Monday, 7 October 2024

জামালপুরে ১৮৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পালিত হতে যাচ্ছে

 শুধু দেশ জনগণের পক্ষে

জামালপুরে ১৮৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পালিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ১৮৮ টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলকলক্ষে হিন্দু ধর্মালম্বীদের পূজার মন্ডপ গুলোতে চলছে রংতুলির আঁচর। আসছে ৯অক্টোবর বুধবার পালিত হবে মহাষষ্ঠী। তাই সকল মন্ডপে কারিগরদের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। এবার জামালপুরে সাতটি উপজেলায় সর্বমোট ১৮৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জানিয়েছেন জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা। তারা জানায় জামালপুর পৌর শহরে ২০ টিসহ সদর উপজেলায় মোট ৪৬ টি,মাদারগঞ্জ উপজেলায় মোট ২৮ টি,বকশীগঞ্জ উপজেলায়র্ মোট ১২টি, দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ২৩ টি, ইসলামপুর উপজেলায় মোট ১৫ টি,মেলান্দহ উপজেলায় মোট ২০টি, এবং সরিষাবাড়ী উপজেলায় মোট ৪৪ টি সারা জেলায় সর্বমোট ১৮৮ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে গত বৎসরে হয়েছিল ২০৬টি,এবার ১৮টি পুজা কম হয়েছে।

দুর্গাপুজা উপলক্ষে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দীপক শাহা বলেন,এপর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে।আশাকরি শেষ পর্যন্ত ভাল থাকবে । আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পূজার মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। অরাজকতা বা নাশকতার কোন সুযোগ নেই। 

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সহ ছাত্র-জনতা অন্তর্ভুক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়া পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করে যাচ্ছেন কোনক্রমে নাশকতা করার কোন আসংখ্যা নেই বলে জানান। 

মোঃসোহেল রানা
নিজস্ব প্রতিবেদকঃ
০১৭২০০৩০৫৯০

Saturday, 5 October 2024

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪  উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

জামালপুর প্রতিনিধিঃশাকিল আহমেদ 

জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  শনিবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা শিক্ষক দিবস  উদযাপন কমিটির আহবায়ক ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, সদস্য সচিব মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহিন খান, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সুপার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমূখ।

ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) আয়োজনে  বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্যানেল আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় এম্পায়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প।   এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুরে মোটরসাইকেলের ডিমার লাইট নিয়ে ঘটনায়২৮ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে মোটরসাইকেলের ডিমার লাইট নিয়ে ঘটনায়২৮ জনের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় মোটর সাইকেল হেড লাইটের ডিমার উচু করে চালানো নিয়ে সংঘর্ষে ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মেস্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতা রনি তালুকদার শুক্রবার জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেছেন।আসামী  করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা  কামাল হোসসেনসহ ইউনিয়নের ২৮ জনের বিরুদ্ধে। মামলায় ওইদিনি রাজু খান নামে একজন ডাক বিভাগের কর্মচারিকে গ্রেফতার করে জামালপুর থানা পুলিশ। 

