষের যোগাযোগ সুবিধা না থাকায় নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। 

কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। এ কারণে ওই চরাঞ্চলের কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করেও লাভের মুখ দেখতে পারেন না।

একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে হলেও অতিরিক্ত সময় ব্যয় করে  জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয়। নবীনাবাদ,  ছিলেটপাড়া, গোয়ালকান্দা, বা মাদারেরচর গ্রামের কোনো মানুষ কাজের জন্য উপজেলা শহরে যেতে হলে তাকে কমপক্ষে দুই ঘন্টা সময় বেশি নিয়ে যেতে হয়।

সেতু নির্মাণ না হওয়ায় নারী, পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থী-সহ সবাই রয়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় এলাকাবাসীর ধারণা এই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে জনজীবনে যেমন দুর্ভোগ কমবে তেমনি অর্থনীতির গতিপথও দ্রুত বদলে যাবে।

অবহেলিত নবীনাবাদ  গ্রামের হেলাল উদ্দিন  জানান, এই নদীর কারণে আমরা এই এলাকার প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়ে পড়েছি। অবহেলিত চরাঞ্চলে উন্নয়নের ছোঁয়া না থাকায় এই এলাকার মানুষ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশেষ করে বিছিন্ন যোগাযোগ  ব্যবস্থার কারণে এই এলাকার মানুষ নাজুক পরিস্থিতির মধ্যে থাকায় এই এলাকার জীবনমান এখনো নিম্নমুখী রয়ে গেছে।

নবীনাবাদ গ্রামের কৃষক  আনিছুর রহমান বলেন, জরুরী  কোনো রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যেতে হলে অনেক ঘুরে হাসপাতালে যেতে হয়। এখানে একটা সেতু হলে মানুষের দুর্ভোগ অনেক কমে যেত।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান জানান, বর্ষা মৌসুমে সানন্দবাড়ী কলেজ, উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ,  অথেনটিক সেন্ট্রাল স্কুল, বালিকা বিদ্যালয়,  সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদের যাথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত বিঘ্নিত  হয়। কচিকাঁচা ছেলে মেয়েদের নদী পারাপারে অনেক সময় ঝুকিপূর্ণ হয়। বন্যার সময় নৌকা ডুবির আশঙ্কা থাকে।

ইউপি সদস্য বাবুল আক্তার জানান, চিকিৎসা, শিক্ষা, কৃষি সামগ্রী পরিবহনে ঐ এলাকার মানুষ পিছিয়ে আছে।  সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের ভাগ্য সুপ্রসন্ন হবে।

চরআমখাওয়া   ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া  জনান, ৫০ বছর ধরে ঐসব এলাকার গ্রামের মানুষ যাতায়াতের ভোগান্তি শিকার হয়ে আসছে।  একটি সেতুর অভাবে স্থানীয় মানুষ নানামুখী সমস্যায় রয়েছেন। সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের ভাগ্যের সুফল আসবে। সেতু নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

Friday, 17 March 2023

বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল


বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টারঃ মোঃ ফরহাদ রেজা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার ১৭ মার্চ জামালপুরের সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তারিফুল ইসলাম তারা। বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম, সাংবাদিক ফরহাদ রেজা, সাংবাদিক হারুন অর রশিদ, সাংবাদিক ফরিদুল ইসলাম, সাংবাদিক মোস্তাইন বিল্লাহ, সাংবাদিক রিয়াদ হাসান,  সাংবাদিক নাজমুল হাসান, সাংবাদিক জিয়াউর রহমান, দোয়া পরিচালনা করেন সাংবাদিক ফরিদুল ইসলাম ফরিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিবসে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Thursday, 16 March 2023

জামালপুরের নান্দিনায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতাসহ আহত-৭ ॥ ১০ লাখ টাকা লুট

জামালপুরের নান্দিনায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতাসহ আহত-৭ ॥ ১০ লাখ টাকা লুট