ঘটনায় এলাকাবাসিরা জানান,বুধবার সন্ধায়  জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের পাশ দিয়ে ভেটেরিনারি ঔষুধ ব্যবসায়ী ও ইউনিয়ন  স্বেচ্ছাসেবকদল নেতা  রনি তালুকদার হেড লাইটের ডিমার উচু করে দিয়ে পালসার মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল।এ সময় এলাকার আরেকজন ডিসকভার মোটর সাইকেল চালক কলেজ পড়ুয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের পুত্র কাইফ,ওই চালক রনি তালুকদারকে ডিমার লাইট উচু করে দেয়ার জন্য বকা দেন। পরে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এলাকাবাসিরা আরও জানান,ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে কাইফের বাবা কামাল হোসেন,উপজেলার মেস্টা চৌরাস্তা মোড়ে গিয়ে তার ছেলেকে মারধরের কথা এলাকাবাসিকে জানাতে যায়।পরে এ নিয়ে দ্বিতীয় দফায় উভয়ের মধ্যে কথা বাকবিতন্ডা বাঁধে।পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদল নেতা রনি তালুকদার৷ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ ইউনিয়নের ২৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এব্যাপারে আসামী রাজু খানের চাচাতো ভাই এমদাদুল হক অঙ্কন খান বলেন,এলাকার কামাল হোসেনের ছেলে কলেজ পড়ুয়া কাইফ বুধবার সন্ধায় মোটর সাইকেলের হেড লাইট উচু করে চালানো নিয়ে রনি তালুকদারের সঙ্গে সংঘর্ষ হয়।এ ঘটনাকে  ভিন্নখাতে প্রভাবিত করতে রনি তালুকদার ইউনিয়নের ২৮ জনকে জড়িয়ে আসামী করেছে। তিনি ২৮ জনকে জড়িয়ে আসামী করা ঘটনাটি  পরিকল্পিত এবং সাজানো বলে দাবি করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন,আঃ ছালাম ফকির (৫৮),  মোঃ শাহীনুর (৪২),মোঃ নজরুল ইসলাম  (৪৮) ৫। মোঃ রাজু খান (৪৭) ৬। মোঃ ছানোয়ার হোসেন মিলন (৪০) ৭। মোঃ মহির তালুকদার (৫৫) ৮। মোঃ ইউনুস (৫৭) ৯। মোঃ বদরুল হাসান বিদ্যুৎ (৩৫) ১০। মোঃ নাজমুল হক (৩০)১১। মোঃ আলমগীর হোসেন (৪৫) ১২। মোঃ মনুজ্জল (৪৮) ১৩। মোঃ হারুন অর রশিদ বাদল তরফদার (৪৫) ১৪। মোঃ রুকন মিয়া (৩৫)  ১৫।  খোরশেদ আলম খোকন (৪৭) ১৬। মোঃ মাহাদি মানিক (২৭) ১৭। মোঃ আঃ মান্নান (৪২)১৮। মোঃ সোনা মিয়া (৫০) ১৯। মোঃ আকাজ্জল (৪৫) ২০। মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৮) ২১। মোঃ নিরব (২৫) ২২। মোঃ মোবারক হোসেন (৪০)২৩। মোঃ হাবিবুর রহমান (৫০)২৪। মোঃ  সুলতান মাহম্মদ (৫২) ২৫। মোঃ অন্তর (২৮)২৬। আতিকুর রহমান কিনু (৫০)মোঃ কাইফ (২০) ২৮। মোঃ আক্রাম হোসেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি ফয়সল আতিক জানান,এ মামলায় রাজু খান নামে একজন আসামীকে  গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইসলামপুরে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা আটক

 

ইসলামপুরে চোরাই পথে আসা ১২ বস্তা ইন্ডিয়ান জিরা আটক

নিজস্ব প্রতিবেদঃ

ইসলামপুর থানার পুলিশ গোপাল সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১২ বস্তা জিরা আটক করেছে। পাঁচ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঝগড়ারচর থেকে জামালপুর আসার পথে ডিগ্রির চর মিয়াবাড়ী ব্রিজ উপর থেকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঝগড়াচর বাজারের মের্সাস শরীফ এন্টারপ্রাইজের মালিক মোঃ সাজু মিয়ার দোকানে চোরাই পথে আসা বর্ডার ক্রস ১২ বস্তা ইন্ডিয়ান জিরা বিক্রি করে জামালপুর শহররস্ত রানিগঞ্জ বাজারের মের্সাস শহীদুল এন্টারপ্রাইজের মোঃ শহিদুল ইসলামের কাছে । ওই জিরা ইসলামপুর ডিগ্রি চর বালিয়ামারী মিয়া বাড়ি ব্রিজ উপর অভিযান চালিয়ে আটক করে ইসলামপুর থানা পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি)  সাইফুল্লাহ ঘটনা সত্যতার নিশ্চিত করে বলেন অবৈধ পথে আসা ১২ বস্তা জিরা ভর্তি একটি অটো রিক্সার চালক আটক করা হয়েছে। 

মোঃসোহেল রানা 

নিজস্ব প্রতিবেদকঃ

০১৭২০০৩০৫৯০


সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির নিয়ে মিথ্যা হামলা কথা বলে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা

 

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির নিয়ে মিথ্যা হামলা কথা বলে নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা

স্টাফ রিপোর্টরঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদল নেতার নেতৃত্বে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারের উপর হামলা ঘটনায় নিয়ে যেসব পত্রিকায় প্রকাশিত সংবাদে শাহ আলমকে জড়িয়ে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা বানোয়াট ও মিথ্যা।

সরিষাবাড়ী উপজেলা খাদ্য বিভাগ জানায়, ২০১৬-১৭ অর্থবছর থেকে সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে কম মূল্যে চাল বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে। এ কর্মসূচি বাস্তবায়ন করছে খাদ্য অধিদপ্তর। কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে বসবাসরত বিধবা, বয়স্ক, পরিবারপ্রধান নারী, নিম্ন আয়ের দুস্থ পরিবারপ্রধানদের অগ্রাধিকার ভিত্তিতে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার জন্য একটি তালিকা করা হয়। দীর্ঘদিন ধরে এই কর্মসূচির চাল ১০ টাকা কেজি দরে  বিক্রি করা হচ্ছিল। ২০২২-২৩ অর্থবছরে তা ৫ টাকা বাড়িয়ে কেজি ১৫ টাকা করা হয়েছে। সূত্রটি জানায়, ডিলার ফরহাদ খান সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির( ওএমএস) ১০ টাকা কেজি দরে চালের অনুমোদিত ডিলার। মঙ্গলবার  সকালে তিনি ও তার সহযোগী প্রকৃত কার্ডধারীদের বাদ দিয়ে চুরি করে শাহিনের কাছে চাল বিক্রি করে দেন সে চাল এলাকার রাজা মিয়ার ঘরে সাংবাদিক ও এলাকাবাসীর সহযোগিতায় সন্ধান মিলে। 

এ বিষয়ে শাহ আলম বলতে গেলে তাকে উল্টা হুমকি দেন । শাহ আলম ডিলারকে বলতেই তার সহযোগীরা মারধর করে। এক পর্যায়ে শাহ আলমকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা করার জন্য একটি নাটক সাজানো হয়। সরকারি চাউল চুরের মূলহোতা হলো ফরহাদ হোসেন খান, মশিউর পুলিশ এছাড়া স্বৈরাচার সরকার থাকাকালীন অবৈধভাবে সরকারি চাউল । এ বিষয়ে এলাকাবাসী জানান শাহ আলম নির্দোষ শাহ আলম গরীব অসহায়দের কথা বলার কারনে তাকে উল্টো মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন কিছু কুচক্রী মহল তাই এলাকাবাস দাবি শাহ আলম নির্দোষ। তাই এলাকাবাসীর দাবি ফরহাদ হোসেন, মশিউর পুলিশ সরকারি চাউল চুরের শাস্তি বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রসাশনের কাছে এই বিষয়ে দেখার বিষয়ে এলাকাবাসী আবেদন করছেন।

Friday, 4 October 2024

জামালপুরের বেলটিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত,আহত ১

জামালপুরের বেলটিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত,আহত ১

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুর শহরের বেলটিয়া টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে৷ এতে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার কাপাশাহাটিয়া এলাকায় জয়দর হোসেনের ছেলে রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবওয়েলপাড় কেন্দুয়া কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা। এ সময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক। এ সময় আহত হন চারজন। তাদের মধ্যে মাদরাসা শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে জামালপুর সদর হাসপাতালে নিলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ট্রাককে আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

জামালপুর সরিষাবাড়ি খাদ্যবান্ধ কর্মসূচি ডিলারের উপর হামলা মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে যুব দল নেতা শাহ আলমের নামে মিথ্যা নিউজ

জামালপুর সরিষাবাড়ি খাদ্যবান্ধ কর্মসূচি ডিলারের উপর হামলা  মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে যুব দল নেতা শাহ আলমের নামে মিথ্যা  নিউজ