জামালপুর প্রতিনিধিঃমোঃমাইনুল ইসলাম

জামালপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত নান্দিনা-লক্ষীরচর সেতুর পাশে জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগ নেতাসহ ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার সময় ১০ লাখ টাকা লুটতরাজের অভিযোগ উঠেছে। জামিনে থাকা আসামীরা মামলার বাদীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকী দিচ্ছে।

জানা গেছে, জামালপুর সদরের পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর নান্দিনা-লক্ষীরচর সেতুর পাশে জমি নিয়ে বিরোধ চলছে লক্ষীরচরের মোহাম্মদ আলীর পুত্র লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বকুল হোসেনের সাথে একই এলাকার মৃত ছবর উদ্দিনের পুত্র কবিরের। এই বিরোধের জেরে গত ১০ মার্চ রাতে বকুল হোসেনের পরিচালিত নান্দিনা বাজারস্থ বন্ধু সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে জঙ্গি স্টাইলে হামলা চালায় প্রতিপক্ষ কবির এবং তার লোকজন। হামলাকারীরা এসময় নগদ ১০ লাখ টাকা লুট ও সমিতির অফিস ঘরের ব্যাপক ভাংচুর করেছে। অতর্কিত হামলায় আহত হন- বকুল হোসেন (৪২), আকবর হোসেন (৪৬), শফিকুল ইসলাম (৪২), সোহাগ  (৪২) ও মিজান (৩৩)। এদের মধ্যে গুরুতর আহত বকুল হোসেন ও আকবর হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা তাদের স্বজনদের জানিয়েছেন।

এ ঘটনায় গত ১১ মার্চ লক্ষীরচরের মৃত মোহাম্মদ আলীর পুত্র  মোঃ আছান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় বিবাদী করা হয়েছে লক্ষীরচরের মৃত ছবির উদ্দিনের পুত্র মোঃ কবির, মোস্তফার পুত্র লাইজু মিয়া ও হারুনুর  রশীদের পুত্র  স¤্রাট আলীসহ ২১ জনের নামে এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে মামলা দায়েরের পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে মামলার বাদী মোঃ আছানসহ পরিবারের লোকজন। আসামীদের মধ্যে কয়েকজন আদালত থেকে জামিন নেবার পর মামলার বাদী ও তার পরিবারের লেঅকজনকে প্রাণনাশের হুমকী দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, এ ঘটনার পর পুলিশ শেখ ফরিদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। ৯ জন আসামী আদালত থেকে জমিন নিয়েছে এবং বাকীরা পলাতক রয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান


বিপুল মিয়াঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

ছাতিয়ানী সরকারি প্রাথমিক  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুকনুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ওয়ারেছ আহমেদ, উপজেলা প্রাথমিক  সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আঁখি আক্তার,  ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম রাখাল,  বিশিষ্ট সমাজসেবক শামসুজবজুহা,মোঃ হায়দার আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান খান,মোঃ আতাউর রহমান আতা,মোঃ মন্টু মিয়া, মোঃ আব্দুর রাজ্জাক। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোছাঃ আছিয়া বেগম,  মোঃ আব্দুস সবুর,মোঃ হারুন অর রশিদ, মোঃ আতাউর রহমান, মোছাঃ আয়েশা বেগম,মোছাঃ তাহমিনা বেগম,মোঃ রেজাউল করিম ও মুহাম্মদ মোবারক হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ। 

অনুষ্ঠানের সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। 

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোবারক হোসেন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন।

পুরস্কার বিতরণ মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

জামালপুরে ইফাবা'র ইমাম সম্মেলন জেলার শ্রেষ্ঠ ইমাম মাওঃ শামছুল আলম

জামালপুরে ইফাবা'র ইমাম সম্মেলন জেলার শ্রেষ্ঠ ইমাম মাওঃ শামছুল আলম

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃজাকিউল ইসলাম 

 ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন/২০২৩ ইং অনুষ্ঠিত হয়,   জামালপুর মডেল মসজিদে সেমিনারের আগে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের প্রশিক্ষণলব্দ জ্ঞানের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।

২০২২-২৩ অর্থ বছরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ১নং ডাংধরা ইউনিয়নের কবিরপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ শামছুল আলম শ্রেষ্ঠ ইমামের তালিকায় প্রথম স্থান অধিকার করেন।

জেলা সদর সহ সাতটি উপজেলার প্রায় অর্ধ সহস্রাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে "সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন" শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জামালপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

আলোচনা করেন, জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য উপ-পরিচালক, জনাব আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইমাম সমিতির সভাপতি, আলহাজ্ব মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, মাওঃ মাসুদ,হারুন রশীদ প্রমুখ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ। আরোও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমদ, জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল। এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক মতবিনিময় সভায় বক্তাগণ বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তৃতা রাখেন।

Tuesday, 14 March 2023

দেওয়ানগঞ্জে ভুট্টার খেত থেকে মুদী দোকানদারের লাশ উদ্ধার

দেওয়ানগঞ্জে ভুট্টার খেত থেকে মুদী  দোকানদারের লাশ উদ্ধার

শরিফ মিয়া  জামালপুর,,

জামালপুরের দেওয়ানগঞ্জের উত্তর গামারিয়ার ভুট্রার ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ,১৪ মার্চ বিকেলে  ভুট্রার ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের নাম ফেরদৌস হাসান (৩৮) তার পিতার  নাম মৃত আব্দুল কুদ্দুস ,সে পেশায় একজন মুদি দোকানী। 

নিহতের বড় ভাই সিদ্দিক জানান, তার ছোট ভাই ফেরদৌস হাসান প্রতিদিনের ন্যায় গত ১২ তারিখে  রাতের খাবার খেয়ে নিজের মুদি দোকানে ঘুমানোর জন্য যায়,  কিন্ত সকালে  আশেপাশের লোকজন দোকানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে ব্যার্থ হয়,খবর পেয়ে নিহতের স্ত্রী নাজমা ছুটে এসে দোকানে না পেয়ে ডাক  চিৎকার দিয়ে আত্নীয় স্বজনদেরকে জড়োকরে, সন্ধান না পেয়ে  ১৩ তারিখে নিহতের স্ত্রী নাজমা বেগম পূর্বপর ঘটনার বিস্তারিত তুলে ধরে থানায় সাধারণ ডায়েরী করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্রধর  জানান  নিহতের  লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে,  জিজ্ঞাসাবাদের জন্য মিষ্টি নামের একজনকে আটক করা হয়েছে । মামলা প্রক্রিয়াধীন আছে ।

আশুলিয়ার গোয়াইলবাড়ি মৌজায় অবৈধ দখলকৃত সরকারি ভূমি উদ্ধার ও সীমানা নির্ধারণ

আশুলিয়ার গোয়াইলবাড়ি মৌজায় অবৈধ দখলকৃত সরকারি  ভূমি উদ্ধার ও সীমানা নির্ধারণ


সুজন মিয়া, স্টাফ রিপোর্টার,,,,

সাভারের, আশুলিয়া থানাধীণ, শিমুলিয়া ইউনিয়নের গোহাইল বাড়ী মৌজায় ৪৪২ শতাংশ সরকারি  জমি দখল মুক্ত করেছেন আশুলিয়া  সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন। 

 জানা যায় এস এ ও আর এস এবং বি আর এস রের্কড ১নং খাস খতিয়ান ভূক্ত উক্ত খাস জমির এস এ দাগ নং ৯৭৫ ,৯৭৬,৯৮১ ও৯৮৩ যাহার আর এস দাগ নং ১৩৪৯,১৪০৯,১৩৪৪ও ১৩৪৩ জমির পরিমাণ ৪৪২ শতাংশ উহা ১ নং খাস খতিয়ান ভূক্ত সম্পত্তি/ উক্ত জমি মোঃ আরমান আলী, পিতা সবদর আলী সাং কোলাপাড়া,ডাকঘর-শিমুলিয়া, আশুলিয়া ,সাভার ,ঢাকা । তিনি ১৩৪৮ বাংলাসন , ইংরেজি ১৯৪১ সনের একখানা ভূয়া আমলনামা দলিল দেখিয়ে, সরকার বাহাদুর কোন খাজনাদী না দিয়ে উক্ত ৪৪২ শতাংশ ১ নং খাস খতিয়ান ভূক্ত জমি চাষাবাদ করিয়া আসিতেছিল। 