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর সরিষাবাড়ি ভাটারা ইউনিয়নে মহিষাবাদুরিয়া খলিলের মোড়ে মঙ্গলবার খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার খান এন্টারপ্রাইজে ফরহাদ খান তার সহযোগীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ১৫ টাকা কেজি দরের চাল বিক্রি করেন  চাউল বিক্রয় সময় কোন যুবদল নেতা উপস্থিত ছিলেন না    যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে ১০/১৫ জন যুবদল নেতা নামে মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে ডিলাল খান এন্টারপ্রাইজ তার মন  ঘরোয়া ভাবে যুবদল নেতা শাহ আলম নাম ভাঙ্গিয়ে  কতিপয়  কিছু সাংবাদিক দিয়ে শাহ আলমের মান সম্মান ক্ষুন্ন করার জন্য পত্রিকায়  নিউজ করান  সরেজমিনে  খোঁজ নিয়ে দেখা যায় শাহ আলম একজন সরল সোজা লোক তার নামে এলাকায় কোন বদনাম নেই সে মানুষের উপকার করে থাকেন এলাকায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান এলাকার মসজিদ মাঠ স্কুল কলেজ উন্নয়নের শাহ আলম অনেক অবদান রয়েছেন ডিলার খান এন্টারপ্রাইজ উপর হামলা ঘটনা শাহ আলম কিছুই তিনি জানেন না এবং ঘটনার দিন শাহ আলম সরিষাবাড়ি উপজেলা তার ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন

Thursday, 3 October 2024

মহানবী(সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদ ইত্তেফাকুল উলামার

 

মহানবী(সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদ ইত্তেফাকুল উলামার

                 JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃ

মহানবী(সাঃ)কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে ইত্তেফাকুল ওলামা সমাবেশ করেছে।এ উপলক্ষে  বৃহস্পতিার দুপুরে জামালপুর শহরের পিটিআই মোড়ে এ সমাবেশের আয়োজন করেন ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখা।সমাবেশ শেষে  একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে শহরের বকুল তলায় শেষ হয়।পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুফতি শামছুদ্দীন,সহসভাপতি মুফতি মনিরুল ইসলাম,সহসভাপতি মুফতি আব্দুল্লাহ,সহসভাপতি মাও.হাসান আলী,সাধারন সম্পাদক হাফেজ মাও.মোহাম্মদ আলী,যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর,সহ সাধারন সম্পাদক মাও.আলাউদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন প্রমুখ। 

জামালপুর

তাং ০৩/১০/২০২৪

মাদারগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা

 

মাদারগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা

           JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃশাকিল আহমেদ 

জামালপুরের মাদারগঞ্জে গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকালে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইউনূস আহমাদ।   বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার সহ সভাপতি মুফতী মোস্তফা কামাল, সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সালেহ আহমাদ, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান,  জেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্বা পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সাঈদ, জামালপুর-৩ সাবেক সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোঃ বুরহান উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মোখলেছুর রহমান। এছাড়াও মাদারগঞ্জ  মুজাহিদ কমিটি সেক্রেটারি হাফেজ কারী নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।   

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মান্নান। এরপূর্বে দেশ ও জাতির কল্যাণ ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠায় দোয়া করা হয়।  পরে ইসলামীক সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  উল্লেখ্য যে,  ভারতে ইসলাম ও মুহাম্মদ (সঃ) এর কটুক্তির প্রতিবাদ এবং ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচারের দাবি,  সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে গণ সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ক্লাস বর্জন

 

মাদারগঞ্জে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ক্লাস বর্জন

           JNEWS24TV.COM

জামালপুর প্রতিনিধিঃশাকিল আহমেদ

জামালপুরের মাদারগঞ্জে পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক সামিউল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের  শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার বেলা ১১ টায় শত শত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মাদারগঞ্জ টু সরিষাবাড়ি রোড়ে পলিশা মোড়ে অবস্থান নেয়। পরে বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় মাঠে এসে  মানববন্ধন করে। মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলামের মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।  বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ, মঞ্জিলা,মনিরা জাহান,ফারিনা,রাইহাতুন জান্নাত মাধুর্য প্রমূখ।  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মুক্তি দাবি করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বললে তাঁরা কোন বক্তব্য দিতে রাজি হননি। মিথ্যা নাশকতা থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন  অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। 