মোঃ  আরমান আলী ,পিতা, সবদর আলী প্রায় ১বছর পূর্বে মারা গিয়াছে এলাকার মুরুব্বি গন জানান, ১৩৪৮ বাংলা সনে বা ইংরেজি ১৯৪১ ইং সালে আরমান আলীর বয়স ছিল ১২/১৩ বছর আরমান আলীর নামে আমলনামা দলিল বা পাট্রা দলিল চিটা দলিল পাবার মত বয়স তাহার ছিলো না। 

এলাকার মুরুব্বি গন জানান আরমান আলী বলতো সরকার থেকে তার কাগজ পত্র করা আছে।এখন তো দেখি আরমান আলী সব মিথ্যা কথা বলে। উক্ত সম্পত্তি চাষাবাদ করতো। বর্তমানে উক্ত ৪৪২ শতাংশ জমি বিগত,ইং তারিখে ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সহকারী কমিশনার ভূমি রাজস্ব সার্কেল সভার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন উক্ত জমি উদ্ধার ও চিহ্নিত করে। 

আরো জানা যায় যে উক্ত উদ্ধারকৃত জমির এস এ দাগ নং ৯৭৫ আর এস ১৩৪৯ জমির পরিমাণ ২.১১ শতাংশ।উক্ত জমি হতে .৭৫ শতাংশ জমি শ্রী খুশিমোহন সরদার ও তাহার স্ত্রী বিশাখা রানী ও শ্রী পারবর্তী মনি দাস ও তাহার স্ত্রী পাগল দাসী এবং হযরত আলী ও তাহার স্ত্রী শাহিদা খাতুন সর্ব সাং গোহাইল বাড়ী গুচ্ছগ্রাম পো: শিমুলিয়া, আশুলিয়া , সাভার ,ঢাকা কে .২৫+২৫+.২৫ করে .৭৫ শতাংশ জমি ৯৯ বছরের জন্য সরকারের  পক্ষে জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের বন্দবস্ত প্রদান করিয়াছে।

উক্ত জমি এস এ দাগ নং ১৩৪৯ এর নামজারি ও জমাভাগ করিয়া সহকারী কমিশনার ভূমি সাভার ঢাকা খাজনাদী গ্রহন করিয়া দাখিল  ও ডিসি আর প্রদান করিয়াছেন। উক্ত বন্দোবস্তকৃত .৭৫ শতাংশ জমির সীমানা চিহ্নিত করতে গিয়ে সর্বমোট ৪৪২ শতাংশ জমি উদ্ধার করেছে, সাভার আশুলিয়া সার্কেলের সহকারি কমিশনার ভূমি  মোঃ আনোয়ার হোসেন 

উক্ত বিষয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।

ইসলামপুরে দুর্নীতি দমন কমিশনের সততা স্টোর শুভ উদ্বোধন

ইসলামপুরে দুর্নীতি দমন কমিশনের সততা স্টোর শুভ উদ্বোধন


শরিফ মিয়াঃ

দুর্নীতি দমন কমিশনের বাস্তবায়নে জামালপুরে ইসলামপুরে  শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাই স্কুল এন্ড কলেজের। সততা স্টোর বিক্রেতা বিহীন দোকানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম।  গার্লস হাই স্কুল এন্ড কলেজেরে অধ্যক্ষ খালেক বিএসসির সভাপতিত্বে কলেজের হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন সম্বনিত জামালপুর জেলা কার্যালয়ের উপ - পরিচালক মলয় কুমার সাহা। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রহমান। উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না। ইসলামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস ও সাধারন সম্পাদক আমিনুর রহমান লরেন্স। ও মাওলানা আবুল কাশেম সহ অনেকেই বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী

Monday, 13 March 2023

আশুলিয়ার শিমুলিয়ায় মাটি কাটার মহাউৎসব নিরব উপজেলা প্রশাসন


আশুলিয়ার শিমুলিয়ায় মাটি কাটার মহাউৎসব নিরব উপজেলা  প্রশাসন

সুজন মিয়া স্টাফ রিপোর্টার,,,

আশুলিয়ার শিমুলিয়ায় সবজির আবাদে ছিলো ভরপুর এখানকার সবজি উৎপাদনে নিজেদের চাহিদা মিটিয়ে সবজি বিক্রি করতো আশপাশ সহ ঢাকায়, সেই দিন এখন  কালের বিবর্তনে হারিয়ে গেছে। সেই সকল  কৃষি জমি নষ্ট করে কাটা হচ্ছে মাটি,। এক জমির মাটি ভেকু দিয়ে কেটে গর্ত করায় পাশের জমি ধসে  নষ্ট হচ্ছে আরেক জমির  ফসল সহ জমি ।

আবার ফসলি জমির পাশ দিয়ে চলে গেছে মাটি বাহী ট্রাক যাতায়াতের রাস্তা।  ধুলো বালিতে ডেকে যায় ফসলি জমিসহ ফসল, লাভবান হতে না পেরে  বাধ্য হয়েই  কৃষি আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন  সাধারণ কৃষক।

 তবে  সরকারি ভাবে কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে কৃষি আবাদ নষ্ট করা নিষেধ থাকলেও মানা হচ্ছে না এ আইন। 

একারণে ইতিপূর্বে অভিযান পরিচালনা করেছেন আশুলিয়ার সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন।

 তখন মাটি কাটার সাথে জরিত থাকা আটজন মাটি শ্রমিক কে দেওয়া হয় এক মাস করে জেল।  তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়  মুলহোতারা। 

বর্তমানে আশুলিয়ার শিমুলিয়া গাজীবাড়ি খাল, ফারুক রিষিপাড়ায় লাল মিয়া  ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড কালকেপুরে আবুল হোসেন, শামসুল হক,  গাজীবাড়ীর দক্ষিণে জসিম মাস্টার সহ একাধিক ব্যক্তি খাস জমির মাটি সহ  কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রয়ে  মহাউৎসব পার করছেন । 

সাধারণ কৃষক সহ এলাকাবাসী  বলছেন ইতিপূর্বে  আটজন মাটি শ্রমিক কে জেল দেওয়ার পর এখন রাত দিনে সমান ভাবে কাটা হচ্ছে মাটি, ধুলোবালিতে অন্ধকারাচ্ছন্ন  হয়ে পরেছে পুরো এলাকা।

আর ধুলোবালি পরছে খাবারে ডুকে যাচ্ছে  নাক মুখে  হচ্ছে  হাঁচি-কাশি সহ নানা রোগ।, ধুলোবালিতে ডেকে গেছে আমের মুকুল সহ ফলজ গাছ। জেল খাটার পর  এখন নাকি মাটি কাটার বৈধতা পেয়েছেন তারা এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। 

তারা আরও  বলেন মাটি ব্যবসায়ীরা টাকা দিয়ে ম্যানেজ করেছে  স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসন,  কারণ এবিষয়ে আর কোন  পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি তাদের  ।  

এবিষয়ে মোঃ আলিম হোসেন ২নং ওয়ার্ড সদস্য শিমুলিয়া ইউনিয়ন পরিষদ  কে মুঠোফোনে  জানতে চাইলে তিনি অযুহাত দেখিয়ে  রেখে দেন ফোন।

এবিষয়ে  আজাহারুল ইসলাম সুরুজ চেয়ারম্যান   শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কে জানতে চাইলে উক্ত বিষয়ে বক্তব্য দিতে নারাজ তিনি। আবার অভিযানের পর মাটি কাটা শুরু হলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কোন ব্যবস্থা আর গ্রহণ করেননি উপজেলা  প্রশাসন।

এবিষয়ে বক্তব্য দিচ্ছেন না, সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেনও, তিনি বলছেন স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য নিন। বিপাকে পরছে সাধারণ কৃষক। এভাবেই  হারিয়ে যাচ্ছে কৃষি জমির আবাদ। এসকল কারণেই প্রতিনিয়ত বাড়ছে সবজির দাম, একদিন এভাবেই হয়তো হারিয়ে যাবে বাংলার কৃষক।