উল্লেখ্য যে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন এ মামলায় গত মঙ্গলবার রাতে  অভিযান চালিয়ে আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক,  পলিশা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি জামালপুর কারাগারে রয়েছেন।

Wednesday, 2 October 2024

জামালপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মী গ্রেপ্তার

 শুধু দেশ  জনগণের পক্ষে 

জামালপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মী গ্রেপ্তার

            JNEWS24TV.COM

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে জেলার সাতটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ৫ আগস্টের পরে জেলার সব উপজেলায় দায়েরকৃত বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এরমধ্যে সদর উপজেলায় ২ জন, মাদারগঞ্জে ১২ জন, মেলান্দহে ৩ জন, সরিষাবাড়িতে ৪ জন, ইসলামপুরে ২ জন, দেওয়ানগঞ্জে ৭ জন ও বকশিগঞ্জে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান,  গত ৫ আগস্টের পর দায়েরকৃত বিভিন্ন মামলার আসামি তারা। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। 


মোঃসোহেল রানা

নিজস্ব প্রতিবেদঃ

০১৭২০০৩০৫৯০

Monday, 30 September 2024

জামালপুরে তৌহিদি জনতা উদ্যোগে ভারতের মহারাষ্ট্র পন্ডিত মহানবী (সাঃ)কে নিয়ে কূটক্তি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 

জামালপুরে তৌহিদি জনতা উদ্যোগে  ভারতের  মহারাষ্ট্র পন্ডিত মহানবী (সাঃ)কে নিয়ে কূটক্তি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরে সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পন্ডিত বিশ্ব মহানবী হযয়ত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করায় তাদেরকে দ্রুত বিচারের  আওতায় এনে শাস্তির দাবিতে

প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার  বাদ যোহুর   শেখের ভিটা বিজয় চত্ত্বরে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।  বিক্ষোভ মিছিল ও সমাবেশের  আহবায়ক মাওলানা আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,   বিক্ষোভ মিছিল ও সমাবেশ সদস্য সচিব মুফতি সাঈদুর রহমান,

আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষা সচিব মুফতি আব্দুর রহমান, 

তৈহিদী জনতা সদস্য মুফতি তানভীর মাহতাব,আব্দুল্লাহ আল মামুন, মুফতী সাঈদুর রহমান, মাওলানা আবুল হাসান,মাওলানা কামরুল হাসান, মুফতী আনোয়ার হুসাইন ও মুফতী আব্দুল্লাহ। 

সভাপতি মাওলানা আলাউদ্দীন বক্তব্যে ভারত সরকারকে মহারাষ্ট্রের হিন্দু পন্ডিত বিশ্বনবী হযয়ত মুহাম্মদ (সাঃ) কে কূটক্তি পন্ডিতকে শাস্তির দাবি জানান। 

এ ধরনের নোংরা রাজনীতি ছেড়ে দিয়ে     প্রতিবেশী দেশের মত থাকুন । 

Sunday, 29 September 2024

দেওয়ানগঞ্জ পৌর মার্কেট ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

 

দেওয়ানগঞ্জ পৌর মার্কেট  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

 দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃশরিফ মিয়া 

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মার্কেটের  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আশরাফ আলীর নেতৃত্বে এ  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোঃ সোহেল রানা,মোঃ বিহান উদ্দিন,মোছাঃ মেঘলা খানম,মোঃ নয়ন, মোঃ মাহিন,আশিক,স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে।

আদালত পরিচালনা করার সময় মার্কেটের বড়  রাস্তার পাশে অবৈধ দোকানপাট, হোটেলের খোলা খাবার রাখা,গরুর মাংস  সহ অন্যান্য দোকানপাট মনিটরিং করা হয়েছে।