দেওয়ানগঞ্জে মিম বেকারির পণ্যে পাওয়া যায় কবুতরের বিষ্ঠা,ভ্রাম্যমাণ আদালতে ১০,০০০ টাকা জরিমানা।

 

দেওয়ানগঞ্জে মিম বেকারির পণ্যে পাওয়া যায় কবুতরের বিষ্ঠা,ভ্রাম্যমাণ আদালতে ১০,০০০ টাকা জরিমানা।

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:মোঃ ফরহাদ রেজা 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজার মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, সার্ভেয়ার আঃ রাজ্জাক, ডাংধরা ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, সানন্দবাড়ী পিআইসির উপ পুলিশ পরিদর্শক মোঃ মুন্তাজ আলী। সোমবার ১৩ মার্চ এ অভিযান পরিচালিত হয়।

বাঘারচর বাহাজ পাড়াস্থ ইউনুস আলী (৪০) অভিযোগ তোলেন সকাল আনুমানিক ১০টার দিকে রাজ্জাক আলীর চা এর দোকানে চা এবং পাউরুটি খেতে শুরু করেন। পথিমধ্যে পাশে বসে থাকা শাহ আলম ও সাজু মিয়া পাউরুটিতে ময়লা থাকায় খেতে বাঁধা দেন। পরবর্তীতে দেখা যায় ময়লাটি মুলত কবুতরের বিষ্ঠা ছিলো। 

প্রত্যক্ষদর্শীরা বলেন,  সকাল ১০ টার দিকে ইউনুস আলীকে রাজ্জাকের চা এর দোকানে পাউরুটি খেতে দেখি, হঠাৎ খেয়াল করি তার পাউরুটিতে ময়লা, সাথে সাথে খেতে নিষেধ করি। হাতে নিয়ে দেখতে পাই ময়লাটি কবুতরের বিষ্ঠা। জানা যায় পাউরুটি গুলো বাঘারচর বাজারের মিম বেকারির উৎপাদিত পণ্য। 

ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিন বিকাল ৫টায় দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান মিম বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দেখা যায় একই জায়গায় বেকারি, গরুর ফার্ম, মুরগীর ফার্ম, কবুতরের ফার্ম  বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার স্তুপ দেখা যায়। অপরিচ্ছন্ন অবস্থায় মাছির উপস্থিত ছিলো লক্ষণীয়। 

 মিম বেকারির মালিক ফরিদ মিয়া উপস্থিত না থাকায় মিস্ত্রি ফারুক মিয়ার উপস্থিতিতে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে বেকারি ও ফার্ম গুলো আলাদা আলাদা করতে বলেন।

জামালপুর রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধন

 

জামালপুর রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধন

জামালপুর প্রতিনিধিঃবিপুল মিয়া

জামালপুর রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে  শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন জামালপুর বাইপাস রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের শুভ উদ্বোধন করেন স্বারাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। উদ্বোধন অনুষ্ঠানে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল,সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,সাবেক সিনিয়র সচিব ড.জাফর উদ্দিন,দুর্নীতি দমনের কমিশনার জহুরুল হক,অতিরিক্ত আইজিপি মাহবু্ুবুর  রহমান,ময়মনসিংহের সিটি মেয়র ইকরামুল হক টিটু,ময়মনসিং রেঞ্জ ডিআইজি বাবু দেব দাসভট্টাচার্য্য,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,পুলিশ সুপার নাছির আহমেদ,জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ,সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ ও জামালপুরের পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহমেদ চৌধুরী। 

 অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন, ঢাকা ও চট্টগ্রাম ছাড়া এতো বড়পরিসরে কোন জায়গায় এ ধরনের ক্লাব হয়নি এখনও। তিনি এ ক্লাবের মাধ্যমে অনেক জ্ঞান উৎকর্ষে কেন্দ্র হবে বলে তার বক্তব্যে বলেন।